শুক্রবার, ২৪ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
সরকার আরেকটু এগুলেই সমস্যার সমাধান: মওদুদ
রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল
তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: কামরুল
হুমকি-ধমকিতে তত্ত্বাবধায়ক আসবে না: ইনু
রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৭
robi
ng
Fri, 24 May, 2013 12:24:10 PM
ঢাকা: রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি ...
Fri, 24 May, 2013 12:06:16 PM
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুটি শূন্য পদ নিয়ে চলছে নানা আলোচনা। দলের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে এ পদে বসানো হচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ ছাড়া ...
Fri, 24 May, 2013 12:32:23 PM
ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।   তিনি বলেন, “তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ...
Fri, 24 May, 2013 12:44:10 PM
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আগে বলতেন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। এখন ওই জায়গা থেকে সরে এসে বলছেন শেখ হাসিনাই ...
Fri, 24 May, 2013 11:43:22 AM
কিশোরগঞ্জ: আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া কিশোরগঞ্জ-৪ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়ে চলছে জোর আলোচনা। আগামী ৩ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো ...
Fri, 24 May, 2013 12:31:13 PM
ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেশিরভাগ সবজির দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। অন্যদিকে, বাজারে মাছের দাম নিয়ে ক্রেতারা একমত হলেও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্নমত। কিছুটা কমেছে ডিমের দাম।তবে গরু ...
Fri, 24 May, 2013 11:31:54 AM
কুষ্টিয়া: বিএনপির প্রতি নাশকতামূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “রাজপথে হুমকি-ধমকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না। আলোচনায় বসুন, সমাধান করুন। অন্তর্বর্তীকালীন ...
Fri, 24 May, 2013 10:54:10 AM
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর থেকে সাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছয়টি পিস্তল ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার মধ্যে রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ...
Fri, 24 May, 2013 01:03:48 AM
ঢাকা: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত একক প্রার্থী হচ্ছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও মহানগর সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। এখানে বিএনপির পরিচয়ে মেয়র পদে আর কোনো ...
Fri, 24 May, 2013 10:18:20 AM
ঢাকা: ২৯ মে থেকে ২১ জুন মোট ২৩ দিন ধরে চলবে সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ। দীর্ঘ মেয়াদী এসময়ে দেশের ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে দুইটি বিকল্প পথ খোলা রাখছে ...
Fri, 24 May, 2013 11:04:22 AM
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুরুল হোদাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   এ সময়  তার সঙ্গে থাকা সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস শুকুরকেও গুরুতর আহত ...
নতুন বার্তা ডটকমে একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি পোড়া বাস
আরো খবরসর্বাধিক পঠিত
Fri, 24 May, 2013 10:41:02 AM
নতুন বার্তা ডেস্ক
কলকাতা: লাখ টাকার প্রশ্নটা ইডেনে কান পাতলেই ভাসছে৷ আছেন? না নেই? আজ শুক্রবার ইডেনের বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে তাকে?

মুম্বই ইন্ডিয়ান্স বলতে চোখের সামনে তার ছোটখাটো চেহারাটাই তো সবার আগে ভেসে ওঠে৷ কিন্তু সেই মুম্বই ফ্র্যাঞ্চাইজির 'মুখ'--সচিন তেন্ডুলকর কি আজ ইডেনে ব্যাট হাতে নামবেন? হাতের চোট যে এখনও ভোগাচ্ছে! স্পট-ফিক্সিংয়ের হাজারো বিতর্কের মধ্যেও এই প্রশ্নটা ঘুরে বেড়াল বৃহস্পতিবার সন্ধের ইডেনে৷

মুম্বই ইন্ডিয়ান্স এবং তাদের বিপক্ষ রাজস্থান রয়্যালসের সামনে অবশ্য আরও একটা বড় প্রশ্ন ঝুলছে৷ শুক্রবার সন্ধেয় বৃষ্টির পূর্বাভাস আছে শহরে৷ খেলা পুরো ভন্ডুল হলে পরের দিনটা অবশ্য হাতে থাকছে৷ বৃহস্পতিবারও কালো মেঘের চোখরাঙানি ছিল৷ রোহিত-পোলার্ডদের ভাগ্য ভালো, বৃষ্টিতে প্র্যাক্টিস অন্তত থমকে যায়নি৷ রাহুল দ্রাবিড়রা আগের রাতে দিল্লিতে জেতার পর এ দিনই বিকেলে কলকাতা পৌঁছলেন৷ তার টিম রাজস্থান রয়্যালসের প্র্যাক্টিসের সুযোগ ছিল না৷ রাত সাড়ে আটটারও পর দ্রাবিড় ইডেন ঘুরে গেলেন৷ স্বভাবতই উদ্দেশ্য, ম্যাচের সময়ই প্রথম পিচ নামক প্রশ্নপত্রটা না দেখে আগেই হাল-হকিকত বুঝে নেওয়া৷ আর পিচ দেখার পর প্রবীর মুখোপাধ্যায়কে বলে গিয়েছেন, 'ইটস আ গুড উইকেট দাদা!'

আগামী বছর সাত নম্বর আইপিএএলে শচিন এবং দ্রাবিড়--দু'জনেই খেলবেন এ কথা জোর দিয়ে বলা প্রায় অসম্ভব৷ সে দিক থেকে দেখলে শুক্রবার যেকোনো একজন শেষ বার খেলছেন আইপিএএলে৷ শেষ বার ইডেন গার্ডেন্সে৷ অথচ এই সব ক্রিকেট-রোমাঞ্চ কী রকম চাপা পড়ে গিয়েছে স্পট ফিক্সিংয়ের জেরে৷ বিশ্ব ক্রিকেটে একজনের মোট রান ৩৪ হাজারেরও বেশি৷ আর এক জনের ২৪ হাজারের ওপর৷ তা-ও সচিন-দ্রাবিড় নিয়ে এত সব ভাবার সময় কোথায়? তার বদলে ইডেনে ঘুরেফিরে আলোচনার কেন্দ্রে বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের 'জামাই বাবাজি'! চেন্নাইয়ে মুম্বাই পুলিশ কি শ্রীনিবাসনের জামাইকে জেরা করল? নাকি কলকাতা বা দিল্লিতে তিনি? আর কোনো নামী ক্রিকেটার? ইডেনেও সিসিটিভির সংখ্যা ২০০-র বেশি৷ শুধু ক্লাবহাউসেই ৫০টা সিসিটিভি বসছে৷ সাদা পোশাকের পুলিশের সংখ্যাও বাড়ছে৷ ইডেনকে মোটামুটি দুর্গ বানিয়ে ফেলা হয়েছে৷

মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে অবশ্য মরিয়া চেষ্টা চলছে সচিনকে খেলানোর৷ ডোয়েন স্মিথের কথায়, 'ধীরে ধীরে সেরে উঠছে৷ আমরা আশায় আছি, কাল শচিন ব্যাট করবে৷' স্মিথ যখন কথাগুলো বলছেন, শচিন তখন ব্যস্ত টিমমেটদের সঙ্গে ফুটবল খেলতে৷ নেট শুরু হওয়ার পরও দেখা গেল না প্যাড-গ্লাভস পরতে৷ বরং হাতে তুলে নিলেন বল৷ দশ পা ছুটে মিডিয়াম পেস বোলিং বেশ কিছুক্ষণ৷ পরে রান-আপ ছোট করে লেগ স্পিন৷ তবে শুক্রবার নামা নিয়ে অনিশ্চয়তা থাকছেই৷ মুম্বাই টিম চেয়েছে, নেটে ব্যাট করতে গিয়ে সচিনের হাতে ফের চোট যেন না লাগে৷ তাতে শুক্রবার সকালে চূড়ান্ত সিদ্ধান্তটা মাস্টার ব্লাস্টারই নিতে পারবেন৷

আজ ইডেনের ম্যাচকে যতই 'শচিন বনাম দ্রাবিড়' নাম দেয়া হোক, আসলে এই ম্যাচ মুম্বাই ফ্র্যাঞ্চাইজির কাছে মরণ-বাঁচনের৷ সে যতই স্মিথ ম্যাচের আগের দিন বলুন, 'এটা আর পাঁচটা ম্যাচের মতোই!' গত পাঁচটা আইপিএএলে তারায় ভরা টিম থাকলেও ট্রফিতে হাত দেয়ার সৌভাগ্য হয়নি মুম্বাইয়ের৷ জুটেছে স্বান্ত্বনার চ্যাম্পিয়ন্স লিগ৷ মুকেশ ও নীতা আম্বানিরা ষষ্ঠ আইপিএলের এই সুযোগ হাতছাড়া করতে চান না৷ আর তো দু'টো মাত্র ম্যাচ!

দু'টো ম্যাচ জেতার হাতছানি শিল্পা শেঠির দলের সামনেও৷ প্রথম আইপিএলে শেন ওয়ার্নের তরুণ-ব্রিগেড চমকে দিয়েছিল নামী-দামিদের৷ ষষ্ঠ আইপিএএলে ফের রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্ব এবং তরুণ ক্রিকেটারদের লড়াই তাদের দলকে নিয়ে এসেছে চ্যাম্পিয়নশিপ দখলের খুব কাছাকাছি৷ মাঝে শুধু কলঙ্কিত শ্রীসন্থ-চান্ডিলা-চহ্বন! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে ব্র্যাড হজের ২৯ বলে ৫২ দ্রাবিড়দের দলের উপর থেকে চাপ অনেকটা হাল্কা করেছে৷ সেই শাপমুক্তির মনোভাবটাই টিকিয়ে রাখতে মরিয়া দ্রাবিড়রা৷

দ্রাবিড়ের টিমের যেমন ব্র্যাড হজ আর শেন ওয়াটসন, মুম্বাই ইন্ডিয়ান্সে তেমন কায়রন পোলার্ড এবং ডোয়েন স্মিথ৷ দ্রাবিড় বনাম সচিনকে ছাপিয়ে তো অজি বনাম ক্যারিবিয়ান লড়াইও মজুত শুক্রবারের ইডেনে৷ চার ব্যাটসম্যানই যেকোনো মুহূর্তে একার কৃতিত্বে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন৷ এ পর্যন্ত সমানে সমানে থাকলেও বোলারদের দাঁড়ি পাল্লায় তুললে ঝুঁকে যাবে মুম্বাইয়ের দিকেই! মিচেল জনসন-লাসিথ মালিঙ্গারা তো এ দিনও আগুন ঝরালেন ইডেনের নেটে!

তার উপর থাকছে বদলে যাওয়া উইকেট৷ নারিন-সেনানায়েকের জন্য ডিজাইনার উইকেট নয়, ইডেনে নাকি শুক্রবার আর রোববার উইকেটে পড়ে বল ছুটবে৷ চার ছয় হবে দেদার৷ প্লেঅফে সেমিফাইনাল আর ফাইনালরে জন্য উইকেট নাকি বদলে ফেলেছেন প্রবীর মুখোপাধ্যায়৷ সব মিলিয়ে আবহ তৈরি, এখন শুধু বৃষ্টি না পড়লে হয়! সূত্র: ওয়েবসাইট।
 
নতুন বার্তা/এসএফ
 
...
দেশের আট শিল্পী ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নেবেন
ঢাকা:  ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নিতে বাংলাদেশের আটজন শিল্পী ইতালি
এক শিল্পীর গল্প
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷ বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
‘অ্যামনেস্টি অপতৎপরতায় লিপ্ত’ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com