ঢাকা; অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকায় সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর একথা নিশ্চিত করে বিবিসিকে বলেছেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভাসমাবেশ করবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাজধানীতে ...
ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন, “সভা-সমাবেশ নিষিদ্ধ করা সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তই সংবিধানিক অধিকার রুদ্ধ করে দিয়েছে। সাংবিধানিক এই অধিকার রুদ্ধ করার ক্ষমতা কারো নেই।”
রোববার বিকেলে বাংলাদেশ ...
ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর কোনো বিষয় দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।
মন্ত্রী ...
ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “সারা দেশের মানুষ জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে রয়েছে।”
রোববার বিকেলে এক বিবৃতিতে সভা-সমাবেশের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ ...
ঢাকা: দুইদিন পর্যবেক্ষণের পর ইন্টারনেট আপলোড গতি ফিরিয়ে দিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফলে রোববার দুপুর ১টা থেকে ফের স্বাভাবিক হয়ে এসেছে ইন্টারনেটভিত্তিক কাজ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে ...
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার নয় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তবর্তীকালীন সরকারের অধীনে। আর সে সরকারের প্রধান কে হবেন সেটা নিয়েই বিরোধী দলের ...
ঢাকা: রাজনৈতিক দলের সংলাপের জন্য সংসদই উপযুক্ত স্থান বলে মনে করেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাফেটরিয়ায় সংসদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “সংলাপে সরকারি ...
ঢাকা: রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান দুই দলকে দ্রুত সংলাপে বসার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চার রাষ্ট্রদূত। রোববার রাতে বিএনপি চেয়ারপারসন ...
লালমনিরহাট: নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে বিএসএফ গুলি ছুড়লে রাজু আহমেদ (২০) ও জাফর আলী (২৫) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক সীমান্ত আইন ...
ঢাকা: আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সকালে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে বর্তমান ...
ঢাকা: এএফসি উইমেন এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।পরে সৈয়দ গোলাম জিলানীকে কোচ করে সাত সদস্যের অফিশিয়ালদের নামও ঘোষণা করে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
রোববার বেলা সাড়ে তিনটায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই জাতীয় প্রমীলা দল ঘোষণা করেন প্রমীলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান কোচ সৈয়দ গোলাম জিলানী, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সুইনু পুরু মারমা। সহ-অধিনায়ক করা হয়েছে সাবিনা খাতুনকে।
২১ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ, থাইল্যান্ড, ইরান ও ফিলিপাইনকে নিয়ে চার জাতির এএফসি এশিয়ান উইমেন কাপ বাছাইপর্ব শুরু হবে।
ঢাকা: বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্বাচন কমিশনের (ইসি) আগামী বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক।
রোববার বিকেল সাড়ে তিনটায় ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কমিশনের আগামী বৈঠকে ডিসিসি নির্বাচন কী রমজানের আগে না পরে হবে সে সিদ্ধান্ত হবে। এ জন্য আগামী বৈঠক গুরুত্বপূর্ণ।”
রমজানের আগে এ নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
একই সঙ্গে আগামী বৈঠকে রাষ্ট্রপতির আসনের উপনির্বাচন ও গাজীপুর সিটি নির্বাচন বিষয়েও সিদ্ধান্ত হবে।
সিটি করপোরেশনগুলোর নির্বাচন সংক্রান্ত মামলাগুলো কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে শুনে পরিচালনা করবে বলেও জানান তিনি।
তবে ডিসিসি নির্বাচন যখনই অনুষ্ঠান হোক না কেন কমিশন তা অনুষ্ঠানে সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকের যেকোনো কার্যদিবসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম: এক আইনজীবীর বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুনের দায়ে চারজনের ফাঁসি ও পাচঁ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং এ রায় দিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, আবু মোকাররম, শাহআলম ও তার স্ত্রী জোহরা খাতুন এবং শহীদুল ইসলাম প্রকাশ শাহেদ। এরা সবাই বর্তমানে জেল হাজতে।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ আরিফ, মিন্টু দাশ, ইউনূস, সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। এদের মধ্যে মিন্টু ও সাইফুল হাজতে আছেন।
আর খালাস পাওয়া পাঁচজন হলেন, খোরশেদ আলম, মনোয়ারা বেগম, কামরুন্নাহার এবং আবু সালেক।
চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, “নয়জন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত তাদের সাজা দিয়েছেন। চট্টগ্রাম আদালতের একজন সরকারি আইনজীবীর বৃদ্ধা মা নৃশংসভাবে খুনের ঘটনায় এ রায় হয়েছে। সে অর্থে চট্টগ্রাম আদালতের জন্য এটি একটি ঐতিহাসিক রায়। আশা করি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।”
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১০ নভেম্বর চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ মুজাফফরাবাদ গ্রামের ৫৮ বছর বয়সী বৃদ্ধা চেমন আরা বেগম ওরফে ছেনুয়ারা বেগম নৃশংস খুনের শিকার হন। তিনি চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সেন্টু’র মা।
ঢাকা: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। এ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে ভরিতে ১২০০ টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বৈঠকে শনিবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। রোববার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
বাজুস সূত্রে জানা গেছে, শনিবার ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণে দাম কমানো হয়েছে এক হাজার ২২৫ টাকা। ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৫২ হাজার ৩১৩ থেকে কমিয়ে ৫১ হাজার ৮৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণে আগের মূল্য ছিল ৪৯ হাজার ৯৮০ টাকা। সেখান থেকে এক হাজার ২২৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪৮ হাজার ৭৫৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণে এক হাজার ৫০ টাকা কমিয়ে ৪২ হাজার ৮৬৫ টাকার পরিবর্তে ৪১ হাজার ৮১৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরিতে ৮২১ টাকা কমিয়ে ৩০ হাজার ৩২৬ টাকার বদলে ২৯ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ‘কিটকো ডটকম’ সূত্রে জানা গেছে, গত দু’সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স স্বর্ণের (১ আউন্স=২ ভরি সাড়ে ১০ আনা) দাম কমেছে ৭৩ দশমিক ৪০ মার্কিন ডলার। দিন শেষে গতকাল প্রতিআউন্স স্বর্ণ আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে এক হাজার ৩৬০.২০ মার্কিন ডলারে। দু’সপ্তাহ আগে যা ছিল এক হাজার ৪৬২.৬০ ডলার।
স্বর্ণের দাম পুনঃনির্ধারণের কারণ সম্পর্কে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের কিছুটা দরপতন ঘটেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দেশের বাজারেও দাম কমিয়েছি।
সিলেট: সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: নতুন বার্তা ডটকম/১৯ মে ২০১৩
ঢাকা: সাভারে রানা প্লাজা ধসে নিখোঁজদের স্বজনরা ছবি নিয়ে বিক্ষোভ করে।ছবি: নতুন বার্তা, ১৯ মে ২০১৩
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আমির হোসেন আমুর স্ত্রীর নামে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ছবি: নতুন বার্তা, ১৮ মে ২০১৩
ঢাকা: গণভবনে চাপাইনবাবগঞ্জ জেলা আ্ওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: নতুন বার্তা, ১৮ মে ২০১৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমাজে রোল মডেল হিসেবে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের নবীন বরণ এবং ৯ম ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা উপলক্ষে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মহিদুজ্জামান স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মিসেস খালেদা এদিব।
আরেফিন সিদ্দিক বলেন, “শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সত্যিকার মানুষ হতে হবে। সমাজের অনেকেই উচ্চশিক্ষিত হয়েও মিথ্যা কথা বলেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেন। এ ধরনের লোকগুলো সমাজের জ্ঞানপাপী হিসেবে পরিচিত। কারণ তারা দেশ ও জাতির কোনো উপকারে আসবে না।”
তিনি আরো বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে উঁচুমানের পেশাজীবী হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীই মেধাবী, তাই সবার জিপিএ ৪ এর মধ্যে ৪ পাওয়া উচিত। উন্নত জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় মায়ের দায়িত্ব পালন করছে। দেশ ও জাতির সেবার মাধ্যমে শিক্ষার্থীদেরকেও এই দায়িত্বের যথাযথ প্রতিদান দিতে হবে।”
তিনি দেশের সাধারণ মানুষের পুষ্টি সমস্যা সমাধান এবং পুষ্টিমান বজায় রাখতে সঠিক দিক-নির্দেশনা দেয়ার জন্য পুষ্টিবিদদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ১০তম ব্যাচের মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী সাইফুল ইসলামকে ‘ডাইরেক্টরস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
ঢাকা : বর্তমান নদী কমিশনকে দুর্বল মন্তব্য করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেছেন, “নদী কমিশন দুর্বল হওয়ার কারণে আদালতের রায় না মেনে প্রায় প্রতিটি নদীর তীরই চলে যাচ্ছে দখলদারদের দখলে।”
তিনি বলেন, “সম্প্রতি তুরাগ নদীর সীমানা পরিদর্শন করে দেখা গেছে কোনো মাপ ছাড়াই তুরাগ নদীর সীমানা তৈরি করা হয়েছে। এই সীমানা নির্ধারণে জমি দখলকারীদের সাহায্য করা হয়েছে।”
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আয়োজিত ‘তুরাগ নদীর সীমানা নির্ধারণী খুঁটি পরিদর্শন প্রতিবেদন’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রসাশনের দুর্বলতার কারণে অধিকাংশ নদী ভূমি দস্যুদের হাতে চলে গেছে। নদী টাস্কফোর্স সিদ্ধান্তও বাস্তবায়িত হচ্ছে না।”
তিনি বলেন, “তুরাগ নদী সীমানায় আদালতের রায় মেনে মাত্র ০১.৪৫ শতাংশ পিলার বসানো হয়েছে। বাকি ৯৮.৫৫ শতাংশ ফোরশোরে, তবে নদীর তলায় কোনো পিলার বসানো হয়নি। এই ইচ্ছাকৃত পিলার বিভ্রান্তি যদি সংশোধন করা না হয় তবে নদীগুলো ধ্বংশের মুখোমুখি হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা বেনু।
ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বৈঠকের সময় স্টেট ডিপার্টমেন্টের বাইরে বিক্ষোভ করেছেন ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীরা। বিক্ষোভের আগে বাংলাদেশ ডেস্ক’র প্রধান বেন ব্রে’র মাধ্যমে সরকারের মানবাধিকার লঙ্ঘনের তথ্যাদি তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন প্রবাসীরা।
স্থানীয় সময় শুক্রবার আমেরিকা ও বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ কর্মসূচির আয়োজন করে প্রবাসীরা।
এতে বক্তব্য দেন আমেরিকান মুসলিম কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইমাম মাহদী ব্রে, বাংলাদেশী আমেরিকান ফরিদউদ্দিন, সায়েদ মুকতাদির ও জুহাইব চৌধুরী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অভিযোগ করে বলেন, “বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শুধু চলতি বছরেই সরকারি বাহিনী শত শত সাধারণ মানুষকে হত্যা করেছে। কয়েক হাজার মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। ৫০ হাজারেরও বেশি মানুষ বিনা বিচার কারাগারে আটক রয়েছে। সরকারি বাহিনী সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।”
বাংলাদেশ সরকারকে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের মাধ্যমে চাপ সৃষ্টি করা দাবি জানান বক্তারা।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, “নিজ ভবন পরিত্যক্ত জেনেও সরকার সমর্থক রানা হরতাল বিরোধী মিছিলে অংশ নেয়ার জন্য জোরপূর্বক গার্মেন্টস শ্রমিকদের ডেকে এনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ধসে পড়া ভবনে অসংখ্য আহত এবং এগার শতাধিক নিহতের ঘটনা সরকার দায় এড়াতে পারে না।” নিহত শ্রমিকদের পরিবার এবং আহতদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বক্তারা। -বিজ্ঞপ্তি
ঢাকা: আগামী ৯ জুন জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিতে পারে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। যদিও বৈঠক শুরুর এক ঘণ্টা পর তা মুলতবি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। ইতিমধ্যে আসন্ন অধিবেশনে যোগ দেয়ার কথা জানিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক রাত সোয়া নয়টায় শুরু হয়ে সাড়ে ১০টায় মূলতবি করা হয়। এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সরওয়ারী রহমান, মির্জা আব্বাস, এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে খুব অল্প দিনের মধ্যে রাজধানীর বাইরে কয়েকটি স্থানে খালেদা জিয়ার সমাবেশ করা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ৬ জুন সংসদে বাজেট পেশ করার পর ৯ জুন বিএনপির সংসদে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
দলীয় সূত্র আরো জানিয়েছে, আবারো স্থায়ী কমিটির বৈঠক হবে এবং সেখানে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।
তেহরান: ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছে। এদের একজন ইসরাইল ও অন্যজন যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হন।
তেহরানের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে মোহাম্মদ হায়দারি অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় গোপন ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
খোরসেদ আহ্মাদি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
ইরানের পরমাণু কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দেশটির অভিযোগ।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান অভিযুক্ত গুপ্তচরদের গ্রেফতার করার ঘোষণা দিয়েছে।
১ লাখ ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি ও ২০১০ সালে ইরানের এক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যায় মুখ্য ভূমিকা পালনের অভিযোগে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি গত বছরের মে মাসে মাজিদ জামালি ফাশি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে।
আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা’র একজন কর্মী সন্দেহে ইরান মার্কিন-ইরানী আমির মির্জাই হেকমতি নামের যুক্তরাষ্ট্রের সাবেক এক নৌসেনাকে আটক রেখেছে।
আমিরের পরিবার ও আমেরিকা সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছে।
কলকাতা; উপনির্বাচনে হেরেও মন্ত্রী পদে তিন মাস বহাল থাকার পর অবশেষে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেয়ার পর তাকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, মন্ত্রী হওয়ার ছ-মাসের মধ্যে বিধায়ক পদে উপনির্বাচনে জিতে আসতে হবে তাকে।
ফেব্রুয়ারিতে রেজিনগরে উপনির্বাচনে দাঁড়ালেও হেরে যান তিনি। কিন্তু এরপরও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি। ২০ মে তার ছ-মাসের মেয়াদ শেষের দুদিন আগে অবশেষে পদত্যাগ করলেন তিনি। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে হুমায়ুন কবীর বলেন, মুখ্যমন্ত্রী তাকে পঞ্চায়েতে দলের হয়ে কাজ করতে বলেছেন। শীঘ্রই তাকে সরকারি কোনো নিগমের সদস্য করা হবে বলেও মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সরকার সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে বদ্ধ পরিকর।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সরকার অনেক দূর এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখন শুধু ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।” উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী র্যা ব এই হত্যাকাণ্ডের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
রোববার দুপুর সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মিলেনিয়াম হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম (এমজেএফ) অয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এখনো সম্ভব হয়নি। তবে, হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক।”
আইন অনুযায়ী সরকার সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে বদ্ধ পরিকর বলেও উল্লেখ করেন।
বিরোধীদলের একের পর এক হরতাল আহ্বানকে ষড়যন্ত্রমূলক এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি হেফাজতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা মোল্লা আতাউর রহমান মিন্টু। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, কলামিস্ট ও সংগঠক কামরুদ্দীন হীরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। সূত্র: বাসস
মুম্বাই: রুপালি পর্দায় বহুজনের সঙ্গেই রোমান্সে জড়ান তারকারা। তাতে ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরে না। তাইতো বলিউডের অভিনেতা ছোট নবাব কারিনার স্বামী সাইফ আলী খান অনস্ক্রিনে রোমান্সে জড়াবেন এবার প্রিয়াংকা চোপড়ার সঙ্গে।
বলিউডের দুই হিট তারকা হলেন সাইফ আর পিগি। এর আগে একসঙ্গে ছবিতে কাজ না করলেও পন্ডসের বিজ্ঞাপনে কাজ করেছেন সাইফ-প্রিয়াংকা। তবে এবার এই দুই হট তারকাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ‘গো গোয়া গন’ ছবির পরিচালক রাজ নিদিমরু আর কৃষনা ডিকে।
অবশ্য একাধিকবার একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাইফ আর পিগি। সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু সেই সুপ্ত ইচ্ছা এবার বোধ হয় পূর্ণ হতে চলেছে। সাইফের প্রযোজনায় নির্মিত হবে ছবি আর পরিচালনায় থাকবেন ‘গো গোয়া গন’ এর পরিচালকেরা।
তবে রুপালি পর্দায় জুটি বেঁধে কাজ করা বলিউডে স্বাভাবিক ব্যাপার হলেও বেবোর প্রতিক্রিয়া কী হবে, কে জানে। সূত্র:ওয়ান ইন্ডিয়া
ঢাকা: তথ্যপ্রযুক্তিতে দেশকে আরো অগ্রগামী করতে আইটসোর্সিংসহ অন্যসব কাজের পাশাপাশি প্রোগ্র্রামিংকেও গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। এজন্য সম্ভব হলে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংয়ের নানা বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে ভীতিকর ও কঠিন না করে আনন্দদায়ক করে উপস্থাপন করতে হবে।
রাজধানীর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সম্মেলন কক্ষে ‘তরুণদের প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন সি নিউজ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ উদ্যোগে শনিবার রাতে আয়োজিত গোলটেবিলের সহযোগিতায় ছিল বিসিএস।
বৈঠকে প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা যদি শিক্ষকতা করার আগে কিছুদিন ব্যবহারিক ক্ষেত্রে কাজ করেন তাহলে তাদের শিক্ষাদান আরো সহজ ও আনন্দদায়ক হবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং উপকরণ আনন্দদায়ক, সহজ ও সহজলভ্য করতে হবে।”
বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন, বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল হোসেন, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রগতি সিস্টেমের প্রধান নির্বাহী শাহাদাত খান, সি নিউজের সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাবেদ মোর্শেদ চৌধুরী, মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী তামিম শাহরিয়ার সুবিন, ই-সফটের প্রধান নির্বাহী আরিফুল হাসান অপু, প্রোগ্রামার তাহমিদুল ইসলাম রাফি, এএসএম রফিকুননবী নয়ন, এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ২০১২ এর সদস্য ও প্রোগ্রামার মীর ওয়াসি আহমেদসহ আরও অনেকে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী সোহাগ, সাংগঠনিক সম্পাদক বাদল খান, গবেষণা সম্পাদক নাজমুল হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন, সি-নিউজের যোগাযোগ ব্যবস্থাপক গোলাম দাস্তগীর তৌহিদ, বিডিওএসএনের কোষাধ্যক্ষ নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েলসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে ও দেশের বাইরে প্রোগ্রামারদের কাজের বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু সে অনুযায়ী আমরা দক্ষ ও মেধাবী প্রোগ্রামার পাচ্ছি না। এজন্য উদ্যোক্তাদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলোকে সহজে সবার মাঝে তুলে ধরতে পারলে প্রোগ্রামিংয়ে তরুণরা আগ্রহী হবে। তবে সবার আগে শিক্ষার্থীদের আগ্রহটা প্রয়োজন। দেশে বর্তমানে প্রতি বছর প্রায় ৯ হাজার কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শিক্ষার্থী পাশ করলেও দক্ষ প্রোগ্রামার খুব বেশি হচ্ছে না। গোলটেবিল বৈঠকে বক্তারা প্রোগ্রামিং জনপ্রিয় করতে বিদ্যালয় পর্যায়ে প্রোগ্রামিং ক্লাব, উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কলম্বো: চা ছাড়া বাঙালির আড্ডা যেন জমেই না৷ তাই তো কোথাও বেড়াতে গেলে চা চা-ই চাই৷ অনেকে আবার সকালে ঘুমে থেকে উঠে শোয়ার ঘরেই পান করেন চা৷ এবার, সেই বেডরুমেই চায়ের ‘বিশেষ’ উপকারের কথা জানা যাচ্ছে৷
খবরটি এসেছে শ্রীলঙ্কা থেকে, যারা চা উৎপাদন ও রফতানিতে বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য একটি দেশ। সেখানকার জিডিপি'র প্রায় ১২ শতাংশ আসে চা রফতানি থেকে৷ গত বছর এই খাত থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছিল শ্রীলঙ্কা৷
তবে দেশটির রফতানিকারকরা মনে করছেন চা রফতানি থেকে আয়ের পরিমাণ প্রায় চারগুণ বাড়ানো সম্ভব৷ এজন্য অনেক কোম্পানি নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে৷ যার একটি হচ্ছে, চায়ের অপ্রকাশিত একটি গুণ সম্পর্কে বিশ্বব্যাপী প্রচারণা চালানো৷
শুধু মনকে সতেজ করাই নয়, শ্রীলঙ্কার চা কামনাশক্তিও বাড়ায় – এই তথ্যটি সারা বিশ্বে প্রচার করতে চাইছেন অনেক রফতানিকারক৷
বিশেষ করে ‘সিলভার টিপস' ও ‘গোল্ডেন টিপস' নামের ‘হোয়াইট টি’ মানে সাদা রংয়ের চা পাতার মধ্যে বিশেষ এই গুণটি রয়েছে বলে জানান রোহান ফার্নান্ডো৷ তিনি শ্রীলঙ্কার অন্যতম শীর্ষস্থানীয় চা রফতানিকারক এইচভিএ ফুডস কোম্পানির মালিক৷
তিনি বলেন, হোয়াইট চা তৈরি করতে গাছের একেবারে কচি কুঁড়িগুলো সংগ্রহ করে সেগুলোর রং সাদা বা সোনালি না হওয়া পর্যন্ত রোদে শুকানো হয়৷
চীনা ব্যবসায়ী এবং সৌদি আরব ও জাপানের ধনকুবেরদের কাছে এই চা দিনদিন জনপ্রিয় হচ্ছে বলে জানান ফার্নান্ডো৷
অবশ্য হোয়াইট টি পান করলে যে শুধু যৌনশক্তি বাড়ে তা নয়, এর মধ্যে থাকা উপাদানগুলোর কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে৷ রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়ও ঠিক থাকে৷ সূত্র: ডিডব্লিউ
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷
বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের অসামান্য অবদানের কথা সবার জানা থাকলেও, তাঁর ছবি আঁকা, ফোটোগ্রাফি চর্চা, বা প্রসেস শিল্পে হাফটোন ব্লক তৈরির ক্ষেত্রে অসামান্য মৌলিক গবেষণার কথা নিয়ে আলোচনা হয়েছে খুবই কম৷ এদেশে যখন ছবি ছাপার ক্ষেত্রে কাঠখোদাই ও ধাতুখোদাই-এর প্রযুক্তিই শেষ কথা, তখন উপেন্দ্রকিশোর একাই এই জগতে সূচনা করেছিলেন সম্পূর্ণ নতুন একটি যুগের৷
ইলাস্ট্রেশনের কাজে হাত দেওয়ার অনেক আগে থেকেই তেল ও জলরঙে ছবি আঁকতেন তিনি৷ স্বয়ং রবীন্দ্রনাথও শিলাইদহের কুঠিবাড়ির জন্য উপেন্দ্রকিশোরের আঁকা ছবি সংগ্রহ করেছিলেন৷ পুরোপুরি ইওরোপীয় টেকনিকেই ছবি আঁকতেন উপেন্দ্রকিশোর৷ সত্যজিতের ভাষায়, 'খাস বিলিতি কায়দায় তেল রং, জল রং, কালি কলমে ছবি এঁকেছেন৷' ল্যান্ডস্কেপ থেকে শুরু করে পৌরাণিক ঘটনা ও প্রাচীন ইতিকথার চরিত্র, এই সব কিছুই ছিল তাঁর ছবির বিষয়৷ যদিও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথাগত ভাবে ছবি আঁকা শেখেননি তিনি, কিন্ত্ত আশ্চর্যের ব্যাপার তা বোঝার কোনওরকম উপায়ই নেই৷ নিজের চেষ্টায় এতটাই নিখুঁত ভাবে তিনি শিখে নিয়েছিলেন ড্রয়িং, অ্যানাটমি এবং ছবি আঁকার প্রকরণগত অন্যান্য ক্রিয়াকৌশল৷
উপেন্দ্রকিশোরের পেন্টিংগুলো কোথায় কী ভাবে আছে বা আদৌ আছে কি না সেটা বলা কঠিন, কিন্ত্ত তাঁর অমর শিশুসাহিত্যের সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য থেকে গিয়েছে তাঁর অসামান্য কিছু ইলাস্ট্রেশন, যা গোটা বাঙালি জাতি কোনও দিনও ভুলতে পারবে না৷
গ্রন্থচিত্রণের কাজ তিনি শুরু করেছিলেন নিজের লেখাকে কেন্দ্র করেই৷ তাঁর লেখা 'সেকালের কথা', 'ছেলেদের রামায়ণ', 'ছেলেদের মহাভারত', 'টুনটুনির বই', 'ছোট্ট রামায়ণ'-এর ছবি ছাড়াও এঁকেছেন রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত 'সচিত্র সন্তকাণ্ড রামায়ণ', সীতা দেবী ও শান্তা দেবীর 'হিন্দুস্তানী উপকথা', সীতা দেবীর 'নিরেট গুরুর কাহিনী' ও রবীন্দ্রনাথের 'নদী' কবিতার ছবি৷ এ ছাড়াও রয়েছে ১৯১৩-তে তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় ছোটদের বিখ্যাত মাসিকপত্র 'সন্দেশ'-এর জন্য আঁকা অজস্র ইলাস্ট্রেশন৷
এই 'সন্দেশ' পত্রিকাটি থেকেই খুঁজে পাওয়া যায় উপেন্দ্রকিশোরের প্রতিভার সম্পূর্ণ পরিচয়৷ সম্পাদনা করা ছাড়াও, প্রচ্ছদ ও অন্যান্য ছবি আঁকা থেকে শুরু করে কবিতা, গল্প, পুরাণের কথা, বৈজ্ঞানিক নিবন্ধ, ধাঁধা ও হেঁয়ালি রচনা, ব্লক মেকিং ও প্রিন্টিং সবই হত তাঁর হাত দিয়ে৷ 'সন্দেশ'-এর আগে ছোটদের জন্য যে সব পত্রিকা বেরিয়েছে সেগুলোর ছবি অথবা ছাপা কোনওটাই ততটা চিত্তাকর্ষক ছিল না৷ এ দেশে 'সন্দেশ'-ই প্রথম ছোটদের কাগজ, যেখানে রঙিন ছবি ছাপা হয়৷
ইউরোপীয় কেতায় ছবি আঁকলেও উপেন্দ্রকিশোরের ইলাস্ট্রেশনে যে আশ্চর্য বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় তা তাঁর আগে অন্য কোনও গ্রন্থচিত্রীর কাজে দেখা যায়নি৷ এ ছাড়া তাঁর আধুনিক দৃষ্টিভঙ্গি ও অপূর্ব রসবোধ যে তাঁর কাজগুলোকে সময়ের থেকে আরও অনেক এগিয়ে নিয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই৷ এ প্রসঙ্গে সত্যজিৎ লিখেছেন, 'ইলাস্ট্রেটর হিসেবে উপেন্দ্রকিশোরের কাজে যে দক্ষতা ও রীতিবৈচিত্র্য দেখা যায় তার তুলনা ভারতবর্ষে নেই৷... পৌরাণিক গল্পের ছবিতে হাস্যরসের তেমন সুযোগ নেই৷ কিন্ত্ত সেখানেও --- হয়তো শিশুদের কথা চিন্তা করেই --- দৈত্য দানব রাক্ষস পিশাচের চেহারা আঁকতে উপেন্দ্রকিশোর ভয়ঙ্কর রসের সঙ্গে হাস্যরস মেশাতে দ্বিধা করেননি৷' তাঁর নিজের ও অন্যান্যদের বইয়ের সঙ্গে সব মিলিয়ে অন্তত শ'খানেকের মতো হাফটোন ছবি এঁকেছিলেন তিনি৷ যার মধ্যে বেশ কিছু রঙিন ছবিও ছিল৷ ইদানীং পুনর্মুদ্রণের সময় উপেন্দ্রকিশোরের লাইন ড্রয়িংগুলো ছাপা হলেও হাফটোন ছবিগুলোর অধিকাংশই আর ছাপা হয় না৷ এটা অত্যন্ত দুঃখের৷ উপেন্দ্রকিশোরের রচনার এতগুলো সংস্করণের মধ্যে অন্তত একটি মূলানুগত সংস্করণ অবশ্যই থাকা উচিত৷
১৮৯৫ সাল নাগাদ বিদেশ থেকে প্রসেস ক্যামেরা ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে হাতে কলমে কাজ শুরু করেন উপেন্দ্রকিশোর৷ ফোটোগ্রাফি ও হাফটোন ছবি ছাপার করণকৌশল নিয়ে গবেষণা শুরু করেছিলেন তারও অন্তত দশ বছর আগে থেকে৷ হাফটোন নিয়ে উপেন্দ্রকিশোরের গবেষণা মূলত প্রসেস ক্যামেরাকে কেন্দ্র করেই৷ নেগেটিভের মানকে কী ভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে কত রকমের পরীক্ষা-নিরীক্ষা যে করে গিয়েছেন তার কোনও শেষ নেই৷ এই নিরন্তর গবেষণার ফল হিসেবে দেখা যায় বিলেতের বিখ্যাত প্রিন্টিং-এর পত্রিকা 'পেনরোজ অ্যানুয়াল'-এ একটির পর একটি তাঁর লেখা প্রবন্ধ৷ মোট ন'খানা প্রবন্ধ লিখেছিলেন উপেন্দ্রকিশোর পেনরোজ অ্যানুয়েলে, যেগুলো একে একে প্রকাশ হতে শুরু করা মাত্রই তখনকার বিলেতের ছাপাখানার জগতে হইচই পড়ে গিয়েছিল৷ উপেন্দ্রকিশোরের এই মৌলিক গবেষণা ও আবিষ্কারকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্বীকার করে নিয়েছিলেন পেনরোজ কর্তৃপক্ষ৷ এমনকী তাঁর পদ্ধতি অবলম্বন করে লন্ডনে ছাপার কাজও শুরু হয়ে যায়, যা সুকুমার রায় বিলেতে গিয়ে নিজের চোখেই দেখে এসেছেন৷
ভাবতে অবাক লাগে অত বছর আগে একজন বত্রিশ বছর বয়সী বাঙালি যুবক ছোট একটা ভাড়া বাড়িতে বসে, সামান্য কিছু উপকরণ নিয়ে শুধু নিজের অসামান্য প্রতিভার জোরে কতদূর এগিয়ে যেতে পারেন৷
নিজের লেখা বই বা অন্যান্য যাঁদের বইতে উপেন্দ্রকিশোর ছবি এঁকেছেন, সেগুলো ছাপা যেখানেই হোক না কেন, ছবিগুলোর ব্লক করেছেন তিনি নিজেই৷ একমাত্র যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত 'ছেলেদের রামায়ণ'-এর প্রথম সংস্করণটি ছাড়া৷ উপেন্দ্রকিশোরের এই বইটিতে তাঁর নিজের আঁকা ছবির ব্লক খুবই খারাপ হয়েছিল৷ পরবর্তী সংস্করণে অবশ্য তিনি নিজে আবার নতুন ভাবে ব্লক করেন৷ প্রথম দিকে 'সখা ও সাথী', 'মুকুল', 'প্রদীপ'--- এই সব পত্রিকার জন্য বহু ছবির ব্লক তৈরি করেন উপেন্দ্রকিশোর৷ এ ছাড়াও বিশেষ ভাবে এসে পড়ে প্রবাসী পত্রিকার কথা৷ এখানেই উপেন্দ্রকিশোর প্রথম ডুয়োটাইপ পদ্ধতিতে ছবি ছাপা শুরু করেন৷ এক রঙের হাফটোন ছবিকে দু'টো ব্লকের সাহায্যে এ ভাবে ছাপার পদ্ধতি এ দেশে প্রথম চালু করেন উপেন্দ্রকিশোরই৷
হাফটোন ব্লকের উৎকর্ষ যে কী পর্যায়ে যেতে পারে, তার একটি অসামান্য উদাহরণ রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি'-র প্রথম সংস্করণ৷ এই বইতে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা চব্বিশটি ছবির হাফটোন ব্লক তৈরি করেছিলেন উপেন্দ্রকিশোর৷ আজকের মুদ্রণ শিল্পের এই আকাশছোঁয়া উন্নতির যুগেও ওই মানের কাজ কল্পনা করা যায় না৷
১৯১০ -এ উপেন্দ্রকিশোর তাঁর প্রতিষ্ঠান U Ray Artist-এর নাম বদলিয়ে রাখলেন U Ray & Sons৷ যা আজ বাংলা মুদ্রণ ও প্রকাশনার গৌরবময় ইতিহাসেরই অন্য আর একটি নাম৷ এর পর মাত্র পাঁচ বছর বেঁচেছিলেন তিনি৷ মাত্র বাহান্ন বছরের একটি জীবনে সৃজনশীলতার এই বহুমুখী প্রকাশের কথা ভাবলে আজও আমাদের বিস্মিত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না৷