বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত
সীমান্তে ফের বিএসএফের গুলি, আহত এক
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
robi
ng
Thu, 20 Jun, 2013 12:47:25 PM
বিশ্বব্যাংকের প্রতিবেদন
ঢাকা: গত একদশকে দারিদ্র্য্ বিমোচনে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দরিদ্র মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক কোটি ৬০ লাখ। বাংলাদেশের দারিদ্র বিমোচন নিয়ে বিশ্বব্যাংকের ...
Thu, 20 Jun, 2013 10:01:27 AM
ঢাকা: পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, সাড়ে চার বছরের ক্ষমতামলে হাসিনা সরকারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকছে। দুর্নীতি থেকে অপশাসন, আইনশৃঙ্খলার অবনতি থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে শুধু বিরোধীরাই ...
Thu, 20 Jun, 2013 11:47:53 AM
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী মহিউদ্দিন সোহেল নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত মহিউদ্দিন সোহেল ...
Thu, 20 Jun, 2013 10:06:07 AM
সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদীর ধানগোড়া এলাকায় বৃহস্পতিবার সকালে র‌্যাব, বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথবাহিনীর সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে আমজাদ বাহিনীর প্রধান আমজাদসহ তিন বনদস্যু নিহত হয়েছে। নিহতদের ...
Thu, 20 Jun, 2013 11:19:23 AM
ঢাকা: নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন এবং কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা ১১টায় কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, নির্বাচন ...
Thu, 20 Jun, 2013 12:38:01 PM
সাভার: উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।   আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, বুধবার সাধারণ সভায় গৃহীত ...
Thu, 20 Jun, 2013 01:08:24 PM
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। তারা হলেন তাইমুল (৩৫) ও পসিরুল (৩৪)। ৩০ বিজিবি’র অধিনায়ক আবু বকর জানান, বুধবার রাত দেড়টার দিকে বাংলাদেশী ...
Thu, 20 Jun, 2013 09:18:42 AM
ঢাকা: কাগজ-কলমে বিদ্যুতের ঘাটতি নেই। কিন্তু বাস্তবে রাজধানীসহ সারাদেশে চলছে অসহনীয় লোডশেডিং। তাহলে এই অসঙ্গতির রহস্যটি কী? খোঁজ নিয়ে জানা গেল, ফাঁকিটা আসলে বিদ্যুতের চাহিদা হিসাব করার পদ্ধতির মধ্যে। পিডিবি চাহিদা হিসাবই ...
Thu, 20 Jun, 2013 09:09:49 AM
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷ বুধবার জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা এলে নির্বাচনই হবে না৷’’ এ মন্তব্যের ...
সর্বাধিক পঠিত
Thu, 20 Jun, 2013 11:10:10 AM
নয়া দিল্লি: ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। তবে এ সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এখনো নিখোঁজ রয়েছে ...
Thu, 20 Jun, 2013 10:58:07 AM
ব্রাহ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গ্যাস-সংযোগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রেলপথ অবরোধ করে রেখেছে কসবা সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ। এতে সকাল নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন ...
Thu, 20 Jun, 2013 09:48:07 AM
উঞ্চায়ন
ঢাকা: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তলিয়ে যাবে ভারতীয় উপমহাদেশের ১৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ আর ছয় মিটার বাড়লে বিলীন হয়ে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ ...
সর্বশেষ সংবাদ
চার সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে দেশে বিস্তর আলোচনা আর বিশ্লেষণ হচ্ছে। এই ফল যে
আরো খবর
Thu, 20 Jun, 2013 09:23:26 AM
নতুন বার্তা ডেস্ক

ঢাকা: ইতালির বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেলে এশিয়ান ফুটবল জায়ান্ট জাপান। তবে যথারীতি কনফেডারেশন কাপের অপর ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

জাপান বনাম ইতালি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল এশিয়ানরাই। পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন হোন্ডা। মাত্র ১১ মিনিট পর পাওয়া গোলে ব্যবধানটা ২-০ করেন জাপানের কাগাওয়া। তবে প্রথমার্ধের চার মিনিট বাকি থাকতে ড্যানিয়েল রোসির গোলে ব্যবধান ২-১-এ কমিয়ে আনে ইতালি।  ৪১ মিনিটে দুর্দান্ত এক হেডে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন রোসি।

ম্যাচের  ৫০ মিনিটের মাথায়  আত্মঘাতী গোল করে বসেন জাপানের উচিদা। ফলে ২-২-এ সমতা ফেরে ম্যাচে।

ইতালির তারকা খেলোয়ার বাল্লোতেল্লি ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ৬৯ মিনিটে ওকাজাকির গোলে  জাপান সমতায় (৩-৩) ফিরলেও ৮৬ মিনিটে  গিওভিনকোর গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ইতালি।

পরের চার মিনিটে এবং ইনজুরি টাইমে প্রাণপন চেষ্টা করেও আর ম্যাচে ফেলার সুযোগ পায়নি জাপান।

এই পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের দুটিতেই হারল জাপান। এর আগে ১৫ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারে এশিয়ানরা। ২২ জুন মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন কাপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জাপান।

দিনের অপর খেলায় যথারীতি জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ছিল মেক্সিকো।  প্রথমার্ধের নয় মিনিটের মাথায় প্রথম গোলটা আসে নেইমারের পা থেকে। আর ঠিক ৯০ মিনিটে গোল পান জো।

এই জয়ের ফলে স্বাগতিক দল কনফেডারেশন কাপের প্রথম দুই ম্যাচে  সাফল্যের ধারায় থাকল।

বার্সালোনায় সদ্য যোগ দেয়া নেইমার মেক্সিকোর রক্ষাব্যুহ খেলা শুরু হওয়ার নয় মিনিটে ভেঙে দেন। ড্যানিয়েল আলভেসের ভাসিয়ে দেয়া বলটি মেক্সিকোর ডিফেন্ডারের হেডে চলে যায় নেইমারের কাছে, পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন ২১ বছর বয়সী নেইমার। বল মাটিতে পড়ার

আগে বাম পা দিয়ে পাঠিয়ে দেন  মেক্সিকোর গোলপোস্টে।

উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধেও প্রথম গোলটি করেছিলেন  নেইমার।

ওই ম্যাচে তিন মিনিটের মাথায় করা ওই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোলখরাকে কাটিয়ে উঠেন সান্তোসের সাবেক এ ফরোয়ার্ড।

প্রথমার্ধে ফলাফল অপরিবর্তিতই থেকে যায়। দ্বিতীয়ার্থে মেক্সিকো গোল পরিশোধের চেষ্টায়  আর ব্রাজিল ব্যবধান বাড়ানোর চেষ্টায় থাকে।

কিন্তু মেক্সিকানরা ব্যর্থ হয়েছেন  ব্রাজিলের ফুটবল শৈলীর কাছে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে ইনজুরি টাইমের খেলা চলার সময়টাতে
আরেকটি গোল হজম করে মেক্সিকো। ব্রাজিল জেতে ২-০ ব্যবধানে।

নতুন বার্তা/এসডি/জবা
 

...
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট ফরমায়েশি ও উদ্দেশ্যপ্রণোদিত। আপনিও কি তাই মনে করেন?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com