মঙ্গলবার, ২১ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
এভারেস্ট-চূড়ায় বাংলাদেশীর মৃত্যু
অতি উৎসাহী পুলিশের হিসাব কড়ায়-গণ্ডায় নেয়া হবে: গয়েশ্বর
সরকার ভয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে: মোশারফ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউনানি চিকিৎসায় কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা: রেলমন্ত্রী
robi
ng
Tue, 21 May, 2013 02:09:39 PM
ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “সরকার বিরোধী দলকে ভয় পায় বলেই সভা-সমাবেশ বন্ধ করেছে। আর এ ভয়ের কারণেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না ...
Tue, 21 May, 2013 12:01:37 PM
ঢাকা: দীর্ঘ সাড়ে চার বছর পর আবারো রাজনীতিতে সক্রিয় হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসা সেবা ...
Tue, 21 May, 2013 02:55:00 PM
কাঠমান্ডু: ৩৫ বছর বয়স্ক পর্বতারোহী মোহাম্মদ হোসেন নামে এক বাংলাদেশী এভারেস্ট চূড়ায় মারা গেছেন। নেপালের পর্যটন বোর্ডের বরাত দিয়ে এএফপি জানায়, সফলভাবে চূড়ায় ওঠার পর সেখান থেকে নামার সময় সোমবার নিজের তাঁবুতে ...
Tue, 21 May, 2013 11:08:46 AM
ওকলহোমায়: আমেরিকার ওকলাহোমায় একটি শক্তিশালী টর্নেডো আঘাতে অন্তত ৯১ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ১২টি শিশুও রয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই টর্নেডোর ফেলে যাওয়া ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে ...
Tue, 21 May, 2013 03:38:07 PM
ঢাকা: লায়ন এ বাদল হাসপাতাল লটারির ড্র হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন এ বাদল ...
Tue, 21 May, 2013 11:48:14 AM
সাভার: সাভারের আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন।   প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে এসে ছুটির ...
Tue, 21 May, 2013 09:30:42 AM
ঢাকা: সরকার ইউটিউব খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে তার আগে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলো নিয়ন্ত্রণ করা হবে৷ ইউটিউবকে নিয়েও একই চিন্তা করছে সরকার৷   তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির জানান, সামাজিক যোগাযোগের সাইট নিয়ন্ত্রণ ...
Tue, 21 May, 2013 11:59:36 AM
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ঝলসে দিয়েছে এক স্বামী। গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধ ...
Tue, 21 May, 2013 10:15:25 AM
ঢাকা: ডেপুটি স্পিকার হিসেবে পদত্যাগ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন শওকত আলী। বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এ পদে থেকেই দেশ ও দলকে সেবা ...
Tue, 21 May, 2013 01:13:57 PM
ঢাকা: বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও আবহাওয়ার ...
Tue, 21 May, 2013 01:46:25 AM
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। সরকারি সংবাদ সংস্থা- বাসস জানায়, সোমবার থাইল্যান্ডের চিয়াং মাইতে ...
সর্বশেষ সংবাদ
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ে একটি থানা উদ্বোধন করতে গিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিলেন: সারা দেশে
আরো খবরসর্বাধিক পঠিত
Tue, 21 May, 2013 01:27:51 PM
নতুন বার্তা ডেস্ক

কোটলা; পরিসংখ্যান বলছে, মুখোমুখি ১৩টি সাক্ষাতে মুম্বইয়ের জয় আটটিতে৷ শেষ ছ'টি সাক্ষাতে মুম্বাইয়ের জয় পাঁচবার, কিন্ত্ত প্লে-অফে দু'বার সাক্ষাতে দু'বারই জিতেছে চেন্নাই৷

'বিগ ম্যাচ' যখনই এসেছে, আইপিএলে বরাবরই সেরা পারফরম্যান্স এসেছে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে৷ মহেন্দ্র সিং ধোনির সিএসকে একমাত্র টিম, যারা ছ'টি আইপিএলে প্রতিবারই প্লে অফে উঠেছে৷ ১০টি প্লে-অফ ম্যাচ খেলে জয় সাতটিতে৷ অত্যন্ত ইর্ষণীয় রেকর্ড, তবে এ বার আইপিএলে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে মুম্বাই৷ সে সব অবশ্য অতীত, আইপিএলের শেষ সন্তাহে প্রথম ম্যাচে দুটো টিমই জয় তুলে নিতে মরিয়া৷ কারণ জিতলেই মিলবে আগামী রবিবার ইডেনে ফাইনাল খেলার টিকিট৷

ধারে ও ভারে দুটো টিমের মধ্যে খুব বেশি তফাত নেই৷ এ বারের টুর্নামেন্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই ফর্ম্যাটে তিনটে জিনিস ম্যাচ জেতার জন্য জরুরি৷ এক, ভালো শুরু এবং পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগানো৷ দুই, শেষ দিকে ফিনিশারের ভূমিকা এবং ডেথ বোলিং৷

এই তিনটে বিভাগকে যদি আলাদা ভাবে চিহ্নিত করা যায়, দুটো টিমেই রসদের কমতি নেই৷ শুরুতে চেন্নাইয়ের যদি মাইক হাসিও বিজয় থাকেন, মুম্বাইয়ের থাকবে ডোয়েন স্মিথ ও সচিন৷ তবে শচিনের খেলা না খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর৷ এই ম্যাচ তিনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না৷ কোনো কারণে তিনি না খেলতে পারলে খেলবেন আদিত্য তারে৷ ফিনিশার হিসেবে মুম্বাইয়ের যদি পোলার্ড থাকেন, চেন্নাইয়ের হয়ে থাকবেন স্বয়ং ধোনি৷ সঙ্গে জাডেজা ও রায়না৷ আর ডেথ বোলিংয়ের জন্য চেন্নাইয়ের চমক ব্র্যাভো বা মোহিত শর্মা হলে, মুম্বাইয়ের মালিঙ্গা বা জনসন৷ স্পিনার হিসেবে চেন্নাইয়ের বাজি যদি অশ্বিন হন, মুম্বইয়ের হরভজন ও প্রজ্ঞান ওঝা৷

সব মিলিয়ে জমজমাট ম্যাচের মঞ্চ তৈরি, কোটলা প্রস্ত্তত দুই সেরা টিমের দ্বৈরথের জন্য৷ গ্রুপ লিগের শেষ ম্যাচে মাত্র ৮ ওভারে চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরু তুলেছিল ১০৬, যা নিয়ে ম্যাচ শেষে উদ্বিগ্ন লেগেছে ধোনিকে৷ বলেছেন, 'মাত্র ৮ ওভারের ম্যাচে হারটা বড় করে দেখছি না৷ কিন্ত্ত গ্রুপ লিগের ভুলগুলো প্লে অফে যাতে না হয়, সেটা দেখতে হবে৷ তবে চেন্নাই সুপার কিংসের খেলাটাই শুরু হয় আট ওভারের পর থেকে৷'

ধোনি আসলে বলতে চেয়েছেন, 'মিডল ওভারস' এবং ডেথ-এ রান তোলার কথা৷ আর পাঁচটা টিমের তুলনায় এখানেই অনন্য চেন্নাই৷ শেষ চার ওভারে গড়ে ৫০ রান তোলার ক্ষমতা আছে এই টিমের এবং সেটা করেও দেখিয়েছে বারবার৷ কখনও ধোনি, কখনও ব্র্যাভো বা রায়না৷ তার ওপর শুরুতে মাইক হাসি, যিনি প্রায় প্রতি ম্যাচে ভালো শুরু করে মিডল অর্ডারকে ভরসা দিয়েছেন৷ ক্রিস গেইলের সঙ্গে প্লে অফে লড়তে হচ্ছে না, কমলা টুপির মালিক হওয়ার ব্যাপারে তিনিই এখন সেরা দাবিদার৷ তাকে নিয়ে গাভাসকর বলছেন, 'চেন্নাই টিমটার নিউক্লিয়াস হিসেবে দারুণ সফল হাসি৷ ওর শুরুটা ভালো হচ্ছে বলে পরের দিকের ব্যাটসম্যানরা অনেক খোলা মনে খেলতে পারছে৷ তা ছাড়া হাসির ব্যাটিং ব্যাকরণ মেনে, অক্রিকেটীয় শট খেলার প্রবণতা নেই৷'

অন্য দিকে, মুম্বাই টিমে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের জায়গায় রোহিত শর্মা আসার পর টানা সাফল্য পাচ্ছে টিম৷ এ বছর মুম্বাই একটাও হোম ম্যাচ হারেনি৷

কিন্ত্ত আসল পরীক্ষা হবে আজ কোটলায়৷ মিচেল জনসন, মালিঙ্গা, হরভজন, ওঝাকে নিয়ে গড়া বোলিং নিঃসন্দেহে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে৷ শুরুতে হাসির উইকটেটা তোলাই মুম্বাইয়ের লক্ষ্য হবে৷ মনে রাখা দরকার, টিমের পিছনে প্রতি বছর হাজার হাজার ডলার ঢালা হলেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য এখনও পায়নি মুম্বাই৷ পাঁচ বারের মধ্যে একবারও আইপিএল জেতেনি৷ এ বার কিন্ত্ত সেই রেকর্ড বদলে ফেলার সেরা সুযোগ মুম্বাইয়ের সামনে৷ পরের বছর শচিন তেন্ডুলকর আইপিএল খেলবেন কি না বা খেলার মতো অবস্থায় থাকবেন কি না, এখনও অনিশ্চিত৷ তার ওপর পরের বার খোলা নিলাম৷ সে ক্ষেত্রে মুম্বাইয়ের হয়ে আইপিএল জেতার জন্য এটাই সচিনের সামনে সেরা সুযোগ৷ তার টিমমেটরাও জানেন, একবারও আইপিএল জয়ী টিমের সদস্য হওয়া হয়নি শচিনের৷ ক্রিকেট ঈশ্বরের জন্য সেরা উপহার হতে পারে ইডেনে ট্রফিটা তাঁর হাতে তুলে দেয়া৷ রোহিত শর্মা বলেছেন, 'আমরা একবারও ট্রফি পাইনি৷ সে জন্য প্লে অফে ওঠায় কাজ শেষ হয়নি৷ আরও দুটো ম্যাচ টানা জিততে হবে৷ টিম সেই লক্ষ্য মাথায় রেখেই নামবে৷'

আপাতত কাউন্টডাউন শুরু, আইপিএল সিক্স শেষ সন্তাহে পা দিচ্ছে আজ৷ আর মাত্র চারটে ম্যাচ বাকি, যার প্রতিটিতে টানটান উত্তেজনা থাকার কথা৷ কোটলায় আজ যেই জিতুক, যুদ্ধটা ধুন্ধুমার হওয়ার কথা৷ সূত্র: ওয়েবসাইট।

নতুন বার্তা/এসএফ

...
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
চেনা অচেনা দ্বিজেন্দ্রলাল
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী
আমার প্রথম বই
কলকাতার কলেজে ‘বাংলার অধ্যাপক’ হয়ে দেড় বছর কাজ করতে না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
হিউম্যান রাইটস ফোরামের সভাপতি সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতাশাজনক। আপনি কি তার বক্তব্য সমর্থন করেন?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com