বুধবার, ২২ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
উত্তরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
robi
ng
Wed, 22 May, 2013 11:56:59 AM
ঢাকা: নাগরিক সেবা বাড়ানোর কথা বলে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলেও নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সেবা পেতে বিড়ম্বনা বেড়ে গেছে নগরবাসীর। ঢাকাকে দুই ভাগ করে সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া ...
Wed, 22 May, 2013 12:23:16 PM
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য গ্রেফতার হওয়া জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করেছেন  ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। কায়সারকে ...
Wed, 22 May, 2013 09:22:02 AM
ঢাকা: রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ মোড়ে র‌্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করে র‌্যাব। বুধবার ভোর রাত ...
Wed, 22 May, 2013 11:28:30 AM
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার মণ্ডুমালা সীঁমান্তে আব্দুল মানিক (২৫) নামে এক বাংলাদেশী ইটভাটার শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।   মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে ...
Wed, 22 May, 2013 08:50:11 AM
ঢাকা: জামিনের পর জেলগেট থেকে আবারো বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে গ্রেফতার করার প্রতিবাদে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। তবে, ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত রয়েছে।   মঙ্গলবার সন্ধ্যায় ...
Wed, 22 May, 2013 12:12:29 PM
ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশে আরো দুই দিন বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে ...
Wed, 22 May, 2013 09:31:31 AM
ঢাকা: রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ‘প্রধান অভিযুক্ত’ ভবনের অন্যতম মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি প্রদানের সুপারিশ করতে যাচ্ছে৷ বৃহস্পতিবার কমিটি তাদের রিপোর্ট জমা দেবে৷ কমিটির ...
Wed, 22 May, 2013 09:33:10 AM
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চোরকারবারী নিহত হয়েছেন।   নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের রানা আহমেদ এবং একই গ্রামের মহিদুল ইসলাম।   জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাব্বির জানান, ...
Wed, 22 May, 2013 09:52:20 AM
ঢাকা: নিষেধাজ্ঞার গোলকধাঁধায় এখন আটকে রয়েছে বাংলাদেশের রাজনীতি৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সভা-সমাবেশের ওপর এক মাসের নিষেধাজ্ঞার কথা বললেও সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত কিছু সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি৷ বিরোধী দল এই ...
Tue, 21 May, 2013 04:46:51 PM
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, “সংবিধান এবং আইন মানলে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা মানার কোনো সুযোগ নেই। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তা ...
Tue, 21 May, 2013 11:52:52 PM
ঢাকা: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ এখনও শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মানুষ জরুরি ত্রাণ সহায়তাও পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অনেকে অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে অনেক জায়গায় যে ...
সর্বশেষ সংবাদ
মহাসেন বিদায় নিয়েছে পাঁচ দিন আগে। শেষ পর্যন্ত বড় কোনো প্রাণহানি না ঘটিয়ে বাংলাদেশ অতিক্রম
আরো খবরসর্বাধিক পঠিত
Wed, 22 May, 2013 11:46:46 AM
নতুন বার্তা ডেস্ক
লাহোর: পাকিস্তান ক্রিকেট দলের স্পিনার সাইদ আজমল বলেছেন, “আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর ক্ষমতা তার দলের রয়েছে।”

একটি বেসরকারি নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে আজমল বলেন, “যদিও উভয় দলই অত্যন্ত শক্তিশালী। তবে পাকিস্তান দল ভালোভাবে চাপ সামাল দিতে পারবে।’
 
আজমল বলেন, “ভারতকে নিজ মাঠে ওয়ানডে সিরিজে পরাজিত করায় মানসিকভাবে পাকিস্তান এগিয়ে থাকবে এবং বার্মিংহামের ম্যাচে ভারতকে হারানোর বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি।”

আজমলের দৃষ্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দলের প্রস্তুতি বেশ ভালো গতিতে এগিয়ে চলছে এবং নিশ্চিত যে, দল কঠিন লড়াই করবে।

অ্যাবোটাবাদে অনুশীলন ক্যাম্প করার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের প্রশংসা করে আজমল বলেন, “এখানকার ক্যাম্প ছিল বেশ উপভোগ্য এবং সুসংগঠিত।”

তিনি বলেন, “অ্যাবোটাবাদের উইকেট সিম বোলিংয়ের জন্য খুবই সহায়ক ছিল এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটসম্যানরা যে কন্ডিশন পাবেন তেমনই ছিল এখানকার কন্ডিশন।”

তিনি আরো বলেন, “ইংলিশ কন্ডিশনের মতো একই ধরনের উইকেট তৈরি করায় নিঃসন্দেহে আমাদের ব্যাটসম্যানরা লাভবান হবে।”
 
এক প্রশ্নের জবাবে আজমল বলেন, “ওয়ানডে ক্রিকেটে আইসিসি’র নতুন নিয়ম বোলারদের এমনকি স্পিন বোলারদের জীবন কঠিন করে দিয়েছে। ওয়ানডে ক্রিকেটে ফাস্ট বোলাররা এক ওভারে দু’টি বাউন্সার দিতে পারে।কিন্তু নতুন নিয়ম অবশ্যই স্পিনারদের জন্য কঠিন হয়ে গেছে।”
 
মিসবাহর অধিনায়কত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আজমল বলেন, “মিসবাহ একজন অসাধারণ অধিনায়ক এবং তিনি রক্ষণাত্মক নন। দলের তরুণ ও মেধাবী খেলোয়াড়দের কিভাবে পরিচালনা করতে হয় এবং তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স কিভাবে বের করে নিতে হয় সেটা তিনি খুব ভালো করেই জানেন।”

এক প্রশ্নের জবাবে জাদুকরী এ স্পিনার বলেন, “ভবিষ্যতে অফ ব্রেক বোলাররা বোলিংয়ে নতুন কোনো মাত্রা আনতে পারবে বলে তিনি মনে করছেন না।”
 
বিশ্বের সেরা আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করেন আজমল।
 
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল বলেন, “টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগে পাকিস্তান ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সুতরাং এখান থেকে দলে ভারসাম্য আনতে এবং সেরা একাদশ ঠিক করতে আমরা যথেষ্ট সময় পাচ্ছি।
 
নতুন বার্তা/জাই
 
...
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
চেনা অচেনা দ্বিজেন্দ্রলাল
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী
আমার প্রথম বই
কলকাতার কলেজে ‘বাংলার অধ্যাপক’ হয়ে দেড় বছর কাজ করতে না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com