ঢাকা: আওয়ামী লীগকে সংখ্যালঘু আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় তত্ত্বাবাধায়ক সরকার দেশের ৯০শতাংশ মানুষের দাবি। আওয়ামী লীগকে এ ...
ঢাকা: আশুলিয়া শিল্পাঞ্চলে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে বৃহস্পতিবারও প্রায় ২১টি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
মূলত বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাক শিল্প শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কয়েকটি কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ...
কুমিল্লা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপণোদিত রিপোর্ট প্রকাশ করছে। গত কয়েক বছর ধরে এ সংগঠনটি সরকারের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত রয়েছে।”
বৃহস্পতিবার বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুমিল্লা ...
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, “হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর কথিত জবানবন্দিতে বিএনপি, ১৮ দলীয় জোট ও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা ...
লন্ডন: লন্ডনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে এক সেনাকে হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার ব্যক্তিকে আটক করেছে।
এই ঘটনার তদন্তে নিয়োজিত পুলিশ বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের এক বাড়িতে হানা দিয়ে চারজনকে আটক করে।
গোয়েন্দারা ...
ঢাকা: ঘুষ-দুর্নীতির অভিযোগে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর বাইরে শাস্তিমূলক বদলি করেছিল তাকে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে চলছে দুর্নীতির অভিযোগের তদন্ত। সেই ভূমি উপসহকারী কর্মকর্তা আবার আগের কর্মস্থল বাড্ডা ...
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেছেন, “সাংবিধানিক পদ্ধতিতে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।” রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে বলেও তিনি ...
খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন এবার আওয়ামী লীগের জন্য মেয়র পদ ধরে রাখার লড়াই। আর বিএনপি চায় মেয়র পদ পুনরুদ্ধার করতে। একক প্রার্থী দিয়ে ...
ঢাকা: ২০০৭ সালে যারা নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল তাদের কোনো উপদেশ নিতে সরকার আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ...
ঢাকা: “শান্তিবাগের ছয় তলার বাসা থেকে নিচতলায় নেমে দেখি রাস্তা ডুবে আছে পানিতে। দূর থেকে দেখে একটি খালি রিকশা ডাকলাম তোপখানা রোডে যেতে। চালক সর্বোচ্চ মালিবাগ মোড় পর্যন্ত যাবেন। ভাড়া ১৫ ...
ঢাকা: এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল ইরানের মহিলা ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৬-০ গোলে হেরেছিল ইরান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৭ মিনিটে ইরানের পক্ষে প্রথম গোল করেন মারিয়াম রাহিমি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইরান। এবারও জালে বল জড়ান রাহিমি।
ইরানের কাছে হারলেও প্রথম ম্যাচের তুলনায় বাংলাদেশের মেয়েরা ভালোই খেলেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজ দল।
এর আগে দিনের প্রথম খেলায় ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ড।
শনিবার গ্রুপের শেষে খেলায় থাইল্যাণ্ডে বিপক্ষে ইরান এবং ফিলিপাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ঢাকা: রাজধানীতে ইট পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, মুক্তা বেগম (২১) ও তার ছেলে ইমরান (ছয় মাস)।
বুধবার রাতে রাজধানীর উত্তরা পাশ্চিম থানা এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তা বেগমের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার বাতুল আগলা গ্রামে।
উত্তরা থানার এসআই গৌতম কুমার শীল জানান, বুধবার রাতে ঝড়-বৃষ্টির সময় পাশের ভবনের ছাদ থেকে প্রচুর সংখ্যক ইট মুক্তা বেগমের টিনের চালের পড়ে। পরে ওই ইট টিন ভেঙে মুক্তা বেগম ও তার সন্তানের শরীরে পড়ে। গুরুতর অবস্থায় তাদের ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা: দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা এবং আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে করা মামলা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ মে মাহমুদা বেগম মামলা বাতিলে এ আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় দৈনিক সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে মামলাটি করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ছাড়াও আসামি করা হয় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে।
প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।
ইতিমধ্যে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন মাহমুদা বেগম এবং আবুল আসাদ।
জামিন আবেদনে বলা হয়েছিল, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর সম্পূর্ণ অবৈধভাবে পত্রিকাটির প্রিন্টিং প্রেস সিলগালা করে দেয়া হয়। সরকার নতুন করে আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেনি। ডিক্লারেশন আছে এমন একটি অনুমোদিত পত্রিকা যদি কোনো কারণে নিজ ছাপাখানায় পত্রিকা ছাপাতে না পারে, তাহলে প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন)-১৯৭৩ আইনের ১০ ধারা অনুযায়ী অন্য ছাপাখানায় ছাপাতে পারে। সে কারণে আমার দেশ পত্রিকা আল ফালাহ প্রিন্টং প্রেসে ছাপানো হয়েছে। এই পত্রিকা ছাপানোর বিষয়টিও গোপন করা হয়নি। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে তা উল্লেখ করা হয়েছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করা হয়েছে। তাই প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) আইনের ৩২ ও ৩৩ ধারায় যে মামলা করা হয়েছে, তা চলতে পারে না।’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে গত ১১ এপ্রিল দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
ঢাকা: পুঁজিবাজার স্থিতিশীল করার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১১ সালের ২২ নভেম্বর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
প্রণোদনা ঘোষণার পর সূচক উর্ধ্বমুখী হবে এমনটাই আশা করেছিল সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু প্রণোদনা ঘোষণার ১৮ মাস অতিবাহিত হলেও সূচকের উর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যায়নি। বাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। বাজার স্থিতিশীলতায় নেয়া কোনো পদক্ষেপই পতনের ধারাকে রুখতে পারেনি।
প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১ হাজার ৬২২ পয়েন্ট।
এদিকে প্রণোদনা বাস্তবায়নে আবারো তাগিদ দিয়েছেন দেশের অর্থনীতিবিদসহ বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজার স্থিতিশীলতায় প্রণোদনা বাস্তবায়ন জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ফাইনান্সসিয়াল রিপোর্টি অ্যাক্ট জরুরি বলে মনে করেন তারা।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, “বাজারে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঘোষিত প্রণোদনা কালক্ষেপণ না করে বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফাইনান্সসিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।” রিপোটিং অ্যাক্ট চালু হলে বাজারে গতি আসবে বলে মনে করেন তিনি। তবে দেশের চলমান অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতাও প্রয়োজন বলে মনে করেন তিনি। দেশের অর্থনীতি ভাল হলে পুঁজিবাজার ভাল হবে বলে তিনি জানান।
অন্যদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী বলেন, “সরকারের প্রণোদনা বাস্তবায়ন অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বলা হলেও বাজারে তাদের কোনো অংশগ্রহণ নেই।” প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে দীর্ঘস্থায়ী বিনিয়োগের আহবান জানান তিনি।
তিনি বলেন, “১৫ মে ২০১১ সালে বিএসইসি’র চেয়ারম্যান দায়িত্ব নিয়েছিলেন। সেদিন ডিএসই’র সূচক ছিল পাঁচ হাজার ৮০০ পয়েন্ট। খায়রুল হোসেন সেদিন বলে ছিলেন তিন মাসের মধ্যে যদি বাজার ঠিক না করতে পারি, তবে পদত্যাগ করবো। অথচ বাজারে সূচক আজ চার হাজার পয়েন্টের নিচে।”
বিএসইসি’র চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অতি দ্রুত প্রণোদনা বাস্তবায়ন করে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন। যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে। নইলে এর ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে।
এই প্রণোদনা বিনিয়োগকারীদের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে বলে মনে করেন তিনি। প্রণোদনা ঘোষণার পর বিনিয়োগকারীরা নতুন করে বাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন বলেও তিনি জানান।
অপরদিকে, প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন ডিএসই’র (লেনদেন শেষে) সাধারণ সূচক ছিল ৫ হাজার ৫৯৬ পয়েন্ট। অব্যাহত সূচকের উত্থান-পতনের কারণে ১৮ মাসে ডিএসই’র সূচক ১ হাজার ৬২২ পয়েন্ট কমে বুধবার ডিএসই’র সূচক দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন ঠেকাতে ও বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ১৬ নভেম্বর নিয়ন্ত্রণ সংস্থাসহ বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ২২ নভেম্বর বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন স্বল্প, মধ্য ও দীর্ঘ এই তিন মেয়াদী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
ঢাকা: ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় হবে। এ পরীক্ষায় দুই হাজার ৫২টি পদের জন্য সারাদেশে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন অংশ নেবেন। পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা।
৯ এপ্রিল সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকায় ১০২টি, রাজশাহীতে ২৩টি, চট্টগ্রামে ১২টি, খুলনায় ১১টি, বরিশালের পাঁচটি, সিলেটে সাতটি এবং রংপুরে ১৪টি কেন্দ্রে পরীক্ষা হবে।
পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল বা কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নেয়া যাবে না। হলে কারো কাছে এসব সামগ্রী পাওয়া গেছে তার প্রার্থীতা বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। সাড়ে ৯টায় উত্তরপত্র দেয়া হবে। সকাল ১০টার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
এবার কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না জানিয়ে পিএসসি বলছে, পরীক্ষার হলে অন্য কাগজপত্রের সঙ্গে প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করা হবে। এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় একশ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
উল্লেখ্য, বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।
কলম্বো: সোমবার শ্রীলঙ্কার নেগোম্বোতে তিনদিনব্যাপী বিশ্ব কুমির সম্মেলন শুরু হয়েছে। বিশ্বখ্যাত কুমির এবং পরিবেশ বিজ্ঞানীরা কুমিরের অস্তিত্ব সংকট মোকাবিলায় বক্তারা আলোচনা করেন।
শ্রীলঙ্কাসহ ৩০টি দেশের প্রায় ২২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনে শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ অ্যানস্লেম ডি সিলভা বলেন,“কুমির যাতে সঠিকভাবে বাঁচতে পারে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ কুমিরের বেঁচে থাকার সঙ্গে মানব জীবনও ওৎপ্রোতভাবে জড়িত।”
তিনি আরো বলেন, “পরিবেশ চক্রে কুমিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যদি হুমকির সম্মুখীন হয় তবে মানবজাতিও হুমকির মুখে পড়বে।”
লন্ডন: বৃটেনে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশী নাগরীক মোঃ ফারুক চৌধুরী। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল সিটি কাউন্সিলের নির্বাচিত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হন।
গত ২১ মে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী মেয়র পিটার মেইন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি তথা এশিয়ান লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন। বাংলাদেশী নাগরিক ফারুক চৌধরীর এই বিজয়ের মধ্য দিয়ে বিলেতে বাঙালির গৌরবে আরেকটি পালক যুক্ত হলো।
১১৪ বছরের ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন। ফারুক চৌধুরী ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অল্প সময়ে তার এই অর্জন বৃটিশ বাংলাদেশী কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন অনেকেই।
আনুষ্টানিক দায়িত্ব গ্রহণকালে ফারুক চৌধুরী বলেন, “বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ। এর মধ্যে এক ছোট গ্রাম থেকে আমি এসেছি। আমার আজকের এই সফলতা স্থানীয় বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণের জন্যই সম্ভব হয়েছে শুধু ব্রিস্টল নয় সব বাংলাদেশীকে আমার এই অর্জন আমি উৎসর্গ করছি।আগামী দিন গুলোতে আমি সুবিধাবঞ্ছিত শিশুদের জন্য বিশেষভাবে কাজ করবেন বলে তিনি জানান।
ফারুক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, ব্যক্তিগত জীবনে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তিনি।
উল্লেখ্য ২০০৭ সালে প্রথম তিনি লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ১৮৩০ সালে ব্রিস্টলে প্রথম এশিয়ান এসেছিলেন রাজা রাম মোহন রায়। ব্রিস্টল সিটি কাউন্সিল শ্রদ্ধাভরে এখনও ধরে রেখেছে রাজা রাম মোহন রায়ের অনেক স্মৃতি। কাউন্সিল অফিসের সামনে নির্মাণ করা হয়েছে তার ভাস্কর্য, তার নামে করেছে স্থানীয় রাস্তার নামকরণ। সেই পথ ধরেই ইতিহাসকে সঙ্গে নিয়ে আরেক ইতিহাস গড়লেন ফারুক চৌধুরী।
ঢাকা: অবশেষে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করা হয়েছে।কাউন্সিল অনুষ্ঠানের প্রায় এক বছর পরে এ কমিটি ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা দেয়া হয়।
এ কমিটির সভাপতি হলেন মাইনুল হোসেন খান নিখিল। সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন জাকির হোসেন বাবুল, আবু তাহের খান, কাজী জহিরুল ইসলাম মানিক, জাফর ইকবাল, মো. শাহ আলম খান, জলিলুর রহমান, বাদল মহসিন, আবু তাহের, মজিবুর রহমান বাবুল, আক্তার হোসেন, সাইদ সিদ্দিকী কাক্কা, মোক্তার হোসেন খান, সাবুল বাসার, সাব্বির আলম লিটন, ডি এম শামীম, আশিকুল ইসলাম, জাহান এম রহমান ও হুমায়ুন রশীদ জনি।
সাধারণ সম্পাদক হলেন ইসমাইল হোসেন। যুগ্ম সম্পাদকদের মধ্যে রয়েছেন তাসভিরুল হক অনু, হারুন অর রশীদ ভূইয়া, সিকদার হাসান ছোবহান ও আলতাফ হোসেন।
সাংগঠনিক সম্পাদকরা হলেন, খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শিবলী সাদিক, সাখাওয়াত হোসেন চঞ্চল, মামুন সরকার ও শাহাদাৎ হোসেন সেলিম।
কোয়েটা: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। বোমাটি একটি রিকশায় পেতে রাখা হয়েছিল। পুলিশ একথা জানায়।
গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে আধাসামরিক বাহিনীর সদস্যদের বহন করা একটি ট্রাক লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের সাহায্যে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমাটিতে প্রায় একশ’ কেজি বিস্ফোরক ছিল।
বেলুচিস্তানে নিরাপত্তা বহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়ে থাকে। প্রদেশটি ইসলামী জঙ্গি ও জাতিগত সহিংসতায় জর্জরিত। এটি পাকিস্তানের একটি বৃহত্তম প্রদেশ হলেও খুবই অনুন্নত।
সিনিয়র পুলিশ কর্মকর্তা ফায়াজ সাম্বাল এএফপিকে বলেন, ওই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়। এদের মধ্যে ১১ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য।
তিনি আরো জানান, বোমাটি একটি রিকশায় পেতে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা একটি ট্রাক এ হামলার লক্ষ্য ছিল।
তিনি জানান, এ হামলায় আরো ১১ জন আহত হয়। বোমা নিস্ক্রিয়কারী এক কর্মকর্তা এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
কলকাতা: চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। অথচ সেই চিকিৎসককেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রার্থী করল তৃণমূলের চিকিৎসক সংগঠন। অভিযুক্ত চিকিৎসকের নাম গোপালকৃষ্ণ ঢালি। তিনি এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসায় গাফিললতিতে রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে এমন চিকিৎসককে প্রার্থী করায় সরব হয়েছে কংগ্রেস এবং বামপন্থী চিকিৎসক সংগঠনগুলি।
পেটের সমস্যা নিয়ে দুহাজার সাত সালের এগারোই এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হন বর্ধমানের কাটোয়ার বাসিন্দা গোলাম কিবরিয়া। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হয় তাকে। গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালির অধীনে ভর্তি হন গোলাম কিবরিয়া। ভর্তি হওয়ার পাঁচদিনের মাথায় মৃত্যু হয় তার। গোলাম কিবরিয়ার পরিবারের অভিযোগ, একদিনের জন্যও রোগীকে দেখেননি গোপালকৃষ্ণ ঢালি। অভিযোগ, যশোর রোডে নিজের হাসপাতাল নিয়েই ব্যস্ত ছিলেন ওই চিকিৎসক। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ দায়ের করে কিবরিয়া পরিবার। বিষয়টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেফার করে দেয় এমসিআই। এরপর কেটে গিয়েছে ছ-বছর। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রার্থী গোপালকৃষ্ণ ঢালি।
কংগ্রেস এবং বামপন্থী চিকিৎসক সংগঠনগুলির আশঙ্কা নির্বাচনে গোপালকৃষ্ণ ঢালি জয়ী হলে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কি আদৌ তদন্ত হবে? তদন্ত শুরু হলেও তার অগ্রগতি কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে হেলথ সার্ভিস ডক্টর এবং ন্যাশনালিস্টিক ডক্টর্স ফোরাম। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন। বেনিয়ম নিয়ে মুখ খোলেননি চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালিও। সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: এখনও পর্যন্ত একবারও টিআরপির সার্বিক মূল্যায়নে এক নম্বরে পৌছুতে পারেনি তারপরও মোটামুটি স্বস্তিকর অবস্থার মধ্যেই ২৪ মে সম্প্রচারের এক বছর পূর্ণ করছে চ্যানেল টোয়েন্টিফোর। পা দিচ্ছে দ্বিতীয় বছরে। আসছে বছর চ্যানেলটি নতুন মেরুকরণের পথে হাঁটতে যাচ্ছে বলে জানা গেছে। তবে, পুরো প্রক্রিয়াটিতেই কর্তৃপক্ষ এগোতে চায় দর্শক সন্তুষ্টিকে মাথায় রেখে।
এদিকে, নতুন বছরে চ্যানেল টোয়েন্টিফোর সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তরিত হতে যাচ্ছে বলে শোনা গেলেও আপাতত তা করা হচ্ছে না বলে চ্যানেলটির ঊর্ধতন এক কর্মকর্তা নতুনবার্তা ডটকম-কে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী জানান, আসলে সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তরের একটা পরিকল্পনা কর্তৃপক্ষের ছিল। কিন্তু বাস্তবতা বিবেচনায় এনে সে পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। তাছাড়া চ্যানেল টোয়েন্টিফোর এখন মিশ্র চ্যানেল হয়েও কোনো ইভেন্টেই সংবাদভিত্তিক চ্যানেলের তুলনায় পিছিয়ে নেই। দেশের অন্যসব মিশ্র চ্যানেলকেও নানা ইভেন্টে আমরা পেছনে ফেলে এসেছি। সাভার ট্র্যাজেডির সময় আমাদের নিউজ কভারেজ দর্শকরা পছন্দ করেছেন। ওই সপ্তাহে আমরা অনেক চ্যানেলকেই ছাপিয়ে গেছি।
চ্যানেল টোয়েন্টিফোর সূত্র জানাচ্ছে, এখন চ্যানেলটির যে প্রচারসূচি তাতে যেকোনো সময়ই যেকোনো ইভেন্ট কভার করা যাচ্ছে। তাই সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তরের চিন্তাটি বাদ দেয়া হয়েছে।
এদিকে, সর্বশেষ প্রকাশিত টিআরপিতে (সপ্তাহ ২০, ১১-১৭ মে) সার্বিক মূল্যায়নে চ্যানেল টোয়েন্টিফোর রয়েছে ৮ নম্বর অবস্থানে। ওই সপ্তাহে নাটক বিভাগে চ্যানেল টোয়েন্টিফোর রয়েছে শীর্ষে, সংবাদে ৪ নম্বর, টকশো-তে ৭ এবং সঙ্গীতে চ্যানেলটির অবস্থান ১৩।
টিআরপির টপরেটেড অনুষ্ঠানের তালিকায় নাটকের ক্ষেত্রে দু’টি অবস্থান দখলে নিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর। চ্যানেলটিতে প্রচাররত দুই ধারাবাহিক রিয়েলিটি শো এবং গল্পের মতো রয়েছে যথাক্রমে ৫ ও ৭ নম্বর অবস্থানে।
সেরা দশ বুলেটিনের তালিকায় এ চ্যানেলটির কোনো বুলেটিন স্থান পায়নি। জায়গা হয়নি সঙ্গীত, চলচ্চিত্র বা বিবিধ শাখাতেও। তবে, টকশো তালিকায় এর মুক্তবাক অনুষ্ঠানটি রয়েছে ৫ নম্বরে।
উল্লেখ্য, ২০০৯ সালের অক্টোবরে বর্তমান মহাজোট সরকার প্রথম দফায় যে চ্যানেলগুলোর অনুমোদন দেয় তার মধ্যে এই চ্যানেল টোয়েন্টিফোর অন্যতম। এর সত্বাধিকারী হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। চ্যানেলটির নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন হাসনাইন খোরশেদ।
ঢাকা: তৃতীয় বারের মতো শুরু হয়েছে ব্যতিক্রমী মালোয়েশিয়ার বাণিজ্য মেলা ‘রবি-শো কেস মালোয়েশিয়া’। বৃহস্পতিবার হোটেল শেরাটনে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, মালয়েশিয়ান হাইকমিশনার এইচ.ই নরলিন বিন্টি ওথম্যান, এসিসিসিআইএম এর সাধারণ সম্পাদক তানশ্রি দাতো সুই হং, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিএমসিসিআই এর সাধারণ সম্পাদক আলমগীর জলিল ও টাইটেল স্পন্সর রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
পণ্য উৎপাদক, রপ্তানিকারক, ব্যবসা-শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর রবি আজিয়াটা ছাড়াও সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, ইন্সুরেন্স, তথ্য প্রযুক্তি, ট্যুরিজম, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সরঞ্জাম (মেডিসিন) প্রস্তুতকারকরা এতে অংশ নিচ্ছে। ৪০টি প্রতিষ্ঠানের স্টল নিয়ে সাজানো মেলা সবার জন্য উন্মুক্ত।
মালয়েশিয়ান বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন (এমএ ট্রেড) এবং সাউথ অ্যাসোসিয়েশন (এমএএসএসএ) এর সহযোগিতায় ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশন এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে মেলার আয়োজন করেছে।
মেলার টাইটেল স্পন্সর রবি আজিয়াটা লিমিটেড শো-কেসে দুটি এক্সক্লুসিভ বিক্রয়কেন্দ্র (আউটলেট) স্থাপন করেছে।
কলম্বিয়া: হাঁপানির উপসর্গ রোধে আদা বিশেষ ভূমিকা রাখতে পারে। আদার মধ্যে যে প্রাকৃতিক উপাদান ব্রনকাডিয়েটিং রয়েছে হাঁপানি রোগীদের স্বাভাবিক শ্বাস নিতে তা সাহায্য করে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়, ব্রনকাডিয়েটিং মেডিটেশনের বিটা অ্যাগোনিস্ট একটি সাধারণ হাঁপানির ওষুধ, যা ধীরে ধীরে শরীরে কাজ করে এয়ারওয়ে স্মুথ মাসল (এএসএম) টিস্যুকে স্বাভাবিক রেখে শ্বাস নিতে দেহকে সাহায্য করে। শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসের ভেতর বাতাস প্রবাহিত হয়। আর শ্বাসনালীতে বাতাস প্রবাহে বাধা পেলে হাঁপানি রোগের সৃষ্টি হয়। আদার মধ্যে যে প্রাকৃতিক উপাদান রয়েছে তা হাঁপানি রোগীদের ওষুধ হিসেবে কার্যকর ভূমিকা রাখে। একজন শ্বাসকষ্টের রোগী আদা খেয়ে কীভাবে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে এই গবেষণায় সেটাই দেখা হয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া বিভাগের পরিচালক ও প্রধান গবেষক এলিজাভেদ টাউনসেন্ড বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হাঁপানি রোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাঁপানির কারণ উদ্ভাবন সত্ত্বেও কেন এ রোগের ব্যাপক বিকাশ ঘটছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই ৪০ বছর ধরে হাঁপানি রোগ নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে এবং হাঁপানির উপসর্গ লক্ষ করে নতুন নতুন চিকিত্সা দেয়া হচ্ছে এতে আক্রান্তদের। এ সময় দেখা যায়, আদা বা আদা দিয়ে তৈরি ওষুধ হাঁপানি রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। সূত্র: জিনিউজ।
ঢাকা: রাজধানীর প্রধান ডাকঘর জিপিও মিলনায়তনে শুরু হয়েছে খ্রিস্টপূর্ব আমল থেকে বিভিন্ন সভ্যতা ও সমকালীন বিশ্বের মুদ্রার প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে জিপিও মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিন দিনের এই মুদ্রা প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, বাঙালি যে একটি প্রাচীন ও সভ্য জাতি, এ অঞ্চলের মুদ্রার ইতিহাস দেখলেই তা বোঝা যায়। এ অঞ্চলের মুদ্রার বৈচিত্র্যই এ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
তাই ইতিহাস জানার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে। মুদ্রার ইতিহাস মুছে ফেলা কারো পক্ষে সম্ভব নয়। মুদ্রা ইতিহাস ধারণ করে।
প্রদর্শনী কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ২৩ থেকে ২৫ মে পর্যন্ত মুদ্রা প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। এতে ২৪ জন সংগ্রাহক তাদের মুদ্রা প্রদর্শন করছেন। প্রদর্শনীতে প্রায় আড়াই হাজার বছর আগের মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা প্রান্তের সহস্রাধিক মুদ্রা প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব আমল থেকে চীনা মুদ্রা, এ অঞ্চলের শাসক সম্রাট শশাঙ্কের আমলের স্বর্ণমুদ্রা, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রথম আগমনকালের মুদ্রা, খলিফা মালেক বিন মারওয়ানের মুদ্রা, আব্বাসীয় মুদ্রা, উমাইয়া খিলাফতের মুদ্রা, মিসরের ফাতেমি মুদ্রা, ভারতের হাবসি সম্রাট ইলতুতমিসের মুদ্রা, মোগল আমলের দিল্লি শাহির মুদ্রা, ভারতে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, ফ্রেন্স ও সর্বশেষ ইংরেজ আমলের মুদ্রা, পাকিস্তান আমলের ও স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন মূল্যমানসহ পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা প্রদর্শন করা হচ্ছে।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এ মুদ্রা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের উপপরিচালক আবদুল কাদের খান, বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দু সাহা, সাধারণ সম্পাদক এম এ কাশেম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিককে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হবে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত?