বুধবার, ১৯ জুন ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
ভারতে প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১৩১
দুদকের তদন্তের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ
সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর
অক্টোবরের আগে দায়িত্ব পাচ্ছেন না ৪ মেয়র
robi
ng
Wed, 19 Jun, 2013 09:38:32 AM
পদ্মা সেতু
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে একটি বিদেশী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে যে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল, তা থেকে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের নাম বাদ দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের ঠিক করা একটি আন্তর্জাতিক ...
Wed, 19 Jun, 2013 09:18:08 AM
গাজীপুর সিটি
ঢাকা: দলীয় প্রধান শেখ হাসিনার আশ্বাসে গাজীপুর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম। মঙ্গলবার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি ...
Wed, 19 Jun, 2013 10:12:58 AM
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের চার প্রার্থীরই ভরাডুবির কারণ খোঁজা হচ্ছে৷ আওয়ামী লীগ চায়, আগামী সংসদ নির্বাচনের আগেই কারণগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে৷   বিএনপি মনে ...
Wed, 19 Jun, 2013 10:41:14 AM
ঢাকা: ৪২ বছর ধরে বাংলাদেশ আকুতি জানিয়ে এলেও তিস্তা ইস্যুতে একটুও নমনীয় হয়নি প্রতিবেশী দেশ ভারত। অভিন্ন নদীর ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, দুই পক্ষের সমঝোতা এমনকি মানবিক আবেদন উপেক্ষা করে ...
Wed, 19 Jun, 2013 09:43:58 AM
নয়া দিল্লি:  প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ভবন ধসে ভারতের উত্তরাখণ্ড,  হিমাচল ও উত্তরপ্রদেশে প্রদেশ এ পর্যন্ত ১৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ নিখোঁজ রয়েছে অনেকে। পাহাড় ও সেতু ধসে ...
Wed, 19 Jun, 2013 09:29:59 AM
ঢাকা: চারশো বছরের ঐতিহ্যের ধারক তিলোত্তমা ঢাকা। বায়ান্ন বাজার তেপ্পান্ন গোলি খ্যাত বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই নগরী। প্রতিদিনই কমবেশি যানজটে নাকাল হতে হয় এই নগরের অধিবাসীদের। তিন নম্বর, ছয় নম্বর, ...
Wed, 19 Jun, 2013 10:02:50 AM
মৌলভীবাজার: মৌলভীবাজারে সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের খলাউল গ্রামে রসমালাই খেয়ে একই পরিবারের শিশু-মহিলাসহ ৯ জন গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ...
Wed, 19 Jun, 2013 09:07:23 AM
রাঙামাটি: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাবের প্রতিবাদে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে দ্বিতীয় দিনের হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।   রোববার সংসদে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব ...
Wed, 19 Jun, 2013 12:20:52 AM
ঢাকা: আইনি জটিলতার কারণে আগামী অক্টোবরের আগে দায়িত্ব নিতে পারছেন না চার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। ওই চার সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন হয়ে যাওয়ায় এই ...
সর্বাধিক পঠিত
Tue, 18 Jun, 2013 09:06:37 PM
ঢাকা:  কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সদস্যদেশগুলোতে নারীর ক্ষমতায়ন বিশেষ করে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতাসহ সহস্রাব্দ উন্নয়ন ...
Tue, 18 Jun, 2013 11:21:19 PM
ঢাকা:  গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টিয়ে সরকারের কর্তৃত্ব বাড়ানোর সুপারিশকে বিশ্লেষকদের অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করছেন। শিল্প ব্যাংক বা পল্লী বিদ্যুতের আদলে গ্রামীণ ব্যাংককে সাজানোর সরকারি কমিটির সুপারিশ নিয়ে ২ ...
Tue, 18 Jun, 2013 09:14:30 PM
ঢাকা: সিঙ্গাপুরে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন রওশন এরশাদ। আর লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির একটি বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে। তবে সিঙ্গাপুরে ...
সর্বশেষ সংবাদ
চার সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে দেশে বিস্তর আলোচনা আর বিশ্লেষণ হচ্ছে। এই ফল যে
আরো খবর
Wed, 19 Jun, 2013 10:00:42 AM
নতুন বার্তা ডেস্ক
লন্ডন: বড় আসরে ‘চোকড’ হয়ে যাওয়ার একটা প্রবণতা বরাবরই আছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের। এটা থেকে তারা বের হতে পারছে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বুধবার শক্তিশালী ইংলিশ দলের মুখোমুখি হওয়ার সময়টাতে প্রোটিয়ারা নিজেদের শরীর থেকে ‘চোকার’ ট্যাগটা খুলে ফেলতে চেষ্টার কোনো ত্রুটি করবে না।
 
অন্যদিকে নিজেদের মাঠে খেলছে ইংল্যান্ড। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যেতেই পারে।
 
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবে সেমির টিকিট পেয়েছে ইংল্যান্ড।  যে কারণে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রোটিয়াদের সামনে পাচ্ছে তারা। ওভালে গত সোমবার  অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সেমির টিকিট পাওয়া শ্রীলংকানরা বৃহস্পতিবার কার্ডিফের দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন তথা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করবে।
 
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভাসিয়ে নেয়ার কারণে শ্রেয়তর রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। বড় আসরে দূর্দান্তভাবে শুরু করে প্রতিশ্রুতির স্বাক্ষর রাখলেও একটা পর্যায়ে ব্যর্থ হওয়াটা প্রোটিয়াদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৯৮ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি (পরবর্তীতে নক আউট বিশ্বকাপ নামে পরিচিত)’র শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকানরাই।
 
এরপর থেকে আর কোনো বড় টুর্নামেন্টেই সেমির বাধা টপকানো হয়নি প্রোটিয়াদের। অথচ প্রতিটা বড় আসরেই তারা খেলতে নামে ফেভারিট হিসাবে। ইংল্যান্ডের বিপক্ষে এবার ভালো কিছু করতে আপ্রাণ চেষ্টা চালাবে দক্ষিণ আফ্রিকা।
 
যাইহোক, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বটা প্রোটিয়াদের মিশ্রভাবে কেটেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাড়িয়ে জয় তুলে নেয় গ্যারি কার্স্টেনের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে টাই হয়।
 
প্রোটিয়াদের জন্য খুশীর খবর হচ্ছে, পেস তারকা ডেল স্টেইন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।  শরীরের মাংশপেশীতে টান পড়ার কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিস্ফলা ম্যাচে ৩৩ রানে দুই উইকেট শিকারের মধ্য দিয়ে প্রমাণ করেছেন, কেন তিনি বিশ্বের সেরা পেসার।
 
ইংল্যান্ড (সম্ভাব্য একাদশ): অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জোনাথন ট্রট, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার (উইকেটকিপার),  রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড,  গ্রায়েম সোয়ান, জেমস এন্ডারসন।
 
দক্ষিণ আফ্রিকা (স্কায়াড): এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক ও উইকেটরক্ষক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়ান, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ডট, রায়ান ম্যাকলরেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, আলভিরো পিটারসন, রবিন পিটারসন, অ্যারন ফাংগিসো, ডেল স্টেইন, লোনওয়াবো সোতসোবো।
 
নতুন বার্তা/এসডি/জাই
 
...
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
প্রভাবশালী বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শেষ দিকে দেশজুড়ে সহিংসতা ও বিক্ষোভ বাড়তে পারে এবং এতে নির্বাচন বিঘ্নিত হতে পারে। আপনিও কি তাই মনে করেন?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com