শুক্রবার, ২৪ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
অ্যামনেস্টির রিপোর্ট নিরপেক্ষ নয়: নাসিম
আগামী মাসে মেয়র হানিফ ফ্লাইওভার খুলে দেয়ার ঘোষণা
আলোচনায় না হলে রাজপথে তত্ত্বাবধায়কের সমাধান: দুদু
ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
robi
ng
Fri, 24 May, 2013 06:25:41 PM
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ...
Fri, 24 May, 2013 08:14:19 PM
বগুড়া: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “উন্নয়নে এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সরকার ও বিরোধী দলের সম্পর্ক। তবে বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে যোগ দিলে সংকট ...
Fri, 24 May, 2013 12:06:16 PM
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুটি শূন্য পদ নিয়ে চলছে নানা আলোচনা। দলের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে এ পদে বসানো হচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ ছাড়া ...
Fri, 24 May, 2013 12:24:10 PM
ঢাকা: রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি ...
Fri, 24 May, 2013 03:35:00 PM
ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচক ও লেনদেন কমেছে। গত সপ্তাহে দুই বাজারে লেনদেন কমেছে ৬৬ কোটি ৬৪ লাখ ...
Fri, 24 May, 2013 12:31:13 PM
ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেশিরভাগ সবজির দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। অন্যদিকে, বাজারে মাছের দাম নিয়ে ক্রেতারা একমত হলেও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্নমত। কিছুটা কমেছে ডিমের দাম।তবে গরু ...
Fri, 24 May, 2013 02:28:33 PM
ঢাকা: কয়েক দফা ব্যর্থ হওয়ার পর নতুন করে মেয়র হানিফ উড়াল সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী মাসেই এর একাংশ ...
Fri, 24 May, 2013 08:32:14 PM
ঢাকা: সাভারের রানা প্লাজা ধসের  এক মাস পূর্ণ হলো শুক্রবার। এদিন দুর্ঘটনাস্থলে ফুল দিয়ে স্মরণ করা হয়েছে নিহতদের। উদ্ধারকাজ শেষ হওয়ার ১০ দিন পেরিযে গেছে, এখনো  অনেক মানুষ তাদের ...
Fri, 24 May, 2013 04:50:07 PM
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের জেরার মুখে পড়েছেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচ গড়াপেটা ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডার এ ব্যাটসম্যানকে। বিমান বন্দরের কাছে হোটেল রিজেন্সিতে অবস্থান করছেন আইসিসির ...
Fri, 24 May, 2013 07:06:18 PM
ঢাকা: বাংলাদেশ এয়ারলাইনসের হংকংগামী একটি ডিসি-১০ উড়োজাহাজ রানওয়ে ছেড়ে যাওয়ার সময় বিমানের ডানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ওই ফ্লাইটের যাত্রা পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে আগুন লাগার ঘটনায় কেউ ...
Fri, 24 May, 2013 04:51:14 PM
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে ফুলপুর থানার ওসি এস আলমসহ ছয়জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পয়ারী এলাকার উজ্জল (২০), ফুলপুর থানার ওসি এস ...
সর্বশেষ সংবাদ
নতুন বার্তা ডটকমে একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি পোড়া বাস
আরো খবরসর্বাধিক পঠিত
Fri, 24 May, 2013 08:14:17 PM
নতুন বার্তা ডেস্ক

লন্ডন: অনেক খন্ড খন্ড দ্বৈরথে শেষের লগ্নে ইউরোপিয়ান ফুটবলের মৌসুম। আর মাত্র একটি ধাপ। দিন-ক্ষণের গণনায় মাত্র ৩০-৩৫ ঘণ্টার হিসেব। তাহলেই ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলীতে শনিবারসীয় মহারণে পাওয়া যাবে নতুন ইউরোপ সেরাকে। কে হবে ইউরোপের নতুন অধিপতি? চ্যাম্পিয়নস লিগের ২০১২-১৩ মৌসুমের মুকুটধারী?

গাদা গাদা রেকর্ড গেড়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এবারই প্রথম দুটি জার্মান দল একই সাথে ফাইনালে। একটি ‘দ্য রেড’ খ্যাত বায়ার্ন মিউনিখ। আর অন্যটি ‘দ্য ইয়োলো হাউন্ড’ খ্যাত বরুশিয়া ডর্টমুন্ড। কে হাসছে শেষ হাসি? শুরুর আগে পরিসংখ্যানের নিক্তিতে এগিয়ে জুপ হেইন্সকের বায়ার্নই। তবে হালকাভাবে নেবেন না বরুশিয়াকেও।

চ্যাম্পিয়নস লিগের গত পাঁচ বছরের ইতিহাসে, তিন বার ফাইনাল খেলছে বায়ার্ন মিউনিখ। আগের মৌসুমে চেলসির কাছে পেনাল্টি শুট আউটে হারার আগে ২০১০ সালে হোসে মরিনহোর ইন্টার মিলানের নিকট চূর্ণ হয়েছিল ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনরা। তবে এবারের বায়ার্ন ভিন্ন। শরীরী ভাষা আর মাঠের ফুটবল দুইয়েই। ফাইনালের গতিপথে বার্সেলোনার মত ফুটবল দৈত্যকে দুই পর্ব মিলিয়ে ৭-০ গোলের লজ্জায় ডুবিয়েছে একাট্টা বাভারিয়ানরা। উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকেও। তাছাড়া স্কোয়াডের শক্তিতেও এগিয়ে দলটি। টমাস মুলার, মারিও গোমেজ, ফিলিপ লাম, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন ও বাস্তিয়ান শোয়েনস্টেইগারের মত তারকা ফুটবলাররা বায়ার্নের পক্ষে শিরোপার জন্য ঝাঁপাবেন।

তবে বায়ার্নের ‘দৈত্য চেহারা’ দেখেই যারা বরুশিয়া ডর্টমুন্ডকে বাতিলের খাতায় ফেলবেন, তারা হয়তো মস্ত ভুলই করবেন! যোগ্য দল হিসেবেই এবারের ফাইনালে নাম লিখিয়েছে বরুশিয়া। ১৯৯৭ সালে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরা দলটি ওয়েম্বলির টিকিট পেতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও আয়াক্সকে হারের স্বাদ উপহার দেয়। গৌরবের রাতের আগে তাদের একমাত্র ফোঁড়ন সেরা মরনাস্ত্র মারিও গোটশের সেবা না পাওয়া। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে শনিবারের মহারণে মাঠে নামা হবে না আগামী মৌসুমে বায়ার্নে যোগ দেওয়া এ খেলোয়াড়ের। কিন্তু তাতে হতোদ্যম না হয়ে এগিয়ে যেতে চোয়ালবদ্ধ বরুশিয়া কোচ জার্গেন ক্লপ ও তার ব্রিগেড। তিনি হুঙ্কার ছেড়েছেন গোটশেকে ছাড়াও তার দল যথেষ্ট শক্তিশালী। ফাইনালে এটাই প্রমাণ করবে মার্কো রেউস ও রবার্ট লেভানডফস্কিরা।

নতুন বার্তা/এফকে 

...
দেশের আট শিল্পী ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নেবেন
ঢাকা:  ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নিতে বাংলাদেশের আটজন শিল্পী ইতালি
এক শিল্পীর গল্প
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷ বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
‘অ্যামনেস্টি অপতৎপরতায় লিপ্ত’ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com