সোমবার, ২০ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
পদ্মার দুর্নীতি তদন্তে কানাডা গেছেন দুদকের দুই কর্মকর্তা
সিলেটে আওয়ামী লীগের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের
রংপুরে হরতাল চলছে, যুবদল ও ছাত্রদলের ৭ নেতা গ্রেফতার
রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
robi
ng
Mon, 20 May, 2013 09:36:14 AM
রংপুর: বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রংপুর বিভাগে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালের আগে রোববার রাতে মহানগরীর বিভিন্ন স্থান থেকে যুবদল ও ছাত্রদলের পাঁচ শীর্ষ নেতাসহ সাতজনকে গ্রেফতার ...
Mon, 20 May, 2013 02:00:43 AM
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় আরো তদন্তে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। রোববার রাত সাড়ে ১০টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ...
Mon, 20 May, 2013 10:23:20 AM
ঢাকা: বাংলাদেশে পোশাক শিল্পের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে সরকার এই শিল্পের জন্য একটি পৃথক পল্লী গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আবারো কথাবার্তা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ঢাকায় বাণিজ্যিক ও আবাসিক ...
Mon, 20 May, 2013 09:38:19 AM
সিলেট: সিলেট এমসি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় আওয়ামী লীগের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেটের সাংবাদিক নেতারা। রোববার সন্ধ্যার পর টেলিভিশন সাংবাদিকদের এক জরুরি সভায় এ ...
Sun, 19 May, 2013 11:32:38 PM
ঢাকা; অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকায় সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর একথা নিশ্চিত করে বিবিসিকে বলেছেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভাসমাবেশ করবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাজধানীতে ...
Sun, 19 May, 2013 06:29:33 PM
ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন, “সভা-সমাবেশ নিষিদ্ধ করা সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তই সংবিধানিক অধিকার রুদ্ধ করে দিয়েছে। সাংবিধানিক এই অধিকার রুদ্ধ করার ক্ষমতা কারো নেই।” রোববার বিকেলে বাংলাদেশ ...
Sun, 19 May, 2013 05:14:20 PM
ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর কোনো বিষয় দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান। মন্ত্রী ...
Sun, 19 May, 2013 02:20:48 PM
ঢাকা: দুইদিন পর্যবেক্ষণের পর ইন্টারনেট আপলোড গতি ফিরিয়ে দিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফলে রোববার দুপুর ১টা থেকে ফের স্বাভাবিক হয়ে এসেছে ইন্টারনেটভিত্তিক কাজ।   এর আগে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে ...
Sun, 19 May, 2013 02:13:46 PM
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার নয় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তবর্তীকালীন সরকারের অধীনে। আর সে সরকারের প্রধান কে হবেন সেটা নিয়েই বিরোধী দলের ...
Sun, 19 May, 2013 04:19:48 PM
ঢাকা: রাজনৈতিক দলের সংলাপের জন্য সংসদই উপযুক্ত স্থান বলে মনে করেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাফেটরিয়ায় সংসদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “সংলাপে সরকারি ...
Sun, 19 May, 2013 07:45:01 PM
ঢাকা: রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান দুই দলকে দ্রুত সংলাপে বসার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চার রাষ্ট্রদূত। রোববার রাতে বিএনপি চেয়ারপারসন ...
আগামী ৩ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি যোগ
আরো খবরসর্বাধিক পঠিত
Mon, 20 May, 2013 10:22:44 AM
নতুন বার্তা ডেস্ক

প্যারিস: প্রায় রূপকথা হয়ে ওঠা সেই বেন্ডিং ফ্রি কিক। তাক লাগানো ইনসুইং কর্নার। চুলের স্টাইল আর ট্যাটুর কোলাজে ফ্যাশনের নতুন ব্যঞ্জনা- শনিবার রাতে ফুটবলের মাঠ থেকে এ সবই পাকাপাকি মুছে গেল চোখের জলে ভেসে!

ফরাসি লিগে ব্রেস্টের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচে ফুটবলের ‘প্রিন্স’ ডেভিড বেকহ্যাম মাঠেই কেঁদে ফেললেন। কাঁদালেন গ্যালারিকে, সতীর্থদেরও।

ম্যাচের একাশি মিনিটে কোচ কার্লো আন্সেলোত্তি যখন বেকহ্যামকে তুলে নিচ্ছেন তখন তো বটেই এবং ম্যাচের শেষে যখন কোচের সঙ্গে হাত নাড়তে নাড়তে গোটা মাঠ ঘুরছেন, উঠে দাঁড়িয়ে হাততালিতে, কান্নায়, শুভেচ্ছায়, শেষ বার বেকহ্যামকে অভিনন্দন জানালেন দর্শকেরা।

ম্যাচে বেকহ্যামের হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড তুলে দিয়েছিল ক্লাব। ফরাসি লিগ চ্যাম্পিয়নের ট্রফিটাও নিলেন বেকহ্যামই। দু’হাতে সেটা মাথার উপর তুলে ধরার পর দলের বাকিরা মিলে ক্যাপ্টেনকে নিয়ে লোফালুফি করলেন একপ্রস্ত। ইব্রাহিমোভিচ থেকে থিয়াগো সিলভা প্রত্যেক সতীর্থ তাকে বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন। ধন্যবাদ দিলেন আন্সেলোত্তিও। ইংলিশ আইকনের জন্য বিশেষ লেসার শো-এর ব্যবস্থা করা হয়েছিল। ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বেকহ্যাম বলেন, “শেষ ম্যাচে এত সম্মান জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। মাঠ ছেড়ে যাওয়াটা খুবই কষ্টের ছিল।”

দর্শকাসনে হাজির ছিলেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া, তিন ছেলে ব্রুকলিন, রোমিও, ক্রুজ আর মেয়ে হার্পার। শেষ ম্যাচেও বেকহ্যাম নিজের বিখ্যাত কর্নারের একটা নমুনা রেখে গেলেন। ব্রেস্টের বিরুদ্ধে ৩-১ জয়ে ইব্রাহিমোভিচের দুই গোলের পাশে বেকহ্যামের কর্নার থেকে তৃতীয় গোলটা করলেন মাতুইদি।

অন্য দিকে, আন্সেলোত্তি তার রিয়াল মাদ্রিদ যাওয়া নিয়ে জল্পনাটা আরও একটু জিইয়ে রাখলেন। এই বলে যে, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আর কয়েক দিনের মধ্যেই জানাবেন। প্রাক্তন চেলসি কোচকে পরের মরসুমে সই করাতে ইচ্ছাপ্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। সূত্র: ওয়েবসাইট।

নতুন বার্তা/এসএফ

...
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
চেনা অচেনা দ্বিজেন্দ্রলাল
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী
আমার প্রথম বই
কলকাতার কলেজে ‘বাংলার অধ্যাপক’ হয়ে দেড় বছর কাজ করতে না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
আগামী এক মাস কাউকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কি এ নিষেধাজ্ঞা সমর্থন করেন?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com