লন্ডন: লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১২ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য ‘দেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি’ উদ্ধৃত ...
ঢাকা: “শান্তিবাগের ছয় তলার বাসা থেকে নিচতলায় নেমে দেখি রাস্তা ডুবে আছে পানিতে। দূর থেকে দেখে একটি খালি রিকশা ডাকলাম তোপখানা রোডে যেতে। চালক সর্বোচ্চ মালিবাগ মোড় পর্যন্ত যাবেন। ভাড়া ১৫ ...
লন্ডন: বৃটেনের রাজধানী লন্ডনে একটি সামরিক ছাউনির বাইরে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি একজন সৈনিক ছিলেন বলে কর্তৃপক্ষ বলছে। আর হামলাকারীরাও পরে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ...
ঢাকা: বৃহস্পতিবার চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। কিন্তু সরকার বিরোধী আন্দোলনে বারবার কঠোর কর্মসূচি দেয়ার কথা বললেও প্রধান বিরোধী জোট আবারো একগুচ্ছ নরম কর্মসূচি দিতে যাচ্ছে ...
ঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা হবে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর-এনায়েতপুর সড়ক এবং করতোয়া ব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিশ্বব্যাংক দুর্নীতির ...
সাভার: আশুলিয়ায় বেতন-ভাতা বাড়ানোসহ অন্যান্য দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালেও কারখানায় এসে তারা কাজ না করে বের হয়ে যান। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় ...
চট্টগ্রাম: বন্দরনগরীর হালিশহর থানার বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দেখে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ বৃহস্পতিবার ভোরে মরদেহ দুটো উদ্ধার করে বলে জানিয়েছে ...
ঢাকা: কওমি মাদ্রাসার একটি শিক্ষাবোর্ড অভিযোগ তুলেছে, হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে সহিংস ঘটনার প্রেক্ষাপটে মামলায় গ্রেফতার আতঙ্কে অনেক মাদ্রাসার শিক্ষক ছাত্র পলাতক থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কওমি মাদ্রাসাগুলোতে ১১ ...
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালকসহ চার খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামি শামীম রেজার মৃত্যুর ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত ...
ঢাকা: বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের একটি বড় কেন্দ্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিদেশি ক্রেতারা কাজ দিতে অনীহা দেখাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
তারা বলছেন, সাভারে ভবন ধসের ঘটনার পর যেভাবে আশুলিয়ায় টানা ...
ঢাকা: সাভারের রানা প্লাজার ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ভবনমালিক সোহেল রানা এবং পাঁচ পোশাক কারখানার মালিককে দোষী চিহ্নিত করা ...
ডাবলিন : স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সফরকারী পাকিস্তান এখন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছে । বৃহস্পতিবার ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
আইসিসি’র স্থায়ী সদস্য দেশগুলোর বাইরে আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। বর্তমান র্যাংকিং অনুযায়ী ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের চেয়ে তারা পাঁচ ধাপ পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তান চাইছে সিরিজে শতভাগ সাফল্যের মাধ্যমে ইংলিশ কন্ডিশনে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সম্পন্ন করতে।
স্কটল্যান্ডের কন্ডিশন মিসবাহ-উল-হকের দলকে প্রথম ম্যাচের উভয় ইনিংসে বেশ সমস্যায় ফেলেছিল। পাকিস্তানের ইনিংসে ১১৫ রানে পাঁচ উইকেট তুলে নেবার পরে নিজেদের ইনিংসেও দারুন একটি সূচনা করেছিল স্বাগতিকরা। ১২ ওভারে এক উইকেটে তারা ৫০ রান সংগ্রহ করে। তবে পাকিস্তানি অধিনায়কের ইনিংসের সুবাদে শেষ ২০ ওভারে স্কোর ডাবল করার পাশাপাশি জুনায়েদ খান এবং সাইদ আজমলের তিনটি করে উইকেট দখলে শেষ পর্যন্তস্কটল্যান্ড ৯৬ রানে হার মানে।
কিন্তু স্কটল্যান্ডের অধিনায়ক কেইল কোয়েতজারের কথার রেশ ধরেই পাকিস্তান বুঝতে পারছে আয়ারল্যান্ডেও তারা একই সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। যে কারণে বৃহস্পতিবার ও রোববারের ম্যাচ দুটিতে নিজেদের প্রমাণে বেশ কষ্টই করতে হবে মিসবাহ বাহিনীকে। তার ওপর আয়ারল্যান্ডের সাতজন খেলোয়াড় নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন। এছাড়া চারজন খেলোয়াড়ের ইতোমধ্যেই ২৩০ টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে।
তবে আয়ারল্যান্ড দল সম্পর্কে বলতে গেলে কেভিন ও’ব্রায়ানের নামটি আলাদা করে উল্লেখ করতেই হয়। দুই বছর আগে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির সেঞ্চুরি করে একাই ইংল্যান্ডকে পরাজিত করার কৃতিত্ব এখনো পুরানো হয়ে যায়নি। ঐ ম্যাচের পাঁচজন খেলোয়াড় বর্তমান দলে রয়েছেন। সেই ম্যাচটিই মূলত ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ডকে বিশেষ মর্যাদার আসনে নিয়ে গেছে। জ্যামাইকার সাবিনা পার্কে পাকিস্তানের বিপক্ষে জয়টিও তাদের অনন্য অর্জন। সেই দলের বিজয়ী অধিনায়ক ট্রেন্ট জনসন, নিল ও’ব্রায়ান, এন্ড্রু হোয়াইট এবং বর্তমান অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এখনো দলে রয়েছেন।
আর ছয় বছর আগের ঐ হতাশাজনক ম্যাচটির তিনজন খেলোয়াড় রয়েছেন বর্তমান পাকিস্তান দলে। এদের মধ্যে কামরান আকমল ছিলেন দলের টপ স্কোরার যার আইারশ ক্লাবে খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। অন্য দু’জন হলেন শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ।
২০০৭ সালের পরে হাফিজ পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েন। তবে তিন বছর পরে তিনি শুধুমাত্র দলেই ফিরে আসেননি বরং মিসবাহর সড়ে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনি বর্তমানে পাকিস্তানের টোয়েন্টি২০ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর অল রাউন্ডার এবং চার নম্বর বোলার। ১০০ উইকেট প্রাপ্তিতে তার আর মাত্র তিনটি উইকেট প্রয়োজন।
হাফিজ বলেছেন, “আমি সবসময় দলে নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করি। আমি কখনোই বোলিং নিয়ে খুব একটা কাজ করিনি। আমার কিছু সীমাবদ্ধতা আছে এবং আমি সেটা ভালোভাবেই জানি। তাই আমি সবসময়ই নিজের মূল কাজের প্রতি শক্ত থাকি এবং গত দুই থেকে তিন বছরে এটা বেশ কাজে লাগছে। আমি মনে করি এর ফলে আমার খেলায় ধারাবাহিকতাও এসেছে। দলের প্রয়োজনে আমি মাঝে মাঝে উইকেটও দখল করছি।”
নতুন বলে জুনায়েদের সঙ্গে দীর্ঘকায় মোহাম্মদ ইরফানতো আছেনই। এছাড়া বিশ্বের এক নম্বর বোলার সাইদ আজমল দলের প্রয়োজনে যেকোন সময়ে বিধ্বংসী হয়ে উঠতে পারেন। স্কটিশরাও সেটা ভালভাবেই বুঝতে পেরেছে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে মিসবাহ বেশ ধারাবাহিক পারফর্ম করছে। শেষ তিনটি ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরিতেই দল জয় পেয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় যে তিনটি ম্যাচে তিনি রান পাননি সেই ম্যাচগুলোতে হেরে যায় পাকিস্তান।
ঢাকা: বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম দিন আজ। শুধু জন্ম দিন নয়, এই একই দিনে সিদ্ধিলাভ আর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তিনি। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। বৈশাখের পূর্ণিমা তিথিতে এই পুণ্যোৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেদ প্রার্থনা করেন।
বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায়, গৌতম বুদ্ধ খৃস্ট-পূর্ব ৫৬৩ সালে নেপালের শাক্যরাজ শুদ্ধোধন ও রাণী মহামায়ার সংসারে জন্ম গ্রহণ করেন। শৈশবে তার নাম ছিল সিদ্ধার্থ। বড় হয়ে রাজ্যপাট, রাজপ্রাসাদ, সংসার, ভোগ-বিলাস ত্যাগ করে মানব মুক্তির পথ খুঁজতে তিনি গ্রহণ করেন সন্ন্যাস ধর্ম। ঘুরে বেড়ান বনে-বাদাড়ে। তপোবনের সন্ন্যাসীদের কাছে রপ্ত করেন ধ্যানের নানা কৌশল। করেন ৬ বছর কঠোর সাধনা। অন্বেষণ করেন মানবমুক্তির পথের।
জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের বিনাশ আছে এবং দুঃখ বিনাশের উপায়ও আছে। দুঃখ বিনাশের উপায় বের করেন সিদ্ধার্থ। পূর্ণিমার চাঁদের আলোয় বোধি বৃক্ষতলে জগত্ আলোকিত করে মানবমুক্তির পথ বের করেন মহামতি গৌতম। লাভ করেন বুদ্ধত্ব। কপিলাবস্তু থেকে শ্রাবস্তী, বৈশালী, চুনার, কৌশাম্বী, কনৌজ, মথুরা, আলবী (বর্তমান নেপাল, ভারত, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান) প্রভৃতি বহু জায়গায় তিনি ৪৫ বছর ধর্মপ্রচার করেন। জীবনের শেষ অধ্যায়ে তিনি রাজগৃহ থেকে কুশীনগর গমন করেন। কুশীনগরের কাছে পাবা নগরে উপস্থিত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি মল্লদের শালবনে শালগাছের নিচে শয়ন করেন।
তখন আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ উঠেছে। আলোয় চারদিক উদ্ভাসিত। অনন্ত আকাশের নিচে যুগ্ম শালবৃক্ষের নিচে সমবেত শিষ্যগণ। তিনি উচ্চারণ করেন মহাবাণী, 'উত্পন্ন দ্রব্য মাত্রেরই বিনাশ অবশ্যম্ভাবী, অপ্রমত্ত হয়ে কর্তব্য সম্পাদন কর'। বৈশাখি পূর্ণিমাতেই ৮০ বছর বয়সে বুদ্ধ লাভ করেন মহাপরিনির্বাণ। বুদ্ধের মূলমন্ত্র 'সব্বে সত্তা সুখিতা ভবন্তু/জগতের সকল প্রাণী সুখী হোক'। বুদ্ধ বলেছেন, জগতে কর্মই সব। মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করবে। ভাল কাজ করলে ভাল ফল এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাবে। কর্মানুসারে মানুষ অল্প আয়ু, দীর্ঘ আয়ু, জটিল ব্যাধিগ্রস্ত, নিরোগ, বিশ্রী-সুশ্রী, সুখী-দুঃখী, উঁচু-নিচু, জ্ঞান-মূর্খতা ইত্যাদি প্রাপ্ত হয়। মানুষ কর্মের অধীন।
এদিকে সারাবিশ্বের বুদ্ধ অনুসারী কোটি কোটি ভক্ত আজ বিনম্র শ্রদ্ধা আর ভক্তিতে পালন করবে দিনটি। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করবে পবিত্র দিবসটি। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এ উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বুড্ডিস্ট ফেডারেশন, বুড্ডিস্ট ইয়ুথ ফোরাম, বুড্ডিস্ট কালচারাল অ্যাসোসিয়েশন প্রভৃতি সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, শোভাযাত্রা, সেমিনার, প্রদীপ প্রজ্বলন এবং সমবেত প্রার্থনা।
বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
জামিন আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষকে তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতারের পর মঙ্গলবার বিকাল পৌনে চারটায় ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য বুধবার ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদালতে কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান এবং বিরোধিতা করে শুনানি করেন প্রসিকিটর রানা দাসগুপ্ত।
জামিন আবেদনেরে পক্ষে তার আইনজীবী বলেন, “তার শরীর অত্যন্ত দুর্বল, পাকিং চেঞ্জ, ব্রেইন হেমারেজ, হার্টের ব্লক নেই, প্রেস মেকার ও বডি ব্যালেন্স নষ্ট হয়ে গেছে এবং বয়স ৭২ বছর।”
আইনজীবী বলেন, “তিনি অত্যান্ত দুর্বল কারো সাহায্য ছাড়া তিনি হাটাচলা করতে পারেন না এবং হুইল চেয়ারে করে তার চলাফেরা করতে হয়। এসব মানবিক বিষয়গুলো বিবেচনা করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন জানান তিনি।”
ট্রাইব্যুনালের দেয়া সব ধরনের শর্ত মেনে নেয়ার কথাও বলেন আইনজীবী। এছাড়া প্রয়োজনে তার পাসপোর্ট জমা দেয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
অপরদিকে জামিনের বিরোধিতা করে প্রসিকউটর রানা দাসগুপ্ত বলেন, “এখন থেকে এক বছর আগে এ আসামির বিরুদ্ধে তদন্ত কাজ শুরু হয়েছে। কিন্তু আমরা তদন্তের স্বার্থে এখন এসে গ্রেফতারের আবেদন জানিয়েছি। কারণ অনেক আগ থেকেই আসামির পরিবার এলাকায় অনেক প্রভাবশালী। তিনি জামিনে থাকলে সাক্ষীদের ভয়ভীতি দেখানোর আশংকা রয়েছে।”
প্রসিকিউটর বলেন, “সুষ্ঠু তদন্তের জন্যই তার গ্রেফতারের আবেদন করা হয়েছে। এক্ষেত্রে তার জামিন দেয়া হলে তদন্ত কাজে ব্যাঘাত ঘটবে।”
আসামিপক্ষ জামিন দেয়ার জন্য প্রয়োজনের ট্রাইব্যুনালের কাছে শর্ত দেয়ার কথা বলেছেন। আমার প্রার্থনা হচ্ছে ওই শর্ত জেল কর্তৃপক্ষকে দেয়া হোক।
প্রসিকউটর বলেন, “আজ জামিনের জন্য যেসব গ্রাউন্ড আনা হয়েছে শুধুমাত্র সেই গ্রাউন্ড বিবেচনা করলেই হবে না। আমাদের ফিরে যেতে হবে এখন থেকে ৪২ বছর আগে। যখন আজকের বৃদ্ধ ৩০ বছরের যুবক ছিলেন। তখন তিনি তার নামে একটি বাহিনী তৈরি করে তাণ্ডব চালিয়েছিলেন। এসব বিবেচনা করে তার জামিন আবেদন খারিজ করার আবেদন করছি।”
এর আগে গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
ঢাকা: মালয়েশিয়ার ব্যাবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং দি অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার (এসিসিসিআইএম) মধ্যকার বিজনেস টু বিজনেস ম্যাচ মেকিং অনুষ্ঠান ডিসিসিআইএ’র পক্ষ থেকে এ আহবান জানানো হয়। এসিসিসিআইএম-এর নির্বাহী উপদেষ্টা টান সিরি দাতো সং সিও হোন্জ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এ সময় ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, “বিশ্বায়নের এ যুগে আমাদের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করা।” তিনি মালয়েশিয়ার ব্যবাসয়ীদেরকে বাংলাদেশে চামড়া ও চামড়াজাত পণ্য, জ্বালানি ও বিদ্যুৎ, খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ, গ্যাস চালিত শিল্পকারখানা, টেলিযোগাযোগ এবং কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের আহবান জানান।
তিনি ডিসিসিআই এবং এসিসিসিআইএম-এর মধ্যে ২০০৬ সালে স্বাক্ষারিত সমঝোতা চুক্তির ভিত্তিতে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানান।
অনুষ্ঠানে দি এসোসিয়েটেড চাইনিজ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়া (এসিসিসিআইএম)-এর নির্বাহী উপদেষ্টা টান সিরি দাতো সং সিও হোন্জ বলেন, মালয়েশিয়ার ব্যবসায়ীরা এ দেশে সম্ভাবনাময় খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। মালয়েশিয়ার অর্থনীতি একসময় কৃষি ভিত্তিক থাকলেও আজ তারা উৎপাদন নির্ভর অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তিনি দুদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য চেম্বারগুলোর মধ্যকার কার্যক্রম আরো বৃদ্ধির আহবান জানান।
ডিসিসিআই সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক খায়রুল মজিদ মাহমুদ, কে এম এন মঞ্জুরুল হক, হায়দার আহমদ খান, এফসিএ, আবুল হোসেন, ওসামা তাসীর, মোহা. ইফতেখারউদ্দিন (নওশাদ), রিজওয়ান-উর রহমান, হুমায়ুন রশীদ, এম আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম এবং আলহাজ্ব আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা: দুর্নীতি দমন কমিশন(দুদক) কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা।ছবি: নতুন বার্তা, ২২ মে ২০১৩
ঢাকা: বুধবার আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বক্তব্য রাখছেন। ছবি: নতুন বার্তা ডটকম/২২ মে ২০১৩।
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।ছবি: নতুন বার্তা, ২২ মে ২১০৩
ব্যাংকক: রোববার সকালে থাইল্যান্ডের চিয়াংমাইয়ের আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিরা। ছবি: বাসস/২০ মে ২০১৩।
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ও প্রীতিলতা হলের এক আবাসিক ছাত্রী যৌন হয়রানির শিকার হওয়ায় হল প্রভোস্ট কোনো পদক্ষেপ না নেয়ায় বিক্ষোভ করেছেন প্রীতিলতা হলের ছাত্রীরা।
বুধবার রাত পৌনে ১০টার দিকে প্রীতিলতা হলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সমাজতত্ত্ব বিভাগের ও প্রীতিলতা হলের আবাসিক ওই ছাত্রী দুই ছাত্রলীগকর্মীর হাতে যৌন হয়রানির শিকার হন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা উপাচার্যকে স্মারকলিপি দেন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হকের কথা জিজ্ঞেস করে বলেন, “প্রীতিলতা হলের প্রভোস্ট কোথায়? হল প্রভোস্ট এ ব্যাপারে আমাকে কোনো কিছুই জানাননি। তিনি কি ঘুমিয়ে আছেন?”
প্রীতিলতা হলের শত শত মেয়ে হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় হল প্রভোস্ট মাহবুবুল হকের বিরুদ্ধে ছাত্রীরা বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।
বিক্ষোভ করার প্রায় এক ঘণ্টা পর প্রভোস্ট মাহবুবুল হক হলে আসলে ছাত্রীদের তোপের মুখে পড়েন।
প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক নতুন বার্তা ডটকমকে বলেন, “আমাকে হলের ছাত্রীরা কিছুই জানায়নি। এরপর থেকে আমি তাদের সব কর্মসূচির সঙ্গে থাকব।”
কলম্বো: সোমবার শ্রীলঙ্কার নেগোম্বোতে তিনদিনব্যাপী বিশ্ব কুমির সম্মেলন শুরু হয়েছে। বিশ্বখ্যাত কুমির এবং পরিবেশ বিজ্ঞানীরা কুমিরের অস্তিত্ব সংকট মোকাবিলায় বক্তারা আলোচনা করেন।
শ্রীলঙ্কাসহ ৩০টি দেশের প্রায় ২২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনে শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ অ্যানস্লেম ডি সিলভা বলেন,“কুমির যাতে সঠিকভাবে বাঁচতে পারে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ কুমিরের বেঁচে থাকার সঙ্গে মানব জীবনও ওৎপ্রোতভাবে জড়িত।”
তিনি আরো বলেন, “পরিবেশ চক্রে কুমিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যদি হুমকির সম্মুখীন হয় তবে মানবজাতিও হুমকির মুখে পড়বে।”
জুরিখ: বৈশাখ যদিও অনেক আগেই বাঙালির ঘরে ঘরে প্রবেশ করে ফেলেছে, তারপরও প্রবাসী বাঙালিরা তাদের মনে ধরে রাখবে সেই অনুভুতি। দিনক্ষণ আর সময় মিলিয়ে যে দিন কোনো অনুষ্ঠান করতে পারবে, সেই দিন প্রবাসীরা মনে করে বৈশাখ তাদের মাঝে এসেছে।
প্রতি বছরের মতো এবারো সুইজারল্যান্ডের জুরিখে বসবাসরত বাংলাদেশীরা একটু দেরিতে হলেও মেতে উঠেছিল বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে।
জুরিখে ১৯তম এই বাংলা নববর্ষ আয়োজনে মাতিয়ে তুলতে বাংলাদেশ থেকে এসেছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, গায়ক আশরাফ বাবু, পলাশ ও স্থানীয় সংগীত শিল্পী রত্না, করবী, কবীনুর টিসু প্রমুখ।
জুরিখ শহরের কংগ্রেস হাউসে আয়োজিত এই অনুষ্ঠান পুরো ইউরোপ থেকে বাংলাদেশীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছিল।
বিশেষ করে কনক চাপা ও হাবিব ওয়াহিদের গানে জুরিখ প্রবাসী বাংলাদেশীরা খুজে পায় বাংলার চিরায়ত সঙ্গীতের স্পর্শ।
বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে আগত উপস্থিতির পোশাক এবং সাজসজ্জায় খানিকটা সময়ের জন্যও মনে হয়েছিল যেন মাতৃভূমিত বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং সাভার রানা প্লাজায় নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
জুরিখের অন্যতম সৌন্দর্যমন্ডিত স্থান বেলভিউ লেকের পাড়ে বৈশাখী র্যা লিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী। সে সময় সবার মুখে ছিল একটি সুর ‘এসো হে বৈশাখ...’।
বর্ণাঢ্য এই বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, আল আমিন সিকদার, মইনুল হক অপু, ওয়াহিদ গাজী ওবায়দুর রহমান মিঠু, জিকু বাদল, ইকবাল হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই আয়োজনে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি।
ঢাকা: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রাতে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানের নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপির সহ-ধর্ম সম্পাদক দীপেন দেওয়ান নতুন বার্তা ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রায় শতাধিক সদস্য চেয়ারপারসনের সঙ্গে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শুভেচ্ছা বিনিময় করবেন।
টোকিও: জাপানের পবর্তারোহী ইউইচিরো মিউরা (৮০) সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। এর আগেও তিনি দুইবার এভারেস্ট জয় করেন।
এর আগে এ রেকর্ড ছিল নেপালের মিন বাহাদুর শেরচানের। ২০০৮ সালে এভারেস্ট জয়ের সময় তার বয়স ছিল ৭৬ বছর।
অভিযানে নামার আগে নিজের স্বপ্ন সম্পর্কে মিউরা বলেছিলেন, “রেকর্ড গড়া আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়, সর্বোচ্চ চূড়ায় যাওয়াটাই গুরুত্বপূর্ণ।”
২০০৩ ও ২০০৮ সালে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করেন মিউরা। বেশ কয়েক মাস আগে তিনি বলেছিলেন, দৃঢ় মনোভাব, সাহস ও ধৈর্য থাকলে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করা যায়।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মিউরাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্টজয়ী।
কলকাতা: ফের অসুস্থ দেবযানী মুখোপাধ্যায়। তবে চাপে পড়ে এবার আর বেসরকারি হাসপাতালে নয়, ভর্তি করা হয়েছে সরকারি হাসপাতাল এসএসকেএমে। যদিও আদালতের নির্দেশের পর এদিন দেবযানীকে কোথায় রাখা হবে তা নিয়ে তৈরি হয়েছিল রহস্য। বাড়তি সুবিধা পাইয়ে দিতেই কী শেষ পর্যন্ত দেবযানীকে হাসপাতালে ভর্তি করতে হলো পুলিশকে। এমন প্রশ্ন উঠছে।
মঙ্গলবার সকালেই বারুইপুর আদালতে পেশ করা হয় সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। তার আট দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপরেই দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে নিউ টাউন থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। নিউ টাউন থানার লক আপে দুজনের থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে রাখা হয়েছে সুদীপ্ত সেন এবং অরবিন্দ সিং চৌহানকে। প্রশ্ন উঠছে কেন তারপরেও নিউ টাউন থানায় নিয়ে আসা হল দেবযানীকে।
নিউ টাউনে আনার পরই বা পুলিশ কেন দেবযানীকে সোনারপুর থানায় নিয়ে যাওযার কথা জানায় তাও স্পষ্ট নয়। তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় থানার অনতিদূরে জিরলগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। এরপর দেবযানীকে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
যদিও চাপে পড়ে শেষ পর্যন্ত এবার আর বেসরকারি নার্সিংহোমে নয়, ভর্তি করা হলো সরকারি হাসপাতালে। কিন্তু এই ঘটনাতেও বেশকিছু রহস্য তৈরি হয়েছে। আর যে রহস্য পুলিশের ভূমিকা নিয়েই। কেন আদালত থেকে দেবযানীকে নিউটাউন থানায় নিয়ে আসা হয়েছিল। কেন তাকে ফের সোনারপুর থানায় নিয়ে যাওয়ার কথা বলেন পুলিশকর্তারা। কেনই বা তাকে হঠাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত ভর্তি করা হলো এসএসকেএম হাসপাতালে। সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: মাহমুদুর রহমানের মুক্তি ও বন্ধ মিডিয়া হাউজগুলো খুলে দেয়ার দাবিতে ১৫ সম্পাদকের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। বুধবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, “‘তথ্যমন্ত্রী সম্পাদকদের প্রজ্ঞাকে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় চ্যালেঞ্জ করেছেন।”
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী। উপস্থিত ছিলেন বিএফইউজে’র মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজে’র সাধারণ সম্পাদক আবদুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণী চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
লিখিত বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, “বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন গভীর উৎকণ্ঠা এবং অপার বিস্ময়ে লক্ষ করছে যে, বাংলাদেশের সংবাদপত্র, সম্পাদকীয় প্রতিষ্ঠান এবং সাংবাদিকতার স্বাধীনতার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে। সরকারের খোদ তথ্যমন্ত্রী এবং একটি চিহ্নিত মহল মত প্রকাশের অধিকারকে দুর্বিনীত অপপ্রয়াসে দমনের পাশাপাশি সম্পাদকীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছেন।”
সাংবাদিক নেতারা বলেন, “গত ১৮ মে ১৫ জন বিশিষ্ট সম্পাদক এক ঐতিহাসিক যুক্ত বিবৃতিতে দৈনিক আমার দেশের ছাপাখানায় তালা দিয়ে মুদ্রণ বন্ধ রাখা, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার, বিকল্প ব্যবস্থায় ছাপতে না দিয়ে আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাহমুদুর রহমানের মাতা মাহমুদা বেগম এবং দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা, দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর আশঙ্কাজনক হুমকি হিসেবে উল্লেখ করেন। তারা দৈনিক আমার দেশ প্রকাশ, দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালু এবং মাহমুদুর রহমানের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।”
বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেন, “আমরা মনে করি, সম্পাদকদের এই আহ্বান সময়োচিত এবং গণতন্ত্রের প্রতি সুতীব্র অঙ্গীকারবোধ সম্পন্ন। বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রাম এবং মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার লড়াইয়ে আমাদের সম্পাদকীয় প্রতিষ্ঠান নিরন্তর সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় ওই বিবৃতি। কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং সম্পূর্ণ পেশাগত অবস্থান থেকে তারা সমস্বরে সময়তাড়িত উদ্বেগের জানান দিয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতার ওপর অব্যাহত অভিঘাতে সম্পাদকেরা বুঝে নিতে চেয়েছেন তাদের শাণিত বিবেকের অবস্থান।”
তারা বলেন, “সম্পাদকদের ঐক্যবদ্ধ অভিপ্রায় যখন জাতীয় জীবনের সব পর্যায়ে সব সময়ে নিন্দা মুক্ত থেকেছে, তখন বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ২০ মে নজীরবিহীনভাবে সম্পাদকদের প্রজ্ঞাকে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় চ্যালেঞ্জ করেছেন। এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম দলনের পক্ষে পুরনো সাফাই গাওয়ার পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, ‘সম্পাদকেরা না জেনে ওকালতি করেছেন।’ সম্পাদকেরা জানেন না- এ ধরনের মতামত একান্তই অর্বাচীন। তথ্যমন্ত্রীর এই অপরিণামদর্শী মন্তব্য মনে করিয়ে দেয়, সংবাদপত্রের বোধবিবর্জিত কেমন রাজনীতিক আজ তথ্যমন্ত্রীর গদিতে সমাসীন।”
সাংবাদিকরা বলেন, “আমাদের এবং আম-মানুষের মনে কোনো সংশয় নেই যে. মনীষার সচেতনতায়, অভিজ্ঞতার অকৃত্রিমতায় এবং গণতান্ত্রিক দায়বদ্ধতায় সম্পাদকেরা তাদের বিবৃতিতে যথাযথ উচ্চারণই করেছেন। স্বাভাবিক অধিকারের স্বাভাবিকতা হারিয়ে যাবার এই জাতীয় দুর্যোগক্ষণে সম্পাদকদের সাহসী বক্তব্যে আমরা সবাই উজ্জীবিত হয়েছি। স্বাভাবিক আইন ও স্বাভাবিক অধিকারের পর্ব থেকে সরে গেলে ব্যক্তি স্তরের তথ্য নিরাপত্তা আর থাকে না। সম্পাদকদের বিবৃতি জাতিসংঘ সনদের ১৯ ধারার প্রতি বিশ্বস্ততারই অঙ্গীকার যাতে বলা হয়েছে, ‘প্রত্যেকেরই মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে, এই অধিকারের মধ্যে আছে বিনা বাধা মতামত পোষণ করা এবং সীমানানিরপেক্ষভাবে যেকোনো মাধ্যমে তথ্য ও চিন্তা সন্ধান করা, পাওয়া এবং অন্যের কাছে পৌঁছে দেবার অধিকার।”
লিখিত বক্তব্যে বলা হয়, “ইতিমধ্যে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশনের অব টিভি চ্যানেল ওর্নাস-এর পক্ষ থেকে একই আহ্বান জানানো হয়েছে। অথচ তথ্যমন্ত্রী সম্পাদকদের সভ্য আহ্বান নাকচ করেছেন এবং সম্পাদকদের উপলব্ধিকে আঘাত করা তার দায়িত্ব বলে উল্লেখ করেছেন।”
তারা বলেন, “তথ্যমন্ত্রী আমার দেশের ছাপাখানায় তালা দেয়া, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধের পক্ষে যে আইনি ব্যাখ্যা দিয়েছেন তা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ গায়ের জোরে কুশাসনকে আড়াল করতে এই বেআইনি পদক্ষেপ নেয়া হয়েছে। আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। যেমন মুদ্রণ ও প্রকাশনা আইনে ভিন্ন ছাপাখানা থেকে পত্রিকা ছাপানোর ক্ষেত্রে জেলা প্রশাসককে অবহিত করার কথা বলা হয়েছে। কিন্তু তথ্যমন্ত্রী বলছেন, অবহিত নয় অনুমোদন নিতে হবে। এসব গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মাহমুদুর রহমানকে নানা ছুতায় গ্রেফতারের চেষ্টা সরকার আগে থেকেই করছেন। গণজাগরণ মঞ্চ থেকে এসব গণমাধ্যম বন্ধের দাবি ও মাহমুদুর রহমানকে হত্যার হুমকি প্রদানের ঘটনাগুলো প্রকাশ্যেই ঘটেছে। এ হচ্ছে এ ধরনের ফ্যাসিবাদ। এরপর থেকে ধারাবাহিকভাবে ভিন্ন মতের পত্রিকা পোড়ানো, সংবাদপত্র এবং কার্যালয়গুলোতে অগ্নিসংযোগ, রাজপথে কর্তব্য পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের গুলি, মাহমুদুর রহমানকে পত্রিকার কার্যালয় থেকে বন্দুক ঠেকিয়ে অপহরণমূলক গ্রেফতার, মাহমুদুর রহমানের মা এবং সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনাগুলো বাংলাদেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায়।”
সাংবাদিকরা বলেন, “এই মুহূর্তে দেশের গণমাধ্যম স্মরণকালে মধ্যে সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করছে’ এবং ‘সংবাদ গণমাধ্যমের স্বাধীনতার মতোই আজ দেশের সব পর্যায়ের আদালত অসীম স্বাধীনতা ভোগ করছে’- তথ্যমন্ত্রীর এহেন দাবি নির্জ্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমরা বলি, সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা অতীতের যেকোনো সময়ের চাইতে আজ সবচাইতে বেশি বিপদাপন্ন। বর্তমান সরকারের আমলে সাংবাদিক খুন ও নির্যাতনের ঘটনার সংখ্যা, চ্যানেল ওয়ান, যমুনা টিভি বন্ধসহ সংবাদ মাধ্যমের ওপর সার্বক্ষণিক পীড়ন এবং অঘোষিত সেন্সরশিপ, বরেণ্য সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং টক শো’র অতিথিদের প্রতি সরকারের কর্তাব্যক্তিদের তীব্র অপমানকর মন্তব্য এবং হুমকির অবস্থা আজ দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। বারবার ডেডলাইন দিয়েও সাংবাদিক দম্পতি সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতার এবং হত্যা রহস্য উন্মোচনে সরকারের লাগাতার ব্যর্থতা তথা অনীহায় এ সংকতেই স্পষ্ট যে, আজ সাংবাদিক খুন ও নির্যাতনের কোনো প্রতিকার নেই।”
সাংবাদিক নেতারা বলেন, “তথ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের পাশাপাশি সেক্টর কমান্ডার্স ফোরাম, ১৫ জন পরিচিত নাগরিকসহ কিছু সংগঠনের পক্ষ থেকে সম্পাদকদের বিবৃতির প্রতি উষ্মা জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিক দলনে সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমকে সমর্থন জানিয়ে বলা হয়েছে ‘সম্পাদকের আলখেল্লা পরে যুদ্ধাপরাধীদের রক্ষা ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকার সাংবিধানিক দায়িত্ব ও জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছেন’। পেশাগত অবস্থান থেকে প্রদত্ত সম্পাদকদের মতামতকে রাজনৈতিক বক্রদৃষ্টিতে বিতর্কিত করার এমন অপসাধনা আমরা আগে কখনো দেখিনি। মাহমুদুর রহমান সম্পর্কে তাদের কটূক্তি রুচিবিবর্জিত এবং একজন নাগরিকের বিশিষ্ট হয়ে ওঠার মানসিকতার পরিচায়ক নয়। সংবাদপত্রের কণ্ঠরোধ ও সাংবাদিক নির্যাতনের প্রতি নগ্ন সমর্থনের মধ্য দিয়ে তারা তাদের আস্তিনে লুকিয়ে রাখা ফ্যাসিবাদের ছুরিকেই প্রকাশ্য করেছেন। একাত্তরের পঁচিশে মার্চের রাতে জাতীয় প্রেস ক্লাবে এবং পত্রিকার অফিসে হানাদার পাকবাহিনীর গোলাবর্ষণ, অগ্নিসংযোগ, স্বাধীনতার সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা এবং আত্মহুতির ঘটনাই শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যে সংবাদপত্র ও সাংবাদিকদের রক্তক্ষয়ী লড়াইয়ের ইতিহাস ব্যতীত অপূর্ণাঙ্গ সে কথা আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই। ধর্মবোধ ও সম্প্রীতি রক্ষায় আমার দেশ এবং মাহমুদুর রহমানের ভূমিকা প্রোজ্জ্বল বলেই জাগরণ মঞ্চের নেপথ্য কুশীলবেরা তাই আজ এমন কর্কশ উচ্চারণে মেতেছেন। আমরা আশা করি, তারা অভিশপ্ত আশ্রয় এবং অমানবিকতার অমানিষা থেকে দ্রুত আলোর পথে ফিরবেন। সংবিধানে সন্নিবেশিত স্বাধীনতার ঘোষণায় শুধু তিনটি বিষয়কে মুক্তিযুদ্ধের লক্ষ্য বলে নির্ণয় করা হয়েছে- ১. সাম্য ২. মানবিক মর্যাদা ৩. সামাজিক ন্যায়বিচার বা ইনসাফ। এই তিন স্তম্ভই মুক্তিযুদ্ধের চেতনা। আসুন তা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি।”
লিখিত বক্তব্যের শেষ দিকে সাংবাদিক নেতারা বলেন, “সবশেষে আমরা তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান রাখব, ১৫ জন বিশিষ্ট সম্পাদকের আহ্বান বাস্তবায়ন করুন। আমার দেশের ছাপাখানা খুলে দিন, দিগন্ত ও ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, যমুনা টিভির সম্প্রচার চালু করে দিন। সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতার করুন। সব সাংবাদিক খুন ও নির্যাতনের ঘটনাগুলোর বিচারের ব্যবস্থা করুন। সম্পাদকীয় প্রতিষ্ঠান এবং সংবাদপত্রসেবীদের প্রতি শ্রদ্ধাশীল হোন। অন্যথায় তথ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিন।
তারা বলেন, “আজকে আমরা সভা-সমাবেশের ওপর বেআইনি নিষেধাজ্ঞা প্রতাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পর্যন্ত হতে পারবে না, এমন অবস্থা বাংলাদেশের জনগণ কখনো দেখেনি। মনে রাখবেন, কিছু করার দায়িত্ব সংবাদিকতাকে তার জন্মদিন থেকেই ব্যস্ত রেখেছে। খবর সংগ্রহ আর পরিবেশন এবং সংবাদের পর্যালোচনাতেই সাংবাদিকতার দায়িত্ব ফুরিয়ে যায় না। সমাজ ও জীবনের প্রবাহে অসভ্যতার আবির্ভাবে সাংবাদিকতা সব সময় রুখে দাঁড়িয়েছে, দাঁড়াবেই।”
কান: কান ফিল্ম ফেস্টিভ্যালে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন তারকারা। কানে ভারতীয় চলচ্চিত্রর ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজের। সেখানেই ঠান্ডা, বাসি খাবার দেয়া হয় অতিথিদের। আর তারপর থেকেই পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ অতিথি।
নৈশভোজে অধিকাংশ অতিথিই ছিলেন নিরামিষাশী। শুরু থেকেই খামতি ছিল ব্যবস্থাপনায়। বহুক্ষণ অপেক্ষা করে শেষপর্যন্ত খাবারের মুখ দেখলেও শেষপাতে মিষ্টিমুখ হয়নি অতিথিদের। জুটেছে শুধু ঠান্ডা সিঙারা, শক্ত পুরী, সামান্য ডাল মাখানি ও বাসি পালং পনির। আর এই খেয়েই আপাতত পেটের সমস্যায় কাহিল তারকারা! সূত্র: জিনিউজ।
ঢাকা: দেশের ভার্চুয়াল জগতে নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ‘কনটেন্ট ফিল্টারিং’ বা ‘প্রযুক্তি ছাকনি’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এই প্রযুক্তি ছাকনিকে ব্যক্তি ও ইন্টারনেট স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রযুক্তিবিদরা। বিষয়টিকে রাজনৈতিক উদ্বেগের নতুন মাত্রা বলে মনে করছেন ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই।
জানাগেছে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে (আইআইজি) স্থাপন করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক প্রযুক্তি ‘কনটেন্ট ফিল্টারিং’ বা ‘প্রযুক্তি ছাকনি’। বিদ্যমান ৩৬টি আইআইজিগুলোতে এ নিরাপত্তা ব্যবস্থা সংযোজনের পর ওয়েব ইন্টারফেসের মাধ্যমে এর মূল নিয়ন্ত্রণ থাকবে বিটিআরসির প্রধান কার্যালয়ে।
বিটিআরসি’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোতে জড়িত ওয়েবসাইটগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে এমন বিষয় সনাক্ত করে তা বন্ধ করে দেয়া হবে। ২৪ ঘণ্টা নজরদারিতে সলিউশনস প্রোভাইডারকেও সার্বক্ষণিক সহায়তা দিতে হবে।
জানাগছে, এ ধরনের নিয়ন্ত্রণ সফটওয়্যার বা প্রযুক্তি ব্যবহার করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কারো ব্যক্তিগত একাউন্টে সহজেই প্রবেশ করা যাবে এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সূত্র মতে, বিশেষ এই প্রযুক্তি স্থাপনে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইতিমধ্যে সাড়াও পেয়েছে বিটিআরসি। প্রতিটি আইআইজিতে এ প্রযুক্তি বসানোর পর ইন্টারনেটের নজরদারি বা নিয়ন্ত্রণের মূল ক্ষমতা থাকবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হাতে।
প্রসঙ্গত, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরালো করতে গত ৮ এপ্রিল আন্তজার্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে ‘ইন্টারনেট সেফটি সলিউশন’ চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে নির্দিষ্ট সময় ২০ মে’র মধ্যে বেশ কয়েকটি আন্তজার্তিক ইন্টারনেট সলিউশনস প্রোভাইডার কোম্পানি বিটিআরসিতে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট/) জমা দিয়েছে।
খুব শিগগিরেই এগুলো যাচাই-বাছাই করে পুরো প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।
সূত্র মতে, নির্বাচিত কোম্পানিকে মূল সাইট চালু রেখেই সহজে আপত্তিকর বিষয়গুলো ইন্টারনেট থেকে আপত্তিকর বিষয় সরিয়ে ফেলা যায় এমন ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দিতে বলা হবে। একইসঙ্গে এ নিরাপত্তা ব্যবস্থা আইআইজিগুলোতে বসানোর পরও যেন ইন্টারেনেটের গতিতে কোনো প্রভাব না এবং আইআইজিগুলো নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করা হবে।
এ বিষয়ে ইন্টারন্টে সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক নতুন বার্তা ডটকমকে জানান, অনেকদিন আগেই একটি গোয়েন্দা সংস্থার উদ্যোগে এই ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এটি বাস্তবায়নে ৫০ কোটি টাকার বাজেট সংস্থান নিয়ে জটিলতার কারণে এটা এতোদিন সম্ভব হয়নি।
তিনি বলেন, জাপান ছাড়া পৃথিবীর অনেক উন্নত দেশেই এই পদ্ধতি চালু আছে। তবে এটা যেন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা না হয় সে বিষয়েও বিটিআরসিকে সচেষ্ট থাকতে হবে।
অপরদিকে ফাইবার অ্যাট হোম’র চিফ স্ট্রাট্রেজিক অফিসার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির নতুন বার্তার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি একটি রাজনৈতিক ও সামাজিক বিষয়। তবে এক কথায় এটা ইন্টারনেট স্বাধীনাতার ওপর হস্তক্ষেপ।
তিনি আরো বলেন, এই প্রযুক্তি ছাকনি স্থাপনের ফলে আগামীতে আরও কিছু জটিলতা তৈরি হবে। কেননা যে প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে, তার মাধ্যমে ভালো-মন্দ দুইই নিয়ন্ত্রণ করা যাবে। এটা নির্ভর করবে এ কাজে সংশ্লিষ্টদের ওপর। তাছাড়া ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের পাশাপাশি এর মাধ্যমে অনলাইন লেনদেনের বিষয়টিও ঝুঁকিপূর্ণ হবে।
কলম্বিয়া: হাঁপানির উপসর্গ রোধে আদা বিশেষ ভূমিকা রাখতে পারে। আদার মধ্যে যে প্রাকৃতিক উপাদান ব্রনকাডিয়েটিং রয়েছে হাঁপানি রোগীদের স্বাভাবিক শ্বাস নিতে তা সাহায্য করে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়, ব্রনকাডিয়েটিং মেডিটেশনের বিটা অ্যাগোনিস্ট একটি সাধারণ হাঁপানির ওষুধ, যা ধীরে ধীরে শরীরে কাজ করে এয়ারওয়ে স্মুথ মাসল (এএসএম) টিস্যুকে স্বাভাবিক রেখে শ্বাস নিতে দেহকে সাহায্য করে। শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসের ভেতর বাতাস প্রবাহিত হয়। আর শ্বাসনালীতে বাতাস প্রবাহে বাধা পেলে হাঁপানি রোগের সৃষ্টি হয়। আদার মধ্যে যে প্রাকৃতিক উপাদান রয়েছে তা হাঁপানি রোগীদের ওষুধ হিসেবে কার্যকর ভূমিকা রাখে। একজন শ্বাসকষ্টের রোগী আদা খেয়ে কীভাবে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে এই গবেষণায় সেটাই দেখা হয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া বিভাগের পরিচালক ও প্রধান গবেষক এলিজাভেদ টাউনসেন্ড বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হাঁপানি রোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাঁপানির কারণ উদ্ভাবন সত্ত্বেও কেন এ রোগের ব্যাপক বিকাশ ঘটছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই ৪০ বছর ধরে হাঁপানি রোগ নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে এবং হাঁপানির উপসর্গ লক্ষ করে নতুন নতুন চিকিত্সা দেয়া হচ্ছে এতে আক্রান্তদের। এ সময় দেখা যায়, আদা বা আদা দিয়ে তৈরি ওষুধ হাঁপানি রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। সূত্র: জিনিউজ।
ঢাকা: ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নিতে বাংলাদেশের আটজন শিল্পী ইতালি যাচ্ছেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল প্যাভিলিয়নের মর্যাদায় যাচ্ছেন শিল্পীরা। আগামী ১ জুন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে ভেনিস বিয়েনাল।
বুধবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত কুমার বিশ্বাস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ২০১১ সালে অনুষ্ঠিত ৫৪তম ভেনিস বিয়েনালে পাঁচজন শিল্পী নিয়ে বাংলাদেশ প্রথম অংশ নেয়। এবার বাংলাদেশ থেকে আটজন শিল্পী অংশ নেবেন। তারা হলেন: শিল্পী মোখলেসুর রহমান, মাহবুব জামাল, এ কে এম জাহিদুল মুস্তাফা, অশোক কর্মকার, লালা রুখ সেলিম, উত্তম কুমার কর্মকার, ঢালী আল মামুন ও ইয়াসমিন জাহান নূপুর। এ ছাড়া, যশোর চারুপীঠের পাঁচজন শিশুশিল্পীর একটি সমন্বিত শিল্পকর্ম ভেনিস বিয়েনালে প্রদর্শিত হবে।
মন্ত্রী আরো জানান, ভেনিস বিয়েনালে শিল্পীরূপের সম্পাদক ড. নীলিমা আফরিন শিল্পসমালোচক হিসেবে থাকবেন।
এবার ৮৮টি দেশের জাতীয় প্যাভিলিয়নের মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘অতিপ্রাকৃত’ বা সুপারন্যাচারাল থিমে চিত্রকর্মগুলো প্রদর্শনীর ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নের কমিশনার ও কিউরেটর হিসেবে সরকার অধ্যাপক ড. ফ্রান্সেসকো ইলিসিকে নিযুক্ত করেছেন। তার সঙ্গে কিউরেটর হিসেবে থাকবেন ড. ফাবিয়ো আনসেলিমি। বাংলাদেশ প্যাভিলিয়ন উৎসর্গ করা হয়েছে শিল্পী এস এম সুলতানের নামে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ভেনিস বিয়েনালে এ দেশের শিল্পীদের অংশগ্রহণ তাদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার পরিচয় তুলে ধরার পাশাপাশি বিশ্বসভায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত?