বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে রানা ও পোশাকমালিকরা দায়ী
ভোরে সমাবেশ সমাপ্তির কথা প্রশাসনকে বলা হয়েছিল: আল্লামা শফী
১০ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউক ও দুদক
উদয়ন স্কুলে ছাত্রীদের জামার ফুলহাতা কেটে দিলেন মন্ত্রীর স্ত্রী
৬ জুলাই গাজীপুর সিটি ও ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন
সংলাপের আশার গুঁড়ে বালি: দুদু
জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী
robi
ng
Thu, 23 May, 2013 07:41:30 AM
লন্ডন: বৃটেনের রাজধানী লন্ডনে একটি সামরিক ছাউনির বাইরে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন সৈনিক ছিলেন বলে কর্তৃপক্ষ বলছে। আর হামলাকারীরাও পরে পুলিশের গুলিতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ...
Thu, 23 May, 2013 12:41:25 AM
ঢাকা: কওমি মাদ্রাসার একটি শিক্ষাবোর্ড অভিযোগ তুলেছে, হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে সহিংস ঘটনার প্রেক্ষাপটে মামলায় গ্রেফতার আতঙ্কে অনেক মাদ্রাসার শিক্ষক ছাত্র পলাতক থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কওমি মাদ্রাসাগুলোতে ১১ ...
Thu, 23 May, 2013 12:50:20 AM
ঢাকা:  বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের একটি বড় কেন্দ্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিদেশি ক্রেতারা কাজ দিতে অনীহা দেখাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তারা বলছেন, সাভারে ভবন ধসের ঘটনার পর যেভাবে আশুলিয়ায় টানা ...
Wed, 22 May, 2013 09:01:27 PM
হাটহাজারী: নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে হেফাজতের ৫ মের সমাবেশে যেতে পারেননি দাবি করে  হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, এ জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছিল, রাতের বেলায় ...
Wed, 22 May, 2013 03:52:41 PM
ঢাকা:  রাজধানীতে প্রায় ১০ হাজার অবৈধ ভবন ও স্থাপনার তালিকা  নিয়ে  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও ...
Wed, 22 May, 2013 02:16:11 PM
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন এবং জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ ...
Wed, 22 May, 2013 05:45:53 PM
ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, “সংলাপের আশা গুঁড়েবালিতে পরিণত হয়েছে। আমরা সংলাপ নিয়ে অনেক আশা করেছিলাম। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ঘোষণা দিয়েও তা দেয়নি।” বুধবার বিকেলে ...
Wed, 22 May, 2013 08:17:51 PM
ভোলা: ভোলার বোরহানউদ্দিনে মতিয়ার মার পুকুর নামক এলাকায় মির্জাকালু পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। আহত হয়েছে কমপক্ষে আরো ...
Wed, 22 May, 2013 07:44:57 PM
ঢাকা: নিষেধাজ্ঞা ভেঙে সমাবেশ ও মিছিল করার চেষ্টার অভিযোগে আটক গণতান্ত্রিক বামমোর্চা ও বাসদের (কনভেনশন প্রস্তুতি কমিটি) ১৫ নেতা-কর্মীকে ছেড়ে দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন ...
Wed, 22 May, 2013 10:50:01 PM
ঢাকা: রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবা খানম কল্পনা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রায় ৫০ জন ছাত্রীর স্কুল ড্রেসের ফুলহাতা ...
Wed, 22 May, 2013 10:03:50 PM
ঢাকা: গত শনিবার রাতে মুলতুবি হওয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৈঠক চলছিল। খালেদা জিয়ার ...
সর্বশেষ সংবাদ
মহাসেন বিদায় নিয়েছে পাঁচ দিন আগে। শেষ পর্যন্ত বড় কোনো প্রাণহানি না ঘটিয়ে বাংলাদেশ অতিক্রম
আরো খবরসর্বাধিক পঠিত
Thu, 23 May, 2013 07:52:42 AM
নতুন বার্তা ডেস্ক

কোটলা: রাহুল দ্রাবিড়কে আমরা এত দিন ‘দ্য ওয়াল’ বলে সবাই জানতো একটা কারণের জন্য। তিন নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-ঝাপটা সামলাত ওর চওড়া ব্যাটটাই। বিপক্ষের গোলাগুলি ‘দ্য ওয়াল’-এ এসে আটকে যেত।
 
এ বারের আইপিএলে আমরা অন্য এক ‘ওয়াল’-কে দেখছে দর্শকরা। যে দেওয়াল মাঠের বাইরের যাবতীয় ঝড়-ঝাপটা সামলে দিয়ে রাজস্থান রয়্যালস দলটাকে একসূত্রে বেঁধে রেখেছে।

বুধবার প্লে অফের ‘এলিমিনেটরে’ যখন দ্রাবিড়ের টিম কোটলায় ফিল্ডিং করতে নামছিল, ওদের বডি ল্যাঙ্গোয়েজ দেখেই মনে হচ্ছিল, গড়াপেটা কলঙ্ককে ওরা শুধু পিছনে ফেলে আসেনি, সেটাকে মুছে ফেলার জন্য যেন বাড়তি প্রতিজ্ঞাবদ্ধ। এটা নিশ্চিত, টিমের মধ্যে এই স্পিরিটটা আমদানি করেছে অধিনায়ক দ্রাবিড়ই। ডারেন স্যামিকে মারা ব্র্যাড হজের পরপর দু’টো ছক্কায় যখন ম্যাচ শেষ হচ্ছে, টিভি ক্যামেরায় ধরা পড়ল দ্রাবিড়ের মুখটা। মুষ্টিবদ্ধ একটা হাত, মুখে চাপা হুঙ্কার। এ দ্রাবিড় যেন  অচেনা। এ দ্রাবিড় যেন গত কয়েক দিন ধরে চলা সব রকম কেলেঙ্কারির বিরুদ্ধে মূর্তিমান প্রতিবাদ।

গত দু’বছর ধরে খুব সামান্য একটা পুঁজি হাতে নিয়ে আইপিএলে লড়াই চালাচ্ছে দ্রাবিড়। কিন্তু সেই পুঁজি নিয়েই কী অসামান্য লড়াই। এই লড়াইয়ে দ্রাবিড়ের বিদেশি ট্রাম্প কার্ড কিন্তু দুটোই। ওয়াটসন আর হজ। ওয়াটসনকে মিডল অর্ডারে খেলাচ্ছে, হজকে ফিনিশার। এ দিন যেমন করল।

সানরাইজার্সকে ১৩২ রানে আটকে দেয়ার পর একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা রাজস্থান সহজে জিতে যাবে। ওপেন করতে এসে স্টেইনকে দুটো বাউন্ডারি মেরে দ্রাবিড় (১০ বলে ১২) শুরুটাও ভাল করেছিল। কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেল। একটা সময় তো ওদের চার ওভারে চার উইকেট পড়ে যায়। কিন্তু তখনও অনেকেই রাজস্থানের উপরে আশা হারায়নি।

আসলে এত অল্প রান তাড়া করতে নামলে একটা পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বা একজন ব্যাটসম্যান। এ দিন যেমন সেই কাজটা করে গেল হজ (২৯ বলে ৫৪ ন.আ.)।

অনেকেই হয়তো ভুরু কুঁচকে ছিলেন, হজের মতো ব্যাটসম্যানকে সাত নম্বরে নামতে দেখে। আসলে এটাই ছিল দ্রাবিড়ের মাস্টারস্ট্রোক। হজকে ফিনিশার হিসাবে ব্যবহার করা। ঠিক যে কাজের দায়িত্বটা হজের ওপর ছিল, সেটাই ও করে গেল। আস্কিং রেট যখন আটের উপর চলে গিয়েছে, সানরাইজার্সের দুই স্পিনারকে আক্রমণ করল। করণ শর্মার এক ওভারে দুটো ছয়, একটা চার মারল। পরের ওভারে অমিত মিশ্রকে আরও একটা ছয়। ম্যাচটা ওখানেই রাজস্থানের দিকে ঢলে পড়ে। শেষ ওভারে দশ রান বাকি থাকলেও বোলিংয়ে স্টেইন ছিল না। কিন্তু ব্যাট হাতে হজ ছিল। স্যামির প্রথম দু’টো ডেলিভারিকেই গ্যালারিতে উড়িয়ে দিয়ে রাজস্থানকে ইডেনে নিয়ে এলো হজ।

হজ খেলল বাইশ গজে। কিন্তু বাইশ গজের বাইরে যে ‘ব্যাটিং’টা করে চলেছে দ্রাবিড়, এটা তারই ফসল। তাই ব্যাটে রান না পেলেও নায়ক একজনই। রাহুল শরদ দ্রাবিড়। সূত্র: ওয়েবসাইট।

নতুন বার্তা/এসএফ

...
এক শিল্পীর গল্প
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷ বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
চেনা অচেনা দ্বিজেন্দ্রলাল
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com