বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে রানা ও পোশাকমালিকরা দায়ী
ভোরে সমাবেশ সমাপ্তির কথা প্রশাসনকে বলা হয়েছিল: আল্লামা শফী
১০ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউক ও দুদক
উদয়ন স্কুলে ছাত্রীদের জামার ফুলহাতা কেটে দিলেন মন্ত্রীর স্ত্রী
৬ জুলাই গাজীপুর সিটি ও ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন
সংলাপের আশার গুঁড়ে বালি: দুদু
জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী
robi
ng
Thu, 23 May, 2013 10:48:25 AM
ঢাকা: “শান্তিবাগের ছয় তলার বাসা থেকে নিচতলায় নেমে দেখি রাস্তা ডুবে আছে পানিতে। দূর থেকে দেখে একটি খালি রিকশা ডাকলাম তোপখানা রোডে যেতে। চালক সর্বোচ্চ মালিবাগ মোড় পর্যন্ত যাবেন। ভাড়া ১৫ ...
Thu, 23 May, 2013 07:41:30 AM
লন্ডন: বৃটেনের রাজধানী লন্ডনে একটি সামরিক ছাউনির বাইরে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন সৈনিক ছিলেন বলে কর্তৃপক্ষ বলছে। আর হামলাকারীরাও পরে পুলিশের গুলিতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ...
Thu, 23 May, 2013 10:18:08 AM
ঢাকা:  বৃহস্পতিবার চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। কিন্তু সরকার বিরোধী আন্দোলনে বারবার কঠোর কর্মসূচি দেয়ার কথা বললেও প্রধান বিরোধী জোট আবারো একগুচ্ছ নরম কর্মসূচি দিতে যাচ্ছে ...
Thu, 23 May, 2013 12:03:16 PM
সাভার: আশুলিয়ায় বেতন-ভাতা বাড়ানোসহ অন্যান্য দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেও কারখানায় এসে তারা কাজ না করে বের হয়ে যান। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় ...
Thu, 23 May, 2013 12:41:25 AM
ঢাকা: কওমি মাদ্রাসার একটি শিক্ষাবোর্ড অভিযোগ তুলেছে, হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে সহিংস ঘটনার প্রেক্ষাপটে মামলায় গ্রেফতার আতঙ্কে অনেক মাদ্রাসার শিক্ষক ছাত্র পলাতক থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কওমি মাদ্রাসাগুলোতে ১১ ...
Thu, 23 May, 2013 12:01:41 PM
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালকসহ চার খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামি শামীম রেজার মৃত্যুর ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত ...
Thu, 23 May, 2013 12:50:20 AM
ঢাকা:  বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের একটি বড় কেন্দ্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিদেশি ক্রেতারা কাজ দিতে অনীহা দেখাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তারা বলছেন, সাভারে ভবন ধসের ঘটনার পর যেভাবে আশুলিয়ায় টানা ...
Wed, 22 May, 2013 09:01:27 PM
হাটহাজারী: নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে হেফাজতের ৫ মের সমাবেশে যেতে পারেননি দাবি করে  হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, এ জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছিল, রাতের বেলায় ...
Wed, 22 May, 2013 03:52:41 PM
ঢাকা:  রাজধানীতে প্রায় ১০ হাজার অবৈধ ভবন ও স্থাপনার তালিকা  নিয়ে  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও ...
Wed, 22 May, 2013 02:16:11 PM
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন এবং জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ ...
Wed, 22 May, 2013 05:45:53 PM
ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, “সংলাপের আশা গুঁড়েবালিতে পরিণত হয়েছে। আমরা সংলাপ নিয়ে অনেক আশা করেছিলাম। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ঘোষণা দিয়েও তা দেয়নি।” বুধবার বিকেলে ...
সর্বশেষ সংবাদ
মহাসেন বিদায় নিয়েছে পাঁচ দিন আগে। শেষ পর্যন্ত বড় কোনো প্রাণহানি না ঘটিয়ে বাংলাদেশ অতিক্রম
আরো খবরসর্বাধিক পঠিত
Thu, 23 May, 2013 12:04:30 PM
নতুন বার্তা ডটকম

ডাবলিন  : স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সফরকারী পাকিস্তান এখন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছে । বৃহস্পতিবার ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

আইসিসি’র স্থায়ী সদস্য দেশগুলোর বাইরে আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। বর্তমান র্যাংকিং অনুযায়ী ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের চেয়ে তারা পাঁচ ধাপ পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তান চাইছে সিরিজে শতভাগ সাফল্যের মাধ্যমে ইংলিশ কন্ডিশনে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সম্পন্ন করতে।

স্কটল্যান্ডের কন্ডিশন মিসবাহ-উল-হকের দলকে প্রথম ম্যাচের উভয় ইনিংসে বেশ সমস্যায় ফেলেছিল। পাকিস্তানের ইনিংসে ১১৫ রানে পাঁচ উইকেট তুলে নেবার পরে নিজেদের ইনিংসেও দারুন একটি সূচনা করেছিল স্বাগতিকরা। ১২ ওভারে এক উইকেটে তারা ৫০ রান সংগ্রহ করে। তবে পাকিস্তানি অধিনায়কের ইনিংসের সুবাদে শেষ ২০ ওভারে স্কোর ডাবল করার পাশাপাশি জুনায়েদ খান এবং সাইদ আজমলের তিনটি করে উইকেট দখলে শেষ পর্যন্তস্কটল্যান্ড ৯৬ রানে হার মানে।

কিন্তু স্কটল্যান্ডের অধিনায়ক কেইল কোয়েতজারের কথার রেশ ধরেই পাকিস্তান বুঝতে পারছে আয়ারল্যান্ডেও তারা একই সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। যে কারণে বৃহস্পতিবার ও রোববারের ম্যাচ দুটিতে নিজেদের প্রমাণে বেশ কষ্টই করতে হবে মিসবাহ বাহিনীকে। তার ওপর আয়ারল্যান্ডের  সাতজন খেলোয়াড় নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন। এছাড়া চারজন খেলোয়াড়ের ইতোমধ্যেই ২৩০ টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে।

তবে আয়ারল্যান্ড দল সম্পর্কে বলতে গেলে কেভিন ও’ব্রায়ানের নামটি আলাদা করে উল্লেখ করতেই হয়। দুই বছর আগে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির সেঞ্চুরি করে একাই ইংল্যান্ডকে পরাজিত করার কৃতিত্ব এখনো পুরানো হয়ে যায়নি। ঐ ম্যাচের পাঁচজন খেলোয়াড় বর্তমান দলে রয়েছেন। সেই ম্যাচটিই মূলত ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ডকে বিশেষ মর্যাদার আসনে নিয়ে গেছে। জ্যামাইকার সাবিনা পার্কে পাকিস্তানের বিপক্ষে জয়টিও তাদের অনন্য অর্জন। সেই দলের বিজয়ী অধিনায়ক ট্রেন্ট জনসন, নিল ও’ব্রায়ান, এন্ড্রু হোয়াইট এবং বর্তমান অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এখনো দলে রয়েছেন।

আর ছয় বছর আগের ঐ হতাশাজনক ম্যাচটির তিনজন খেলোয়াড় রয়েছেন বর্তমান পাকিস্তান দলে। এদের মধ্যে কামরান আকমল ছিলেন দলের টপ স্কোরার যার আইারশ ক্লাবে খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। অন্য দু’জন হলেন শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ।
২০০৭ সালের পরে হাফিজ পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েন। তবে তিন বছর পরে তিনি শুধুমাত্র দলেই ফিরে আসেননি বরং মিসবাহর সড়ে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনি বর্তমানে পাকিস্তানের টোয়েন্টি২০ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর অল রাউন্ডার এবং চার নম্বর বোলার। ১০০ উইকেট প্রাপ্তিতে তার আর মাত্র তিনটি উইকেট প্রয়োজন।

হাফিজ বলেছেন, “আমি সবসময় দলে নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করি। আমি কখনোই বোলিং নিয়ে খুব একটা কাজ করিনি। আমার কিছু সীমাবদ্ধতা আছে এবং আমি সেটা ভালোভাবেই জানি। তাই আমি সবসময়ই নিজের মূল কাজের প্রতি শক্ত থাকি এবং গত দুই থেকে তিন বছরে এটা বেশ কাজে লাগছে। আমি মনে করি এর ফলে আমার খেলায় ধারাবাহিকতাও এসেছে। দলের প্রয়োজনে আমি মাঝে মাঝে উইকেটও দখল করছি।”

নতুন বলে জুনায়েদের সঙ্গে দীর্ঘকায় মোহাম্মদ ইরফানতো আছেনই। এছাড়া বিশ্বের এক নম্বর বোলার সাইদ আজমল দলের প্রয়োজনে যেকোন সময়ে বিধ্বংসী হয়ে উঠতে পারেন। স্কটিশরাও সেটা ভালভাবেই বুঝতে পেরেছে।  ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে মিসবাহ বেশ ধারাবাহিক পারফর্ম করছে। শেষ তিনটি ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরিতেই দল জয় পেয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় যে তিনটি ম্যাচে তিনি রান পাননি সেই ম্যাচগুলোতে হেরে যায় পাকিস্তান।

নতুন বার্তা/এসডি/জাই
 

...
এক শিল্পীর গল্প
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷ বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
চেনা অচেনা দ্বিজেন্দ্রলাল
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com