ঢাকা: কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের বিজয়ী হবার আগেই জাতীয় সংসদের একটি স্থায়ী কমিটির সদস্য হলেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক।
বুধবার বিকেলে জাতীয় সংসদের বৈঠকের শুরুতে চারটি স্থায়ী কমিটি ...
গাজীপুর: আওয়ামী লীগের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর এবার নতুন মাত্রা পেয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ১৪ দল সমর্থিত আজমত উল্লাহ খান আর ১৮ দল সমর্থিত এম ...
ঢাকা: অবশেষে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিল জাপানি দাতা সংস্থা জাইকা। ভারত সফররত জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা মঙ্গলবার রাতে তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
পদ্মা ...
ঢাকা: রাজধানীর গুলশানে বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন ওয়াসিম (২০) ও সোহেল (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বুধবার বিকাল ৩টার দিকে জাপানের রাষ্ট্রদূতের বাড়ির কাছে এই ...
যশোর: বিড়ির ওপর কর বৃদ্ধির প্রতিবাদে আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার সকাল ৯টার দিকে যশোরের নাভারণে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে শ্রমিকদের ...
ঢাকা: ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল ও মাঈজদীকোর্ট সহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া ...
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দল নয়, ব্যক্তির পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে দলীয় সরকার বাধা নয়।সিটি ...
কুষ্টিয়া: ঢাকা খেকে নিখোঁজের পাঁচ মাস পর মঙ্গলবার রাতে রাজবাড়ী থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মজিবুর রহমান হল শাখার ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে।
সাইফুলের পারিবারিক সুত্রে ...
ওভাল: চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করছে দক্ষিণ আফ্রিকা। কেনিংটন ওভালে বুধবারের ম্যাচটিতে টস হেরে ব্যাট করছে প্রোটিয়াসরা।
এ প্রতিবেদন লেখার সময় ১৭ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। এক প্রান্তে ব্যাট করছেন ফ্যাফ ডু প্লেসিস (১৭) ও অন্য প্রান্তে ডেভিড মিলার (০)। ইংল্যান্ডের পক্ষে জেমস এন্ডারসন দুটি, স্টিভ ফিন, জেমস ট্রেডওয়েল ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন।
ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার ব্যপারে আগ্রহ প্রাকাশ করেছে কুয়েত। কুয়েতে বাংলাদেশ সময় বুধবার ভোরের দিকে কুয়েত-বাংলাদেশ যৌথ কমিশনের প্রথম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে এমন আশা প্রকাশ করেন সেদেশের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল আমাদ আল সাবাহ।
এছাড়াও কুয়েত প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক এবং কঠোর পরিশ্রমের জন্য প্রসংশা করছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আ্ল যাবের আল সাবাহ।
দীপু মনি প্রধানমন্ত্রী শেখ যাবের আল মুবারক আল হা্মাদ আল সাবাহ-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।সাক্ষাতে কুয়েতের আমির এবং প্রধানমন্ত্রী ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ-কুয়েত চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি তাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানান। এছাড়া তিনি বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র কুয়েতের আমিরের কাছে পৌঁছে দেন। শিগগিরই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আমির শেখ সাবাহ আল আহমেদ আ্ল যাবের আল সাবাহ।
বন্ধুত্বপূর্ণ পরিবেশ, পারস্পরিক বোঝাপড়া এবং গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো গভীর করে তোলার বিষয়ে আলোচনা হয়। গত ৪০ বছর ধরে বাংলাদেশ এবং কুয়েত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান উভয় মন্ত্রী।
বাংলাদেশ থেকে শিগগিরই আরো শ্রমিক নেয়ার জন্য অনুরোধ করে শ্রমিকদের দক্ষ করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
পাওয়ার ও এ্নার্জি সেক্টর এবং পরিকাঠামো হিসেবে উপকারী প্রকল্প এলাকায় বিনিয়োগসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেয়া হয়। শ্রমিকদের দক্ষ করতে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাসহ মানবসম্পদ উন্নয়ন এবং শ্রম গতিশীলতা এলাকায় আরো সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের দক্ষ জনশক্তির বিষয়েও আগ্রহ দেখান কুয়েত পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ থেকে পোশাক, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন পণ্য রফতানির জন্য সেদেশর সরকারকে আহ্বান জানান দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল ই্সলাম কবীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
ঢাকা: সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার রায়ের জন্য আগামী ২৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ দিন ধার্য করেন।
যুক্তিতর্ক শেষে মামলার জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে ফরিদপুর কার্যালয়ে খুন করে সন্ত্রাসীরা। ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে গৌতম খুন হন বলে মামলায় অভিযোগ করা হয়।
২০০৬ সালের ১৯ জানুয়ারি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পরে ২০০৬ সালের ১ আগস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়।
মামলায় ১০ আসামি আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া ও আবু তাহের মো. মতুর্জা ওরফে অ্যাপোলো বিশ্বাস।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আবু আব্দুল্লাহ জানান, আসামিদের মধ্যে জাহিদ খান মারা গেছেন। আবু তাহের মো. মতুর্জা ওরফে অ্যাপোলো বিশ্বাস জামিনের ছিলেন। কিন্তু তিনি বুধবার আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই প্রধান শেয়ারবাজারে ডিএসই ও সিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। এদিন দুই বাজারে লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে দুই বাজারে লেনদেন বেড়েছে ৩৭৯ কোটি টাকা। গতকাল মঙ্গলবার দুই বাজারে লেনদেন হয়েছিল ৯২৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে এক হাজার ৭২ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৫ কোটি টাকা।যা দীর্ঘ আট মাস ২৩ দিন বা ১৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ১৩ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৯টির এবং অপরির্বতিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হল-বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো, তিতাস গ্যাস, অলিম্পিক, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েলম সামিট পূর্বাঞ্চল ও স্কয়ার ফার্মা।
অপরদিকে বুধবার সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। এদিন সিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৭ পয়েন্ট বেড়ে আট হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টি কমেছে ৮৬ এবং অপরিবতির্ত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।
শাবিপ্রবি : ‘বৃষ্টির পানি রাখলে ধরে,পানির অভাব যাবে দূরে’ স্লোগানকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবিতে) বৃষ্টি দিবস পালিত হয়েছে।
বুধবার ক্যাম্পাসে দিনভর নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষ্যাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের নেতৃত্বে সকাল ১০টায় প্রশাসনিক ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন-‘সি’তে গিয়ে শেষ হয়। এতে অন্যদের মধ্যে ছিলেন- বিভাগের প্রধান অধ্যাপক ড. জহির বিন আলম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. জাফর ইকবাল, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ।
পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।
পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জহির বিন আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
এতে বৃষ্টির পানির উপকারিতা ও আর্সেনিক রোধে বৃষ্টির ভূমিকা শীর্র্র্র্র্ষক চারটি প্রবন্ধ উপস্থাপন প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তেীহিদুর রহমান, মঞ্জুরুল হাসান, হাফিজুল বারি ও বেসরকারি প্রতিষ্ঠান আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ।
এ সময় বক্তারা বৃষ্টির পানি সংরক্ষণ ও সংগ্রহে সবাইকে উৎসাহী করেন। জীবন ধারণের প্রধান মাধ্যম ছাড়াও চাষাবাদে বৃষ্টির পানিকে পরিকল্পিতভাবে ব্যবহারের তাগিদ দেন।
পরে একইস্থানে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও লাক্কাতুরা সাংস্কৃতিক সংগঠনের যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরিশাল: বিভাগীয় পরিবেশ অধিদফতরের উদ্যেগে আগামী রোববার থেকে বরিশালে শুরু হচ্ছে পলিথিনবিরোধী বিশেষ অভিযান। বিভাগের ছয়টি জেলায় বিভিন্ন সময়ে এ অভিযান চলবে বলে পরিবেশ অধিদফতর সূত্র জানিয়েছে।
অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, আমরা ইতিমধ্যে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছি। তারপরেও পলিথিনেরে বাবহার না কমায় অধিদফতরের উদ্যেগে বিশেষ অভিযানের ব্যাবস্থা করা হয়েছে।
তিনি বলেন, পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অভিযানে স্থানীয়দের মধ্যে লিফলেট, স্টিকার ও মাইকিং করা হবে। আইনভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হবে না।
সূত্র জানায়, সরকার ২০০২ সালে সারা দেশে সব ধরনের পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে। পলিমার থেকে পলিথিন তৈরি করা হয় বলে, পলিথিন পচে-গলে যায় না। পলিথিনের কারণে জমির ঊর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের পলিথিন ব্যবহার, বিক্রয়, বাজারজাত ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হবে। সূত্র: বাসস
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: সিটি নির্বাচনে সরকারের অবস্থা তছনছ হয়ে গেছে। এটা তারা বুঝতে পেরেছে। তাই তাদের মন্ত্রীরা এটাকে বলেছেন ‘বিপদ সংকেত’ আবার কেউ বলেছেন মহাবিপদ সংকেত। আর তত্ত্বাবধায়ক না দিলে শিগগিরই আওয়ামী লীগ সরকার ও তাদের নেত্রীর ক্ষমতার মৃত্যুর ঘণ্টা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আয়োজিত ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল শাহজাহান মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, মেজর মাহবুব, এবিএম মোশারফ, হেলেন জেরিন খান।
জেনারেল মাহবুব বলেন, “সরকারের এ তছনছ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে তত্ত্বাবধায়ক দিতে হবে। সিটি নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আরো বেগবান হয়েছে। সরকারের দুর্নীতির কারণে জনগণ ভোটের মাধ্যমে মুখ ফিরিয়ে নিয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর তা হতে পারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে। আর গণতন্ত্র বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে।”
‘তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচন হবে না’ সংসদে প্রধানমন্ত্রীর এমন কথার সমালোচনা করে বিএনপি এ নেতা বলেন, “নির্বাচন না হলে আপনারা (ক্ষমতায়) থাকবেন কিভাবে? আর একথা একটা স্বৈরাচারী মনোভাবের বক্তব্য। আর এটাই যদি সত্যি হয় তাহলে আপনাদের নৈতিক অবস্থানও থাকে না।”
ব্রাসিলিয়া: ব্রাজিলজুড়ে শুরু হওয়া বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের দুর্নীতি, পুলিশি নির্যাতন ও দুর্বল জনব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার থেকে লাখ লাখ জনতা বিক্ষোভ শুরু করে। দেশটিতে গত বিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে সোমবার।
রাজধানী ব্রাসিলিয়াসহ রিও ডি জেনেরিও, মিনাস জেরাইস, বাহিয়া ও চেয়েরাতে সেনা পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে ব্রাজিল সরকার। সেই কারণে ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। আর সেই অর্থের যোগান দিতে বাড়ানো হয়েছে কর ও দ্রব্যমূল্য।
এছাড়াও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণেও বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সূত্র: বিবিসি।
কলকাতা: ফের পথে নামতে চলেছে নাগরিক সমাজ৷ আগামী ২১ তারিখ, শুক্রবার কলেজ স্কোয়্যার থেকে শুরু মিছিলে পা মেলাবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, মৃণাল সেন, নবনীতা দেবসেন, সব্যসাচী চক্রবর্তী, তরুণ মজুমদার, তরুণ সান্যালের মতো বিশিষ্টজনেরা৷ অসুস্থতার কারণে মিছিলে না-ও থাকতে পারেন কবি শঙ্খ ঘোষ৷
মঙ্গলবার একটি প্রেস বিবৃতিতে তাঁদের তরফে বলা হয়েছে, 'রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই চলছে বেপরোয়া নারী নিগ্রহ, ধর্ষণ আর হত্যার তাণ্ডব৷ দুষ্কৃতীদের আচরণ দেখে মনে হয় তারা ধরেই নিয়েছে তাদের শাসক করার কেউ নেই, যে কোনও কুকীর্তির অধিকারই তাদের আছে৷ অন্য দিকে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তৈরি হয়ে উঠেছে এক আতঙ্কের আবহ৷ প্রশাসন যদি এখনও এর প্রতিবিধানের জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে না পারে, গোটা রাজ্যজুড়ে তা হলে দেখা দেবে এক ভয়াবহ বিপর্যয়৷ শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, আমরা এ-ও মনে করি যে চারদিকের এই অপশক্তির বিরুদ্ধে আমাদের গড়ে তুলতে হবে প্রবল এবং সাংগঠনিক সামাজিক প্রতিরোধ৷ সমস্ত রকম বিভেদ ভুলে সবাইকে একত্র হয়ে প্রতিবাদ জানাতে হবে আজ, দলীয় রাজনীতির বাইরে এসে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদের পথ দেখিয়েছেন কামদুনিরই সাধারণ মানুষজন৷' সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দুই সম্পাদকসহ তিনজন। তারা হলেন, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান।
আসামিরা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২২ মে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মামলাটি দায়ের করলে আদালত আসামিদের ২৩ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ মে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই একই প্রতিবেদন গত ১৯ মে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, “দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএ’র শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ম্যানেজ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরির সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলে আশ্বস্ত করেছেন। আগামী নির্বোচনের খরচ যোগাতে এখনই কিছু তহবিল গুছিয়ে রাখার কথা ভাবছেন তিনি। তবে মন্ত্রীর এমন প্রস্তাবে অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।”
এই প্রতিবেদনে দেশে ও আন্তর্জাতিক মহলে মন্ত্রীর সন্মানহানি হয়েছে বলে অভিযোগে বলা হয়।
মুম্বাই: বলিউডের চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের বোন কারিশমা খানের। জিয়ার মা রাবেয়া আমিন খানও বলিউডের ছবিতে মেয়েকে সুযোগ পাইয়ে দিতে চেষ্টার কমতি রাখছেন না। এজন্য তিনি কয়েকজন প্রযোজকের সঙ্গে কথা বলেছেন।
২০০৭ সালে বলিউড কিংবদন্তী অভিনেতা অমিতাভের বিপরীতে নিঃশব্দ ছবিতে অভিনয়ে অভিষেক ঘটে জিয়ার। এ ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দুর্ভাগ্যজনকভাবে ২৫ বছর বয়সে ৩ জুন আত্মহত্যা করেন জিয়া খান।
ঢাকা: তৃতীয় বছরে পা রাখলো চাকরি প্রার্থী ও দাতা প্রতিষ্ঠানের কাছে জনপ্রিয় ওয়েবপোর্টাল জবস ইন বিডি। বর্ষপূর্তিতে দেশী জবপোর্টালের মধ্যে প্রথম ‘ভিডিও রিজ্যুম’ চালু করেছে অরেঞ্জ বিডির সহযোগী এই প্রতিষ্ঠানটি।
এখানে নিজের সিভি জমা দেয়ার পাশাপাশি ভিডিওতে একমিনিটে নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ উপস্থাপনের সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানের উন্মেষ ঘটাতে এই জবপোর্টালটিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে নানা ধরনের জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
ব্যবহার বান্ধবতার কারণে প্রতিদিন এই পোর্টালটিতে যুক্ত থাকছেন অর্ধ শতাধিক চাকরি প্রার্থী। এদের প্রায় সবাই ঘরে বসে অর্জন করছেন নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আরাধ্য চাকরি।
সূত্র মতে, ওয়েবপোর্টালটিতে সংযুক্ত রয়েছে দুই হাজারেরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান। ২০টি ক্যাটাগরিতে জবস ইনবিডি’র সিভিব ব্যাংকে জমা পড়েছে ২৫ হাজারের অধিক সিভি।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ জুন যাত্রা শুরু করে এই অনলাইন জব পোর্টালটি।
ঢাকা: দোকানে দোকানে হাজার ফলের সমাহার জানান দিচ্ছে শুরু হয়েছে মধুমাস। তাল, বাঙ্গি, তরমুজ, জাম, কাঁঠাল কোনো কিছুই বাদ নেই এর থেকে। তবে এ সময় বেশি দেখা মিলছে কাঁচা-পাকা, ছোট-বড় বিভিন্ন আমের। আর মানুষ কিনছেও সমানতালে। কিন্তু এত আমের ভিড়ে বুঝবেন কিভাবে কোন আমটি ভালো? কোনটিতে দেয়া নেই কোনো ফরমালিন বা কার্বাইড?
এর জন্য আপনাকে জানতে হবে নিচের দেয়া তথ্যগুলো-
১. প্রথমেই লক্ষ্য করুন যে, আমের গায়ে মাছি বসছে কিনা। কারণ ফরমালিন যুক্ত আমে মাছি বসবে না।
২. আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে, আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর।
৩. কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই।
৪. গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায়।
৫. হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।
৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। ওষুধ দেয়া আম হলে কোনও গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।
৭. আম মুখে দেয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনো স্বাদই নেই, বুঝবেন যে আমে ওষুধ দেয়া।
৮. আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ হবেই না।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।
প্রভাবশালী বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শেষ দিকে দেশজুড়ে সহিংসতা ও বিক্ষোভ বাড়তে পারে এবং এতে নির্বাচন বিঘ্নিত হতে পারে। আপনিও কি তাই মনে করেন?