ঢাকা: সাভারে রানা প্লাজা ধসে এগারোশরও বেশী পোশাক শ্রমিক নিহত হবার প্রেক্ষাপটে বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোতে কর্ম-পরিবেশ উন্নয়নে সরকার কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্টকে অবহিত করতে আগামী মঙ্গলবার ...
ঢাকা: রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা ছিনতাইকারীর (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার রাতে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ ঢাকা মেডিকেল ...
ঢাকা: সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণের লক্ষ্যে সম্পাদক পরিষদ নামে একটি সংগঠন করা হয়েছে।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত ...
ঢাকা: সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণার সঙ্গে বাকশালের কোনো মিল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর প্রেসনোটে বলা হয়েছে, কোনো সংঘাত বা নাশকতার আশঙ্কা থাকলে সরকার সভা-সমাবেশ ...
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, “মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ হরতালকে ভয় পায় না।”
তিনি বলেন, “হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। যুদ্ধাপরাধের বিচার ...
ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আন্দোলনের নামে গরিব মানুষের পেটে লাথি মারবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ হত্যা করবেন না। ...
ঢাকা: রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তত্ত্বাবধায়ক ...
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সরকারি এবং বিরোধী উভয় পক্ষের কর্মকাণ্ডে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জনগণ দুই নেত্রীর হাত ...
সিলেট: সিলেট বিমানবন্দর সড়কে গুলি করে নূরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শনিবার দুপুরে বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নূরুল ইসলাম ...
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “লন্ডনে তারেক রহমানের এক ভাষণেই সরকার দিশেহারা। বাইরে বসে এক বক্তব্যে যদি এ অবস্থা হয়, দেশে ফিরে এলে সরকারের কী অবস্থা হবে!
শনিবার ...
ঢাকা: জিম্বাবুয়ে সফরে যাওয়ার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)ষষ্ঠ আসরে অংশগ্রহণ করতে পারেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এ কারণে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তারা। কিন্তু তা নিয়ে আর হাপিত্যেশ করতে হচ্ছে না দেশ সেরা দুই ক্রিকেটারকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পড়েছে এই জোড়ের। তাও সাধারণ ক্রিকেটার হিসেবে নয়, এলিট ক্রিকেটার হিসেবে।
অ্যান্টিগা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া ও ত্রিনিদাদ এন্ড টোবাগো নিয়ে ছয় দলের টুর্নামেন্ট সিপিএল। এই ছয় দলের ক্যারিবিয়ান আইকন ক্রিকেটাররা হচ্ছেন মারলন স্যামুয়েলস, ড্যারেন স্যামি, কাইরেন পোলার্ড, সুনীল নারাইন, ক্রিস গেইল ও ডোয়াইন ব্র্যাভো। আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে আইকন ক্রিকেটার তালিকায় ঠাই হয়েছে রস টেলর, মুত্তিয়া মুরালিধরন, হার্শেল গিবস, অ্যাডাম গিলক্রিস্ট, মোহাম্মদ হাফিজ ও রিকি পন্টিংয়ের।
তবে সিপিএলে আইকন ক্রিকেটার ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্বখ্যাত ক্রিকেটারদের নিয়ে আরো তিনটি গ্রুপ করা হয়েছে। এগুলো হলো এ, বি ও সি। এই গ্রুপগুলোর মধ্যে ‘এ’ হচ্ছে এলিট গ্রুপ। যেখানে ১৪ উইন্ডিজ ক্রিকেটার ও ১২ বিদেশী ক্রিকেটার জায়গা পেয়েছেন। এদের মধ্যেই জায়গা পেয়েছেন সাকিব ও তামিম।
ঢাকা: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দরে উন্নয়নে বিশেষ করে বন্দরের ৩ এবং ৪ নম্বর জেটির উন্নয়নে এগিয়ে আসতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারি এবং বে-সরকারি উদ্যোগে যৌথভাবে দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে মংলা বন্দরের দু’টি জেটির উন্নয়ন সংক্রান্ত বিনিয়োগ প্রমোশন সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আইপি এফএফ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এইচআর ভূইঁয়া ও বিশ্বব্যাংকের ফাইনান্সিয়াল সেক্টর বিশেষজ্ঞ একেএম আব্দুল্লাহ।
মংলা বন্দর কর্তৃপক্ষ, পিপিপি অফিস এবং বাংলাদেশ ব্যাংকের আইপি এফএফ প্রজেক্ট যৌথভাবে এ নিবিড় প্রমোশন সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, “মংলা বন্দরের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এ সরকারের সময়ে মংলা বন্দরকে অলাভজনক অবস্থান থেকে লাভজনক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শাজাহান খান বলেন, “মংলা বন্দরে বড় ধরনের জাহাজ ভিড়ানোর লক্ষ্যে নাব্যতা বজায় রাখতে সারাবছর ড্রেজিং কার্যক্রম চালাতে ৬২ বছর পর একটি ড্রেজার সংগ্রহ করা হয়েছে।” আরও একটি ড্রেজার সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “মংলা বন্দরের উন্নয়নের জন্য বন্দরের হারবার চ্যানেল, পশুর চ্যানেলের ক্যাপিটালস এলাকার ড্রেজিংসহ অন্যান্য আনুসাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।” তিনি বলেন, “বন্দরের ৩ ও ৪ নম্বর জেটির উন্নয়ন হলে বন্দরের পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পাবে। মংলা বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।”
ঢাকা: দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা এবং আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে করা মামলা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ মে মাহমুদা বেগম মামলা বাতিলে এ আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় দৈনিক সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে মামলাটি করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ছাড়াও আসামি করা হয় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে।
প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।
ইতিমধ্যে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন মাহমুদা বেগম এবং আবুল আসাদ।
জামিন আবেদনে বলা হয়েছিল, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর সম্পূর্ণ অবৈধভাবে পত্রিকাটির প্রিন্টিং প্রেস সিলগালা করে দেয়া হয়। সরকার নতুন করে আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেনি। ডিক্লারেশন আছে এমন একটি অনুমোদিত পত্রিকা যদি কোনো কারণে নিজ ছাপাখানায় পত্রিকা ছাপাতে না পারে, তাহলে প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন)-১৯৭৩ আইনের ১০ ধারা অনুযায়ী অন্য ছাপাখানায় ছাপাতে পারে। সে কারণে আমার দেশ পত্রিকা আল ফালাহ প্রিন্টং প্রেসে ছাপানো হয়েছে। এই পত্রিকা ছাপানোর বিষয়টিও গোপন করা হয়নি। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে তা উল্লেখ করা হয়েছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করা হয়েছে। তাই প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) আইনের ৩২ ও ৩৩ ধারায় যে মামলা করা হয়েছে, তা চলতে পারে না।’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে গত ১১ এপ্রিল দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
ঢাকা: দেশে কর্মসংস্থান তৈরি করতে হলে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।সরকারের নির্বাচনী ইশতেহার প্রতিবছর ১২ লাখ নতুন উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান করবে বলে উল্লেখ থাকলেও কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় তা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি করে একটি মডেল তৈরি করতে চায়।
শনিবার দুপুরে মতিঝিলের ডিসিসিআইয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কর্তৃক “বাংলাদেশে ২০০০ নতুন উদ্যোক্তা প্রকল্প বাস্তবায়ন এবং DCCI Entrepreneurship & innovation Expo 2013” শীর্ষক সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সভাপতি মো সবুর খান এ কথা বলেন।
অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক কে এম এন মঞ্জুরুল হক, হায়দার আহমদ খান, এফসিএ, আবুল হোসেন, ওসামা তাসীর, রিজওয়ান-উর রহমান, এম আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম, হোসেন এ সিকদার, আলহাজ আব্দুস সালাম এবং শোয়েব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, “প্রতিবছর পাঁচ লাখ ছাত্র ছাত্রী লেখাপড়া শেষ করে বের হচ্ছে। দেশের ব্যবসা ও বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ মনে করে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে তাদের জমানো অর্থ জমি কেনা, ইমারত নির্মাণসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে ব্যয় করছে। ফলে দেশে জমির দাম ক্রমাগত বাড়ছে এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বলে জানান তিনি।
সবুর খান বলেন, “আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেশি। এই বেকারত্বকে কিভাবে কমানো যায় এই লক্ষ্য নিয়ে ডিসিসিআই কাজ করছে। তারই অংশ হিসেবে আমরা নতুন উদ্যোক্তার খোঁজে ৬৪টি জেলায় যাব এবং সেখানকার স্থানীয় চেম্বার ও প্রেসক্লাবের সঙ্গে সহযোগিতায় ২০০০ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবো।”
আগামীকালের ১৮ দলের ডাকা হরতাল সর্ম্পকে তিনি বলেন, ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার অথবা রাজধানী ঢাকাকে হরতালের আওতামুক্ত রাখার আহবান জানিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে আমরা চিঠি দিয়েছি।
সবুর খান বলেন, রোববার ‘US-Bangladesh Partnership Dialogue: Private Sector Forum’ শীর্ষক একটি দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ডিসিসিআই।
এ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিকাল আন্ডার সেক্রেটারি উইন্ডি শারমেনসহ ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর এনার্জি ট্রান্সফর্মেশন ড. রবার্ট আইকর্ড, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স জোসে ফার্নান্দেজ, ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউমেন রাইটস্ অ্যান্ড লেবার কেরেন হানরাহান প্রমূখ উপস্থিত থাকবেন।
ঢাকা চেম্বারের আয়োজনে এ ফোরামে ৪টি ওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়েছে। বর্তমান আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ডিসিসিআই অত্যন্ত দায়িত্ব নিয়ে দীর্ঘ দিনের প্রচেষ্টায় এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করেছে বলে তিনি জানান।
এ অবস্থায় জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির সার্থকতা বিবেচনায় নিয়ে আগামী ২৬ মে রোববার ডাকা ১৮ দলীয় ঐক্যজোটের হরতালটি আবারো প্রত্যাহারের জন্য ঢাকা চেম্বার বিরোধীদলীয় নেত্রীকে আহ্বান জানিয়েছেন।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কবি পরিবারের সদস্যরা।ছবি: নতুন বার্তা, ২৫ মে ২০১৩
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন প্রধানমন্ত্রীসহ অন্য অতিথিরা। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী। ছবি: নতুন বার্তা/২৫ মে ২০১৩।
ঢাকা : ৪০ বছর পর পুরান ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে কলেজের এমএমবিএস কোর্সের প্রথম ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার ধর। রাজনৈতিক দলগুলোর কোন্দলের কারণে চল্লিশ বছর ধরে এই কলেজে কোনো অনুষ্ঠান হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন। কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।
কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, এতদিন পার হলেও এ ধরণের কোনো অনুষ্ঠান এই প্রথম। কারণ হিসেবে তারা জানান- দলীয় অন্তঃকোন্দলের কারণে এতদিন এরকম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো পরিবেশ ছিল না।
জয় নামে সাবেক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “সাবেক উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদী ও হাসপাতালের সাবেক উপ-পরিচালক আবুল হাসেম খানের অন্তঃকোন্দলের কারণে কোনো ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারেনি।” তবে এমন অভিযোগ ওই দু’জন বরাবর অস্বীকার করে আসছেন।
ওই শিক্ষার্থী বলেন, “আওয়ামী লীগের আমলেই নয়, বিএনপি-জামায়াতের সময় অন্তঃকোন্দলের কারণে এ ধরণের অনুষ্ঠান হতে পারেনি।”
কলেজ অধ্যক্ষ বলেন, “দায়িত্ব নেয়ার পর থেকে চেষ্টা করেছি শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে।” তার দাবি, বতর্মানে কলেজে ছাত্র-শিক্ষক-কর্মচারী এক কাতারে কাজ করায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে।
একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শনিবারের অনুষ্ঠানকে নির্দলীয় বলা হলেও ছাত্রলীগের নেতাকর্মীরাই এটি পরিচালনা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে অধ্যক্ষ।
ঢাকা মেডিকেল স্কুলের শিক্ষা কার্যক্রম চলেছে দীর্ঘকাল। ১৯৫৭ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে এলএমএফ (লাইসেন্স অব মেডিকেল ফ্যাকাল্টি) সনদ দেওয়া হতো। এরপর বন্ধ হয়ে যায়। ১৯৬৩ সাল থেকে এখানে চালু হয় এমবিবিএস কোর্স। তবে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। ঢাকার নবাব পরিবারের দানশীলতা স্মরণ করে এর নামকরণ করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
লন্ডন: বৃটেনে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশী নাগরীক মোঃ ফারুক চৌধুরী। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল সিটি কাউন্সিলের নির্বাচিত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হন।
গত ২১ মে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী মেয়র পিটার মেইন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি তথা এশিয়ান লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন। বাংলাদেশী নাগরিক ফারুক চৌধরীর এই বিজয়ের মধ্য দিয়ে বিলেতে বাঙালির গৌরবে আরেকটি পালক যুক্ত হলো।
১১৪ বছরের ব্রিস্টল সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন। ফারুক চৌধুরী ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অল্প সময়ে তার এই অর্জন বৃটিশ বাংলাদেশী কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন অনেকেই।
আনুষ্টানিক দায়িত্ব গ্রহণকালে ফারুক চৌধুরী বলেন, “বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ। এর মধ্যে এক ছোট গ্রাম থেকে আমি এসেছি। আমার আজকের এই সফলতা স্থানীয় বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণের জন্যই সম্ভব হয়েছে শুধু ব্রিস্টল নয় সব বাংলাদেশীকে আমার এই অর্জন আমি উৎসর্গ করছি।আগামী দিন গুলোতে আমি সুবিধাবঞ্ছিত শিশুদের জন্য বিশেষভাবে কাজ করবেন বলে তিনি জানান।
ফারুক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, ব্যক্তিগত জীবনে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তিনি।
উল্লেখ্য ২০০৭ সালে প্রথম তিনি লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ১৮৩০ সালে ব্রিস্টলে প্রথম এশিয়ান এসেছিলেন রাজা রাম মোহন রায়। ব্রিস্টল সিটি কাউন্সিল শ্রদ্ধাভরে এখনও ধরে রেখেছে রাজা রাম মোহন রায়ের অনেক স্মৃতি। কাউন্সিল অফিসের সামনে নির্মাণ করা হয়েছে তার ভাস্কর্য, তার নামে করেছে স্থানীয় রাস্তার নামকরণ। সেই পথ ধরেই ইতিহাসকে সঙ্গে নিয়ে আরেক ইতিহাস গড়লেন ফারুক চৌধুরী।
শনিবার সকালে মিরকাদিম পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করায় আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ডা. দীপু মনিকে চার ভরি ওজনের স্বর্ণের চাবি উপহার দিয়ে মেয়র শহিদুল ইসলাম শাহীন সংবর্ধিত করেন।
এ সময় মঞ্চে ছিলেন- এম ইদ্রিস আলী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার হাবিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম প্রমুখ।
ইসলামাবাদ: ভালো আচরণের স্বীকৃতিস্বরূপ মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে পাকিস্তান শুক্রবার ৪৫ জন ভারতীয় জেলের মুক্তি দিয়েছে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো গত সপ্তাহে তাদের এই ভালো আচরণের কথা জানান।
সিনহুয়া জানায়, ৪৫ জনের প্রত্যেকেই করাচিতে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে থেকে এই শাস্তি ভোগ করে। তাদের বাসে করে লাহোরে নিয়ে আসার পর ওয়াহগা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
তাদের মুক্তি দেয়ার সময় খোসো বলেন, “তিনি আশা করেন, ভারতের জেলে আটকে থাকা মেয়াদ পূর্ণ করা বন্দীদের মুক্তি দেয়ায় নয়া দিল্লি এর প্রতিদান দেবে।
আইএএনএস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দী হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার পদক্ষেপ গ্রহণ করে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, পাকিস্তানের কারাগারে ৪৮২ জন ভারতীয় বন্দী ও ভারতের কারাগারে ৪৯৬ জন পাকিস্তানি বন্দী রয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভারত ও পাকিস্তান প্রায়ই তাদের সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে জেলেদের আটক করে থাকে।
শনিবার সকাল থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের জন্য প্রফেসর ও চিকিৎসকদের ব্যালট পেপার দেয়া শুরু হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের ঘর থেকে। অভিযোগ, হঠাৎই অধ্যক্ষের ঘরে ঢুকে পড়েন তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বা পিডিএ-র নেতারা।
মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে পিডিএ-র প্রার্থী অভিজিত্ ভক্ত তাদের সংগঠনের দুই নেতা সঞ্জয় সাউ এবং সমরেশ মালোকে সঙ্গে নিয়ে অন্য চিকিৎসকদের কাছ থেকে জোর করে ব্যালট পেপার কেড়ে নেন বলে অভিযোগ। অধ্যক্ষের সামনেই বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড চললেও তিনি প্রতিবাদ করেননি বলে অভিযোগ ভুক্তভোগী চিকিৎসকদের। তবে অধ্যক্ষের দাবি, ব্যালট বিলিতে কোনো অনিয়ম হয়নি। চিকিৎসক নেতারা তাকে সাহায্য করছিলেন বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। ব্যালট লুঠের অভিযোগ অস্বীকার করেছেন পিডিএ নেতারা। সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৩০০।
ডিআরইউ মূল কাজ হলো- কর্মরত রিপোর্টারদের পেশাগত দক্ষতাবৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মানোন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করা।
দলীয় রাজনীতির ওপরে উঠে, নৈতিকতা সমুন্নত রেখে রিপোর্টারদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির অভিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করছে ডিআরইউ। দেশে সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে ভূমিকা পালন করছে এই সংগঠন। রিপোর্টারদের মিলনক্ষেত্র, পারস্পরিক মতবিনিময়ের কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে এটি। সদস্যদের পেশাগত মানোন্নয়নে সহযোগিতার পাশাপাশি নানামুখী সেবা ও চিত্তবিনোদনমূলক কর্মসূচির আয়োজন করছে ডিআরইউ। সদস্যদের দুপুরের খাবারের জন্য ডিআরইউ একটি ক্যান্টিন পরিচালনা করছে। প্রতিদিন প্রায় ৫০০ রিপোর্টার ভর্তুকিমূল্যে এই ক্যান্টিন থেকে দুপুরের খাবার গ্রহণ করেন।
এছাড়া প্রতিবছর মিডিয়া ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষসহ জাতীয় দিবসসমূহে বৃহত্তর পরিসরে অনুষ্ঠান এবং সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। পাশাপাশি অসুস্থাবস্থায় সদস্যদের চিকিৎসার জন্য অনুদান এবং প্রয়াত সদস্যদের পরিবারকে এককালীন এক লাখ টাকা অনুদান দেয়া হয়।
এজন্য ডিআরইউ একটি কল্যাণ তহবিল পরিচালনা করছে। ১৮ বছরের পথপরিক্রমায় সংগঠনটি এখন জাতীয় পর্যায়ে একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ মে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় বেলুন ও শান্তির প্রতীক পাঁয়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। সাড়ে ১১টায় ডিআরইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হবে। র্যালি শেষে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন। পরে নেতা ও সদস্যরা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যায় ডিআরইউ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে মিষ্টিমুখ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন। এছাড়া দেড় যুগপূর্তি উপলক্ষে একটি সমৃদ্ধ স্মরণিকাও প্রকাশিত হবে।
লস অ্যাঞ্জেলেস: নিজের ডিজাইন করা হীরের আংটি যখন প্রেয়সীর হাতে স্থান পায়, তখন বুঝতে আর বাকি থাকে না যে প্রেম কোন দিকে গড়াচ্ছে।এমনটাই ঘটতে যাচ্ছে ‘টিন সেলসেশন’ তারকা জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের মধ্যে।
২২ জুলাই সেলেনার ২১তম জন্মদিন। সে উপলক্ষেই একটি হীরের আংটি নির্মাণের অর্ডার দেন বিবার বেভারলি হিলসের নেইল লেন নামক প্রতিষ্ঠানে। আংটির ডিজাইন বিবারের নিজের করা। একটি বড় হীরের চারদিকে অনেকগুলো ছোট ছোট হীরে বসানো থাকবে। আর এ পুরো কাজটিই করা হবে গোল্ডের ওপর। আর এ উপহারটির পেছনে বিবারের খরচ হয়েছে ছয় লাখ ৫০ হাজার পাউন্ড।
আংটিটি জন্মদিনের উপহার হলেও অনেকের ধারণা, বিবার বুঝি এক ঢিলে দুই পাখি মারছেন। অর্থাৎ প্রেমিকাকে জন্মদিনের উপহারের পাশাপাশি বাগদানের আংটি দেয়ার কাজটিও সেরে নেবেন ১৯ বছর বয়সী বিবার। উল্লেখ্য ওই প্রতিষ্ঠানটি এর আগে ম্যাডোনা ও ব্রিটনি স্পিয়ার্সের বাগদানের আংটি তৈরি করেছিল।
আর মূল্যবান এ উপহারের মধ্য দিয়ে বিবার আর সেলেনার দুই বছরের ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক নতুনত্ব পাবে, এমনটাই মনে করছেন ভক্তরা। সূত্র: জিনিউজ
ঢাকা: হিসাব ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার নিয়ে ঢাকায় শুরু হলো তিন দিনের অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রদর্শনী। শনিবার সকালে বেসিস অডিটোরিয়ামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দি ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস, বাংলাদেশ (আইসিএবি) সভাপতি মো. আবদুস সালাম, এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) কো-অর্ডিনেটর ড. খায়রুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিস-এর প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং মাহবুব জামান।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিসের কোষাধ্যক্ষ এবং বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর-ইনচার্জ উত্তম কুমার পাল।
প্রধান অতিথি তার বক্তব্যে দাতা সংস্থাসমূহের সহায়তায় সরকারি বিভিন্ন প্রকল্পে অ্যাকাউন্টিং সফ্টওয়্যার ব্যবহার শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গে দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ছোট ও মাঝারী ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত সকল হিসাব রক্ষক যাতে অ্যকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের হিসাব রক্ষক হিসেবে গড়ে তুলতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহেও অ্যাকাউন্টিং সফ্টওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধকরণ, সরকারের রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পর্যায়ে অ্যকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ করতে বেসিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। আইসিএবি’র সদস্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বেসিস-এর এ আয়োজন পরিদর্শনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ড. খায়রুজ্জামান মজুমদার তার বক্তৃতায় সফটওয়্যার ও আইটিইএস খাতে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য রফতানি বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বেসিস-এর উদ্যোগে আগামী এক বছরে এ ধরনের বিভিন্ন খাতকে উদ্দেশ্য করে যে সব মেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা প্রশংসনীয় উল্লেখ করে এসব মেলা আয়োজনে আইবিপিসি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, বিজনেস সফটওয়্যার শোকেসে ১৩টি বেসিস সদস্য কোম্পানি তাদের বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করছে।
প্রথমে দুইদিনব্যাপী আয়োজন করার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অংশগ্রহণকারীদের অনুরোধে এর সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।
প্রদর্শনী ২৭ মে ২০১৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)।
নিউ ইয়র্ক: গৃহস্থালি কাজে এখন প্লাস্টিকের পাত্র এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। সামান্য ফলমূল কিংবা পানি থেকে শুরু করে যেকোনো খাবার রাখতে প্লাস্টিকের পাত্রের ব্যবহার বেড়ে গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিকের রাসায়নিক উপাদান খাবারের সঙ্গে মিশে আমাদের রক্তচাপকে বাড়িয়ে দিচ্ছে। আর উচ্চ রক্তচাপ মানে হৃদরোগসহ ভয়ানক সব রোগের কারণ।
আমেরিকার চিকিৎসাবিজ্ঞানীরা নতুন এক গবেষণা শেষে প্লাস্টিকের পাত্র নিয়ে এ হুঁশিয়ারি জানান। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন মেডিকেল সেন্টার, ওয়াশিংটন ইউনিভার্সিটি ও পেন স্টেট ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের গবেষকরা ১৩ থেকে ১৯ বছর বয়সী তিন হাজার শিশু-কিশোরের ওপর একটি জরিপ চালান। তারা প্রথমবারের মতো প্লাস্টিকের পাত্রে রাখা খাবার গ্রহণ ও এর সঙ্গে রক্তচাপের সম্পর্ক পরীক্ষা করে দেখেন।
গবেষকরা জানান, খাবার ও পানীয় প্যাকেট বা বোতলজাত করতে যেসব প্লাস্টিক ব্যবহার করা হয়, সেসব প্লাস্টিকের মূল উপাদান থ্যালেট বা ডাই-এথিহেক্সিলপথ্যালেট। দেখা গেছে, খাবারের সঙ্গে মিশে গিয়ে ওই ডাই-এথিহেক্সিলপথ্যালেট শিশুদের রক্তচাপ বাড়িয়ে দেয়। শিশুদের মূত্র পরীক্ষা করে থ্যালেটের পরিমাণ নিরূপণ করা হয়।
এ নিয়ে জার্নাল অব পেডিয়াট্রিকে প্রকাশিত গবেষণা প্রবন্ধে গবেষক দলের অন্যতম নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন মেডিকেল সেন্টারের চিকিৎসাবিজ্ঞানী লিওনার্দো ট্রাসান্দে বলেন, থ্যালেট হৃদকোষের কার্যক্রম বাধাগ্রস্ত করে এবং অক্সিডেটিভ চাপ বাড়িয়ে দেয়। তবে ঠিক কী কারণে থ্যালেট রক্তচাপকে বাড়িয়ে দিচ্ছে, তা এখনো নিরূপণ করতে পারেননি তারা। সূত্র: জিনিউজ।
ঢাকা: রাজধানীর প্রধান ডাকঘর জিপিও মিলনায়তনে শুরু হয়েছে খ্রিস্টপূর্ব আমল থেকে বিভিন্ন সভ্যতা ও সমকালীন বিশ্বের মুদ্রার প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে জিপিও মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিন দিনের এই মুদ্রা প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, বাঙালি যে একটি প্রাচীন ও সভ্য জাতি, এ অঞ্চলের মুদ্রার ইতিহাস দেখলেই তা বোঝা যায়। এ অঞ্চলের মুদ্রার বৈচিত্র্যই এ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
তাই ইতিহাস জানার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে। মুদ্রার ইতিহাস মুছে ফেলা কারো পক্ষে সম্ভব নয়। মুদ্রা ইতিহাস ধারণ করে।
প্রদর্শনী কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ২৩ থেকে ২৫ মে পর্যন্ত মুদ্রা প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। এতে ২৪ জন সংগ্রাহক তাদের মুদ্রা প্রদর্শন করছেন। প্রদর্শনীতে প্রায় আড়াই হাজার বছর আগের মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা প্রান্তের সহস্রাধিক মুদ্রা প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব আমল থেকে চীনা মুদ্রা, এ অঞ্চলের শাসক সম্রাট শশাঙ্কের আমলের স্বর্ণমুদ্রা, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রথম আগমনকালের মুদ্রা, খলিফা মালেক বিন মারওয়ানের মুদ্রা, আব্বাসীয় মুদ্রা, উমাইয়া খিলাফতের মুদ্রা, মিসরের ফাতেমি মুদ্রা, ভারতের হাবসি সম্রাট ইলতুতমিসের মুদ্রা, মোগল আমলের দিল্লি শাহির মুদ্রা, ভারতে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, ফ্রেন্স ও সর্বশেষ ইংরেজ আমলের মুদ্রা, পাকিস্তান আমলের ও স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন মূল্যমানসহ পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা প্রদর্শন করা হচ্ছে।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এ মুদ্রা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের উপপরিচালক আবদুল কাদের খান, বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দু সাহা, সাধারণ সম্পাদক এম এ কাশেম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।