ঢাকা: পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, সাড়ে চার বছরের ক্ষমতামলে হাসিনা সরকারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকছে। দুর্নীতি থেকে অপশাসন, আইনশৃঙ্খলার অবনতি থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে শুধু বিরোধীরাই ...
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী মহিউদ্দিন সোহেল নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত মহিউদ্দিন সোহেল ...
সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদীর ধানগোড়া এলাকায় বৃহস্পতিবার সকালে র্যাব, বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথবাহিনীর সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে আমজাদ বাহিনীর প্রধান আমজাদসহ তিন বনদস্যু নিহত হয়েছে।
নিহতদের ...
ঢাকা: নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন এবং কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বেলা ১১টায় কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, নির্বাচন ...
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷ বুধবার জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা এলে নির্বাচনই হবে না৷’’
এ মন্তব্যের ...
নয়া দিল্লি: ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। তবে এ সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এখনো নিখোঁজ রয়েছে ...
ঢাকা: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তলিয়ে যাবে ভারতীয় উপমহাদেশের ১৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ আর ছয় মিটার বাড়লে বিলীন হয়ে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ ...
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে দুজন, নয়টি সাধারণ ওয়ার্ডে ৫২ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভার ভোটার ৩০ হাজার ...
মিরসরাই: স্বর্ণ কেলেঙ্কারির ঘটনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন এবং হাবিলদার মো. শাহআলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে নিয়েছেন ...
ঢাকা: রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তবে কারখানার কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুরের বিন্নি অ্যাপারেলস কারখানার তিন ...
ঢাকা: ইতালির বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেলে এশিয়ান ফুটবল জায়ান্ট জাপান। তবে যথারীতি কনফেডারেশন কাপের অপর ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।
জাপান বনাম ইতালি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল এশিয়ানরাই। পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন হোন্ডা। মাত্র ১১ মিনিট পর পাওয়া গোলে ব্যবধানটা ২-০ করেন জাপানের কাগাওয়া। তবে প্রথমার্ধের চার মিনিট বাকি থাকতে ড্যানিয়েল রোসির গোলে ব্যবধান ২-১-এ কমিয়ে আনে ইতালি। ৪১ মিনিটে দুর্দান্ত এক হেডে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন রোসি।
ম্যাচের ৫০ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন জাপানের উচিদা। ফলে ২-২-এ সমতা ফেরে ম্যাচে।
পরের চার মিনিটে এবং ইনজুরি টাইমে প্রাণপন চেষ্টা করেও আর ম্যাচে ফেলার সুযোগ পায়নি জাপান।
এই পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের দুটিতেই হারল জাপান। এর আগে ১৫ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারে এশিয়ানরা। ২২ জুন মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন কাপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জাপান।
দিনের অপর খেলায় যথারীতি জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ছিল মেক্সিকো। প্রথমার্ধের নয় মিনিটের মাথায় প্রথম গোলটা আসে নেইমারের পা থেকে। আর ঠিক ৯০ মিনিটে গোল পান জো।
এই জয়ের ফলে স্বাগতিক দল কনফেডারেশন কাপের প্রথম দুই ম্যাচে সাফল্যের ধারায় থাকল।
বার্সালোনায় সদ্য যোগ দেয়া নেইমার মেক্সিকোর রক্ষাব্যুহ খেলা শুরু হওয়ার নয় মিনিটে ভেঙে দেন। ড্যানিয়েল আলভেসের ভাসিয়ে দেয়া বলটি মেক্সিকোর ডিফেন্ডারের হেডে চলে যায় নেইমারের কাছে, পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন ২১ বছর বয়সী নেইমার। বল মাটিতে পড়ার
আগে বাম পা দিয়ে পাঠিয়ে দেন মেক্সিকোর গোলপোস্টে।
উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধেও প্রথম গোলটি করেছিলেন নেইমার।
ওই ম্যাচে তিন মিনিটের মাথায় করা ওই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোলখরাকে কাটিয়ে উঠেন সান্তোসের সাবেক এ ফরোয়ার্ড।
প্রথমার্ধে ফলাফল অপরিবর্তিতই থেকে যায়। দ্বিতীয়ার্থে মেক্সিকো গোল পরিশোধের চেষ্টায় আর ব্রাজিল ব্যবধান বাড়ানোর চেষ্টায় থাকে।
কিন্তু মেক্সিকানরা ব্যর্থ হয়েছেন ব্রাজিলের ফুটবল শৈলীর কাছে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে ইনজুরি টাইমের খেলা চলার সময়টাতে
আরেকটি গোল হজম করে মেক্সিকো। ব্রাজিল জেতে ২-০ ব্যবধানে।
কক্সবাজার: বৃহস্পতিবার ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। এ উপলক্ষে কক্সবাজারের উখিয়া কুতুপালং ও টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গ্রহণ করা হয়েছে নানা আয়োজন। এ দিবস উদযাপন প্রত্যক্ষ করতে ইউএনএইচসিআর-এ কর্তব্যরত বাংলাদেশের প্রতিনিধি গোলাম আব্বাস ও কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্ম-সচিব) গাজী ফিরোজ ছালাহ উদ্দীন ক্যাম্প দুটি সফর করবেন বলে জানা গেছে।
জানা যায়, এ দিবসকে কেন্দ্র করে ক্যাম্প দুটিতে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যা লি, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ ছাড়াও দুই ক্যাম্পের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কয়েক সপ্তাহ ধরে ফুটবল, বলিবল, ভাস্কেটবল, রশি টানাটানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পোস্টারিং চলছে। শরণার্থী ক্যাম্প দুটিতে রয়েছে ৩১ হাজার ৩৩৪ জন নিবন্ধিত শরণার্থী। যার মধ্যে ২৫ হাজার ৫৭৫ জন পূর্ণ রেশন ও পাঁচ হাজার ৭৫৯ জন নন ফুড আইটেম পেয়ে থাকেন।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে এসব রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে সর্বশেষ আশ্রয় নিয়েছে। এদের মধ্যে দুই লক্ষাধিক শরণার্থী দেশে ফিরে গেলেও গত ২০০৫ সালের এপ্রিল থেকে প্রত্যাবাসন বন্ধ থাকায় এসব শরণার্থীরা দুই ক্যাম্পে রয়ে গেছে।
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেছেন, “আমরা যদি ইমোশনাল হয়ে যাই, তাহলে কি ন্যায়বিচার হবে!”
বুধবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চের শুনানিতে অ্যাটর্নি জেনারেলেরে এক বক্তব্যের পরিপেক্ষিতে বিচারপতি ওয়াহহাব মিয়া এ কথা বলেন।
এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আদালতের প্রশ্ন হলো ট্রাইব্যুনাল আইনের চতুর্থ সংশোধনী কাদের মোল্লার মামলায় প্রযোজ্য কি না। এ প্রশ্নে আমার জবাব হলো, প্রযোজ্য।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “ট্রাইব্যুনাল রায় প্রদানের পর এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে আপিলের সমান সুযোগ দিয়ে আইনের আপিলসংক্রান্ত ধারা সংশোধন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এ সংশোধনী কার্যকর হবে। আপনাদের ধরে নিতে হবে, এই সংশোধনী ২০০৯ সাল থেকে কার্যকর।”
অ্যাটর্নি বলেন, “কাদের মোল্লার রায় হওয়ার আগে থেকেই, অর্থাৎ ২০০৯ সাল থেকে, রাষ্ট্রপক্ষের আপিলের সমান সুযোগ ছিল বলে ধরে নিতে হবে। সেখানে কবে রায় হলো এবং কবে আইন সংশোধন হলো, এটা গৌন বিষয়। কারণ সংশোধনীতে বলা হয়েছে, এ সংশোধনী ২০০৯ সাল থেকে কার্যকর।”
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৭ ধারা মোতাবেক ১৯৭৩ সালের আইন একটি সংরিক্ষত আইন। এ আইনকে চ্যালেঞ্জ করা যাবে না। সে হিসেবে আইনের চতুর্থ সংশোধনীকেও চ্যালেঞ্জ করা যাবে না।
জবাবে আদালত বলেন, “আমরা কোনো আইন বা সংশোধনী চ্যালেঞ্জ করছি না। আমরা শুধু জানতে চাইছি, ১৮ ফেব্রুয়ারি যে সংশোধনী হয়েছে, তা কাদের মোল্লার মামলার ক্ষেত্রে প্রযোজ্য কি না।”
প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “এই সংশোধনী, বিশেষ করে এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য কি না তা বলেন।”
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকালের মতো আজও জানতে চান, “ভারতীয় উপমহাদেশে বা ইংল্যান্ডে যেকোনো একটি সিঙ্গেল বেঞ্চের উদাহরণ দেখান, যেখানে রায় হওয়ার পর এ ধরনের আইন সংশোধন করে রেট্রোসপেকটিভ ইফেক্ট কার্যকর করা হয়েছে।”
তখন অ্যাটর্নি জেনারেল বলেন, পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ৩০ লাখ লোক মারা যায়নি, এত লোক ধর্মান্তরিত, দেশান্তরিত হয়নি এবং এত নারী ইজ্জত হারায়নি।
এ সময় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “এ রকম হলে আসামি ন্যায়বিচার পাবেন না। ইমোশনাল হবেন না।”
বিচারপতি ওয়াহহাব মিয়া বলেন, “১৯৭১ সালে কী হয়েছিল, তা কি আমরা জানি না! আমরা যদি ইমোশনাল হয়ে যাই, তাহলে কি ন্যায়বিচার হবে?”
এর একপর্যায়ে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “ঠিক আছে, আপনি কন্টিনিউ (চালিয়ে যান) করেন। আমরা কম ইন্টারফেয়ার করব।”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া বলেন, “আমরা কি প্রশ্ন করব না? আমরা কি ক্লিয়ার হব না? মনে করুন আমরা আসামিকে ফাঁসি দিয়ে দিলাম। তাহলে এর বিরুদ্ধে আসামির আপিলের সুযোগ কোথায়?”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া অ্যাটর্নি জেনারেলকে বলেন, “তাহলে আপনারা আপিলের বিধান না রাখলেই পারতেন। মনে রাখবেন, আমাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। আমরা এখানে যে ব্যাখ্যা দেব, তা-ই আইন। এর ভবিষ্যৎ গুরুত্ব অনেক বেশি। তাই এখানে সাবধানে বলতে হবে।”
আগামীকালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
ঢাকা: দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। সেই সঙ্গে ভ্যাপসা গরম। এ অবস্থায় ঠাণ্ডা পানির চাহিদা থাকে সবচেয়ে বেশি। সেইসঙ্গে নষ্ট হওয়ার হাত থেকে খাবার রক্ষা করতে প্রয়োজন পড়ে রেফ্রিজারেটর বা ফ্রিজের। আর তাই অন্যান্য বারের ধারাবাহিকতায় এবারো বেড়েছে ফ্রিজের বিক্রি। সরজমিন তথ্য অনুযাযী এবার ফ্রিজ বিক্রির শীর্ষে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
দেশে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য বিক্রির প্রধান বাজার রাজধানীর স্টেডিয়াম মার্কেট। এই মার্কেটে খোঁজ নিয়ে জানা যায়, গত এপ্রিল মাসের শুরু থেকে ফ্রিজের বিক্রি বেড়েছে। মে মাসেও ভালো বিক্রি হয়েছে। কিন্তু জুন মাসের শুরুতেই হঠাৎ করে ফ্রিজের বিক্রি বেড়ে যায়। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ ফ্রিজ কিনছেন। এছাড়া বোরো ধান ঘরে উঠার পর গ্রামাঞ্চলে ফ্রিজের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া রোজা খুব কাছাকাছি হওয়ায় অনেকেই এখনই ফ্রিজ কিনছেন।
বিভিন্ন শোরুম সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ। দেশীয় ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা বেড়েছে। এ কারণে ওয়ালটন ছাড়াও মার্সেল, মাইওয়ান, ভিকন ইত্যাদি স্থানীয় ব্র্যান্ডের ফ্রিজও ভালো বিক্রি হচ্ছে। বিদেশী ব্র্যান্ডগুলোর মধ্যে স্যামসাং, এলজি, সিঙ্গার, শার্প, কেলভিনেটরের প্রতি ক্রেতা আগ্রহ বেশি।
সায়েদাবাদের ওয়ালটন প্লাজায় কর্মরত বিক্রয়কর্মী আবদুর রহমান জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় গত কয়েক দিন ধরে ফ্রিজের চাহিদা ও বিক্রি অনেক বেড়েছে। তিনি দাবি করেন, চাহিদা বেড়ে যাওয়ায় ওয়ালটন তাদের উৎপাদনও বাড়িয়ে দিয়েছে।
ওয়ালটনের টিকাটুলী প্লাজার ম্যানেজার মিনহাজুর রহমান জানান, ওয়ালটন ফ্রিজে শতভাগ কপার কনডেন্সার এবং ৮০ ভাগ এনার্জি সেভিং এলইডি ল্যাম্প ব্যবহৃত হয়। সাধারণ ফ্রিজের তুলনায় এ ফ্রিজের ডিপ অংশও অনেক বড়। ডিএসইসিএস প্রযুক্তির ফলে বিদ্যুৎ খরচ অনেক কম এবং এতে সর্বোচ্চ মানের কম্প্রেসার রয়েছে।
রাজধানীর গুলশান ২ এর রব ভবনে এলজি-বাটার ফ্লাই এর ব্র্যাঞ্চ ম্যানেজার আনোয়ারুল ইসলাম বলেন, শীতের তুলনায় ফ্রিজের বিক্রি ভালো হচ্ছে। তিনি জানান, ফ্রিজ কিনতে আসা ক্রেতাদের মধ্যে মধ্যবিত্ত আয়ের মানুষের সংখ্যাই বেশি।
মার্সেল এর প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব বলেন, দেশের ফ্রিজের মার্কেট শেয়ারের প্রায় ১৫ শতাংশ তাদের নিয়ন্ত্রণে। তার দাবি ক্রমেই ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে মার্সেল।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, ফ্রিজ বিক্রিতে ওয়ালটন এখন শীর্ষে। পুরো মার্কেট শেয়ারের প্রায় ৬০ শতাংশ তাদের দখলে। বাংলাদেশের বিদ্যুত পরিস্থিতি, আবহাওয়া এবং ক্রেতাদের রুচি ও চাহিদা বিবেচনা করে ওয়ালটন ফ্রিজ তৈরি করে। সেইসঙ্গে পণ্যের গুণগত উচ্চমানের কারণেই ক্রেতারা ওয়ালটন ফ্রিজ কিনছেন।
তিনি আরো বলেন, দেশে একমাত্র ওয়ালটন ফ্রিজেই বিস্ময়কর প্রযুক্তি ন্যানো সংযুক্ত হয়েছে। এতে ফ্রিজের কারিগরি ও সার্ভিস মান আগের চেয়ে বহুগুণ বেড়েছে।
ঢাকা: টানা তাপদাহের মধ্যে বুধবার বিকেলে এক পশলা বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়। ছবি: নতুন বার্তা ডটকম/১৯ জুন, ২০১৩
ঢাকা: নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৩ উপলক্ষে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জরুরি প্রসূতি সেবায় অবদানের জন্য পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস।
ঢাকা: দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।ছবি: নতুন বার্তা, ১৯ জুন ২০১৩
ঢাকা: দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।ছবি: নতুন বার্তা, ১৯ জুন ২০১৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং যুক্তরাজ্যের এসোসিয়েটেড বৃটিশ ফুডস্ (এবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বুধবার ভিসি দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং এবিএফ-এর পক্ষে এই প্রতিষ্ঠানের এথিক্যাল ট্রেড ডিরেক্টর মিজ ক্যাথরিন কার্ক স্বাক্ষর করেন।
এ সময় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এবিএফের উপদেষ্টা জন হোগান, আইডিএমভিএস-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, জনসংযোগ পরিচালক মো. আশরাফ আলী খান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় যে সকল কার্যক্রম পরিচালিত হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া, তাদের নাজুকতা নির্ণয় করা ও সেই অনুযায়ী নিরাপত্তা বলয় তৈরি করা, আহতদের চিকিৎসা সেবা দেয়া, বিভিন্ন সময়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা ইত্যাদি।
এছাড়া, এই স্মারকের আওতায় এসোসিয়েটেড বৃটিশ ফুডস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে একটি সংকট ব্যবস্থাপনা ইউনিট প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দেবে। এই ইউনিটের মাধ্যমে যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় এবং শারীরিক আহত, শ্রমিকদের অধিকার, আইনি সহায়তা প্রদান ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম: দেশীয় প্রজাতির কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদী রক্ষায় সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ ও একে জাতীয় নদী ঘোষণার দাবি জানিয়েছে হালদা নদী রক্ষা কমিটি।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘রহস্যময়ী হালদা’ শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা নদী রক্ষা কমিটির সভাপতি মোঃ মনজুরুল কিবরিয়া প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিকরা অভিযোগ করেন, কোনো ধরনের গবেষণা ছাড়া হালদা নদী রক্ষার নামে অপরিকল্পিতভাবে নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে হালদার অনন্য বৈশিষ্ট্যাবলি ও রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্র হিসেবে এর অস্তিত্ব এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে হালদা নদীর অনন্যতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মোঃ ইসমাঈল মিয়া, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, হালদা নদী রক্ষা কমিটির উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দরী ও সাংবাদিক মোহাম্মদ আলী আলোচনায় অংশ নেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “বাংলাদেশের নানা এলাকা ও প্রান্তের অনন্য সাধারণ বৈশিষ্ট্যাবলি এখনো আমাদের অনেকের দৃষ্টি ও চেতনার বাইরে রয়ে গেছে। এগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে ভবিষ্যতে এসব গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।” হালদার গুরুত্ব ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে এই নদীর ব্যাপারে আরো বেশি ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের নদীগুলোর অস্তিত্ব রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে ফারাহ কবির মনে করেন, আন্তর্জাতিকভাবে জলবায়ু রক্ষার যে আন্দোলন চলছে, হালদা নদী রক্ষার আন্দোলনকে সেখানে নিয়ে যতে হবে।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির উপদেষ্টা শামসুল হক হায়দরী বলেন, দেশের অন্যান্য নদীর মতো কর্ণফুলী ও হালদা নদীও দখলদার ও দূষণকারীদের শিকার। এ অবস্থা বেশিদিন অব্যাহত থাকলে এই দুই নদী শীর্ণকায় রূপ নিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হালদা নদী শুধু দেশে নয় , বিশ্বেও অনন্য উল্লেখ করে শামসুল হক হায়দরী দাবি করেন, জাতীয় নদী হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, তার সবই হালাদায় রয়েছে।
প্রামাণ্যচিত্রে হালদা নদীর বৈশিষ্ট্য, হালদাপারের মানুষের জীবনজীবিকা, হালদার ভাঙনে দুঃখ-দুর্দশা, মাছের পোনা সংগ্রহের উৎসব, হালদার দূষণসহ নানা বিষয় তুলে ধরা হয়।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা মনজুরুল কিবরিয়া বলেন, হালদাকে বাঁচাতে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন হালদাকে জাতীয় নদী ও প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা।
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: রাজধানীর পল্টন থানার দুটি মামলায় সিএমএম আদালতে হাজিরা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতের তিনি হাজির হন।
গত বছর ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরণ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার সকালে মির্জা আলমগীর আদালতে এই দুটি মামলায় হাজিরা দেন। এই দুটি মামলায় এর আগে তিনি জেলে গিয়েছেন। এই মামলা দুটির তদন্ত প্রতিবেদন এখানো সিএমএম আদালতে আসেনি।
কাবুল: আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’র রাগ কমাতে গত ২৪ ঘণ্টায় তাকে দু’বার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মার্কিন সমর্থন নিয়ে কাতারে তালেবানের দফতর খোলার ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাই চরম ক্ষুব্ধ হয়ে রয়েছেন।
আমেরিকার অনুমোদনসাপেক্ষে মঙ্গলবার আফগানিস্তানের তালেবান কাতারে আনুষ্ঠানিকভাবে একটি দফতর খুললে দু’দেশের মধ্যে টানাপড়েন চরমে পৌঁছায়। বুধবার কাবুল ওয়াশিংটনের সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেয়।
কাতারের রাজধানী দোহায় স্থাপিত তালেবান দফতরের নাম দেয়া হয় “ইসলামি আমিরাত আফগানিস্তান”। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে ওই সরকারের পতনের আগ পর্যন্ত এটি ছিল দেশটির আনুষ্ঠানিক নাম।
হামিদ কারজাই এ সম্পর্কে বলেন, এর আগে ওয়াশিংটন তার সরকারকে যে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছে তার সঙ্গে তালেবানের দফতর খোলা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেন, মার্কিন মধ্যস্থতায় তালেবানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না কাবুল। আফগান সরকার তখনই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসবে যখন এর চালকের আসনে থাকবে কাবুল।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা।
অবশ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তালেবানের সঙ্গে এ ধরনের কোনো আলোচনায় বসার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। এ ছাড়া, আফগানিস্তানের শান্তি বিষয়ক উচ্চ পরিষদও সাফ জানিয়ে দিয়েছে, তালেবানের সঙ্গে আলোচনা করতে তাদের কেউ কাতার যাচ্ছে না। সূত্র: আইআরআইবি
কলকাতা: ভারতের কলকাতায় ২০১২ সালে গণধর্ষণের শিকার এক নারী প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটি ক্লাব থেকে রাতে ফেরার পথে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন নামের ওই নারী জানান, তিনি নিজে কোনো অপরাধ করেননি। তাই নিজেকে আর তিনি আড়ালে রাখতে চান না।
সুজেট জর্ডন কলকাতার প্রাণকেন্দ্রে একটি চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণে অভিযুক্ত তিনজন ধরা পড়লেও মূল অভিযুক্ত দুইজন এখনো পলাতক।
ঘটনার পর একবছর চার মাস কেটে গেলেও বিচার শেষ হয়নি। অতি সম্প্রতি জর্ডনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বহুল আলোচিত হওয়া সত্বেও এই মামলাটি নিষ্পত্তি হতে বা দোষীদের শাস্তিদানের প্রক্রিয়ায় কেন বিলম্ব হচ্ছে তা বিবিসিকে জানান জর্ডনের প্রাক্তন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।
গুহঠাকুরতার বলেন, “ওই মামলার দুই প্রধান অভিযুক্ত পলাতক ছিল। তাই চার্জ গঠনের প্রক্রিয়াতেই অনেক দেরি হয়। এছাড়াও যে তিনজন ধরা পড়েছিল তারা বারবার জামিনের আবেদন জানাতে থাকে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধিও গিয়েছিলেন তারা। আর জামিনের আবেদন করলে সব নথি উচ্চ আদালতে পাঠাতে হতো। মামলাটায় দেরি হওয়ার এটা একটা কারণ।”
তিনি আরো বলেন, “এছাড়া ভারতের বিচারব্যবস্থায় সব মামলাই তো বিলম্বিত হয়। সেই সব কারণগুলোও জর্ডনের মামলার ক্ষেত্রেও দেরি ঘটিয়েছে।”
ভারতে ধর্ষণসহ নারী নির্যাতনের মামলাগুলির নিষ্পত্তি হতে লেগে যায় দীর্ঘ সময়।
কলকাতার আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, “দেরি হওয়ার একটা কারণ সচেতনতার অভাব। ধর্ষিতা হওয়ার পরে যে গোসল করা যায় না সেটা ওই মেয়েটিকে কেউ বলারও নেই। গ্রামবাংলার মেয়েরা ওই জঘন্য ঘটনার পরে ক্লেদ মুছে ফেলতে গোসল করেন আর পোশাক ধুয়ে ফেলেন। সেখানেই তো সব প্রমাণ শেষ।”
তিনি আরো বলেন, “ডাক্তারি পরীক্ষা করাতে হবে, পুলিশের কাছে যেতে হবে, এই সচেতনতাও গড়ে তোলা যায়নি।”
২০১২ সালের শেষে ভারতের রাজধানী দিল্লিতে এক কলেজ ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনার পরে দেশ জুড়ে যে তীব্র প্রতিবাদ উঠেছিল ও ব্যাপক বিক্ষোভ চলেছিল, তারপরে কীভাবে মহিলা নির্যাতনের বিচার দ্রুত শেষ করা যায়, তা নিয়ে চর্চা করেছিলেন রাজনীতিবিদরা।
কিন্তু দ্রুততর সেই ব্যবস্থা এখনো চালু করে উঠতে পারেনি সরকার। আর তার মধ্যেই কলকাতার উপকন্ঠে কামদুনিতে আরো এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে মারা গেছেন। সূত্র: বিবিসি।
ঢাকা: পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দুই সম্পাদকসহ তিনজন। তারা হলেন, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান।
আসামিরা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২২ মে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মামলাটি দায়ের করলে আদালত আসামিদের ২৩ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ মে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই একই প্রতিবেদন গত ১৯ মে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, “দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএ’র শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ম্যানেজ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরির সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলে আশ্বস্ত করেছেন। আগামী নির্বোচনের খরচ যোগাতে এখনই কিছু তহবিল গুছিয়ে রাখার কথা ভাবছেন তিনি। তবে মন্ত্রীর এমন প্রস্তাবে অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।”
এই প্রতিবেদনে দেশে ও আন্তর্জাতিক মহলে মন্ত্রীর সন্মানহানি হয়েছে বলে অভিযোগে বলা হয়।
মুম্বাই: আলিঙ্গন করে কিংবা জড়িয়ে ধরে সম্পর্কের উষ্ণতা প্রকাশের রীতি ভারতীয় উপমহাদেশের। কিন্তু এই আলিঙ্গনেই অনীহা এসে গেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের! তিনি আর আলিঙ্গন করে কিংবা জড়িয়ে ধরে সম্পর্কের উষ্ণতা প্রকাশ করতে চান না।
কেউ এখন শাহরুখকে আমন্ত্রণ জানালে সেখানে যাওয়ার আগেই আমন্ত্রণদাতার কাছ থেকে শাহরুখ প্রতিশ্রুতি নিয়ে নেন যে, সেখানে কেউ তার সঙ্গে আলিঙ্গন বা কোলাকুলি করতে আসবে না।
তবে এতে শাহরুখ ভক্তদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আসল ঘটনাটা হচ্ছে কয়েকদিন আগে কাঁধে সার্জারি করিয়েছিলেন শাহরুখ। যেকোনো ছোট খাটো আঘাতেও সমস্যা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্যই এ সতর্কতামূলক ব্যবস্থা।
ঢাকা: আন্তর্জাতিক ফ্লেক্সিলোড সেবা চালু করেছে দেশের শীর্ষ সেলফোন অপারেটর গ্রামীণফোন। এর ফলে বিশ্বের যে কোনো দেশ থেকে অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। আর গ্রাহকদের এই সুবিধা নিশ্চিত করতে বুধবার থেকে ‘দেশজুড়ে নেটওয়ার্ক বিশ্বজুড়ে ফ্লেক্সিলোড’ স্লোগানে ইন্টারন্যাশনাল ইজিটআপ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, ইজিটপ এর মাধ্যমে প্রবাসী বাঙালিরা তাদের দেশে থাকা পরিবারের সদস্যদের কিংবা বন্ধুদের সহজেই মোবাইল রিচার্জ করে দিতে পারবেন।এই সেবাটি ২০টি দেশের সাড়ে চার লাখ খুচরা বিক্রেতার দোকানে লভ্য এবং সৌদি আরব, বাহারাইন ও ওমানের মোবাইল অপারেটর হতে সরাসরি এই সুবিধা উপভোগ করা যাবে। ইজিটপ ইন্টারন্যাশনাল অনলাইন রিচার্জ সাইটগুলোর মধ্যে অন্যতম অনলাইন অফার।
ঢাকা: কিডনি রোগ নিরাময়ের সর্বাধুনিক তথ্য সহজ এবং দ্রুততার সঙ্গে সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ওয়েবসাইটভিত্তিক নতুন একটি শিক্ষা কার্যক্রম। অনলাইন এই পোর্টালের নাম অরোরা। লাতিন অরেরা শব্দের অর্থ সকালের প্রথম আলো। ইংরেজিতে এর পূর্ণরূপ Accelerated Updated information Solution Renal Association.
ওয়েবসাইট সম্পর্কে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম জানান, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং বিশ্বে এই প্রথম। ওয়েবভিত্তিক এ প্রকল্পের উদ্দেশ্য কিডনি চিকিৎসার সর্বাধুনিক তথ্য সহজ ও দ্রুততার সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেয়া।
গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা আরোরা বিডি ডট অর্গ সম্পর্কে কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর হারুন-অর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসর মহিবুর রহমান জানান, ভবিষ্যতে এ প্রকল্পকে কিডনি চিকিৎসার ওপর শিক্ষা ও গবেষণার একটি ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ফিরোজ খান জানান, রাজধানীর রূপসী বাংলা হোটেলে কেক কেটে রোনাল’র কার্যক্রমের উদ্বোধনকালে প্রফেসর হারুন অর রশিদকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির কাউন্সিলর মেম্বার হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির জন্য সংবর্ধিত করা হয়।
এছাড়াও প্রফেসর মহিবুর রহমান জানান, রোনল’র কার্যক্রম শুরু করতে রোশ বাংলাদেশ লিমিটেড আর্থিক সহযোগিতা করেছে।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।