চট্টগ্রাম: গ্রামীণ ব্যাংক ভাঙার সরকারি প্রচেষ্টা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, “গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা ...
ঢাকা: আগামী সপ্তাহেই রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আর গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ নেবেন ...
ঢাকা: বাংলাদেশ রেলওয়ের চার হাজার ৪৮৬ দশমিক ৬৮৮৪ একর জায়গা বেদখলে রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, “বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রায় ১০৭৮ দশমিক ১৫ একর এবং পশ্চিমাঞ্চলে ৩৪০৮ ...
ঢাকা: গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় ১০ জন জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: এনায়তুল্লাহ ...
ঢাকা: আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণকালের বৃহৎ গণর্যালি করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ২৩ জুন বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) সামনে থেকে র্যালিটি শুরু ...
কলকাতা: বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদন ফিরিয়ে নিচ্ছেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। বাংলাদেশের সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজশাহী জেলে বন্দি চেটিয়া এই মর্মে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারকে। ...
ঢাকা: গত একদশকে দারিদ্র্য্ বিমোচনে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দরিদ্র মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক কোটি ৬০ লাখ। বাংলাদেশের দারিদ্র বিমোচন নিয়ে বিশ্বব্যাংকের ...
ঢাকা: হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতারা বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে হেফাজত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা ইতিহাসের জঘন্য মিথ্যাচার।” প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ...
কক্সবাজার: আজ বিশ্ব শরণার্থী দিবস। কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা গত বছরের মতো এ বছরও দিবসটি পালন করছে না। তাদের মতে, এখনো স্বদেশের আরকানে সাম্প্রদায়িক সহিংসতা চলছে। তাই বিশ্ব শরণার্থী দিবসের আয়োজন করছে ...
ঢাকা: গত ৪৮ ঘণ্টায় ভারতের কয়েক হাজার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকাররা। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস, বাংলাদেশ সাইবার আর্মি এবং মুসলিম সাইবার শেল’র হ্যাকার।
এদিকে সীমান্তে বিএসএফ এর নির্মম ...
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। তারা হলেন তাইমুল (৩৫) ও পসিরুল (৩৪)।
৩০ বিজিবি’র অধিনায়ক আবু বকর জানান, বুধবার রাত দেড়টার দিকে বাংলাদেশী ...
২২ ওভার শেষে লংকানদের সংগ্রহ তিন উইকেটে ৫৮ রান। এক প্রান্তে ব্যাট করছেন মাহেলা জয়বর্ধনে (৪) ও অন্য প্রান্তে অ্যাঞ্জোলো ম্যাথিউস (১৪)।
তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় লংকা। ভুবনেশ্বর কুমারের বলে চার রান করে সাজঘরে ফিরেছেন কুশল পেরেরা। ১৬তম ওভারে ইশান্ত শর্মার শিকার হন লাহিরু থিরিমান্নে। রায়নার হাতে ক্যাচ দেয়ার আগে সাত রান করেন তিনি। পরে দিল্লির এ পেসারের দ্বিতীয় শিকার হন কুমার সাঙ্গাকারা। তার ব্যাটে আসে ১৭ রান।
ইশান্ত শর্মা দুটি ও ভুবনেশ্বর কুমার একটি উইকেট নেন।
ঢাকা: বেসামরিক প্রশাসনে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যকে পাঁচ লাখ টাকা অনুদান দেবে সরকার।
এছাড়া গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা অনুদান পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এসব অনুদানের টাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাজেট থেকে দেয়া হবে।
আদেশে বলা হয়, চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারী মারা গেলে দাফন বাবদ তার পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকা দেয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মশিউর রহমান তালুকদার বুহস্পতিবার নতুন বার্তা ডটকমকে বলেন, জানান, আগে দাফন বাবদ পাঁচ হাজার টাকা দেয়া হতো। দাফনের টাকা সরকারি কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত কোড থেকে নির্বাহ করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।
ঢাকা: হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন থাকা ধানমন্ডির একটি বাড়ি সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে বরাদ্দ দেওয়ায় গৃহায়ণ ও গণপূর্তসচিবসহ তিন সরকারি কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
“হাইকোর্টের বিচারপতিকে বিতর্কিত বাড়ি বরাদ্দ” শিরোনামে ১৯ জুন একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক ‘ইনকিলাব’ পত্রিকায়। ওই প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে ব্যারিস্টার এম মইনুল ইসলাম হাইকোর্টে আদালত অবমাননার একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আগামী ১৮ জুলাই গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শাখাওয়াত হোসেন, গণপূর্ত অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও সহকারী পরিচালক মাসুদুল আলমকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে রুলও জারি করেন।
রুলে সরকারের ওই তিন কর্মকর্তাসহ ‘ইনকিলাব’ পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান ও অ্যাডভোকেট রিয়াজউদ্দিন খান।
আইনজীবী ছিদ্দিকুর রহমান খান জানান, পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাইকোর্টের এক বিচারপতিকে বিতর্কিত একটি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে ওই একই বাড়ি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও বরাদ্দ দেয়া হয়েছিল। তবে তার বরাদ্দ বাতিল করে এবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরকে বাড়িটি দেয়া হয়েছে। মন্ত্রীর আগে আরো দুই ব্যক্তিকে বাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিল। বাড়িটি নিয়ে উচ্চ আদালতে চারটি রিট রয়েছে। আদালত একাধিকবার নিষেধাজ্ঞা দিলেও তা লঙ্ঘন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আদালত ও সরকারি আবাসন পরিদপ্তরের কাগজপত্র পর্যালোচনা ও অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই প্রধান শেয়ারবাজারে ডিএসই ও সিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে। এদিন দুই বাজারে লেনদেন হয়েছে ৭৫৫ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে দুই বাজারে লেনদেন কমেছে ৫৪৭ কোটি টাকা। গতকাল বুধবার দুই বাজারে লেনদেন হয়েছিল এক হাজার ৩০২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে চার হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৮৭ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২২৬টির এবং অপরির্বতিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, অরিয়ন ফার্মা, ডেসকো, অলিম্পিক ও আরএন স্পিনিং।
অপরদিকে বৃহস্পতিবার সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। এদিন সিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে আট হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে ৭০ কোটি ৮৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে সিএসইতে লেনদেন কমেছে ১৬০ কোটি টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টি কমেছে ১৫৪ এবং অপরিবতির্ত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।
সাভার: উপাচাযের্র পদত্যাগ দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।
বুধবার শিক্ষক সমিতির জরুরি সভা থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবার সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন। বিকাল চারটায় সিন্ডিকেট সভা থাকায় চারটা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন।
এদিকে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কাউকে না জানিয়ে পুলিশ মোতায়েন করেছেন উপাচার্য।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের ব্যাপারে আন্দোলনকারী এক শিক্ষক জানান, আমাদের এ শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ মোতায়েন করা হলো তা জানি না। হয়তো তিনি প্রমাণ করতে চান যে, জাবির শিক্ষকরা বিশৃঙ্খল, যা তার আর একটি অপপ্রয়াসের দৃষ্টান্ত।
অন্যদিকে ১ ও ২ আগস্ট ২০১২ বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা অধ্যাপক আনোয়ার হোসেনের ভুল সিদ্ধান্তের কারণে ঘটেছে বলে অভিযোগ করে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান টিটু বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পুলিশের গুলি ছোড়ার ঘটনা নজিরবিহীন।”
অবরোধ চলাকালে কোনো ধরনের প্রশাসনিক কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার। উপাচার্য যেখানেই যেকোনো সময় প্রশাসনিক কাজ করতে গেলে সেখানেই সে সময়ে তার কাজে বাধা দেয়া হবে বলে তিনি জানান।
এমনকি তার নিজ বাসভবনে প্রশাসনিক কাজ করতে চাইলে সেখানেও বাধা দেয়া হবে বলে জানান দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান।
এ আন্দোলনে শিক্ষার্থীদের বেশি ক্ষতি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক কবির উদ্দিন বলেন, “আমাদের ইচ্ছা উপাচার্য তার ভুল বুঝতে পেরে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে শিক্ষার্থীদের অতিদ্রুত মুক্তি দেবেন।”
এদিকে শুক্রবার সিনেট অধিবেশন থাকলেও অধিবেশনে শিক্ষক সমিতির আহ্বানে কোনো আন্দোলনকারী শিক্ষক উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী আরেক শিক্ষক ও দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান।
তিনি বলেন, “উপাচার্য যদি বৃহস্পতিবার রাতের মধ্যে চলে যান তবে শুক্রবারের সিনেট অধিবেশন করতে দেয়া হবে।”
ঢাকা: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তলিয়ে যাবে ভারতীয় উপমহাদেশের ১৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ আর ছয় মিটার বাড়লে বিলীন হয়ে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার উপকূলবর্তী এলাকা, জানাচ্ছে একটি সমীক্ষা৷
গ্রিন হাউসের প্রভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন৷ এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে৷ এই জলস্তর বাড়ার মাত্রা যদি এক মিটারের মতো হয়, তাহলে ভারতীয় উপ-মহাদেশের উপকূলবর্তী প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার এলাকা সমুদ্রের জলে ডুবে যাবার আশঙ্কা রয়েছে৷ ড. এম. জাফরুল ইসলামের নেতৃত্বে একদল পরিবেশ বিজ্ঞানীদের বিশেষ সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে একথা৷ এজন্য তারা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে৷
সমুদ্রের জলস্তর যদি বেড়ে যায় ছয় মিটারের মতো, তাহলে ডুবে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ সমুদ্রের জলস্তর বেড়ে যাবার কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়া, হিমবাহের বরফ গলা এবং বরফের ধস নামা৷ রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে যে, এক মিটার জলস্তর বাড়লে ভারতের ৪৮টি ইকো-অঞ্চলের মধ্যে বিপন্ন হবে ১৮টি৷ যার মধ্যে থাকছে কৃষ্ণা-গোদাবরি বাদাবনের এক-চতুর্থাংশ৷ হারিয়ে যাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা সুন্দরবনের অর্ধেক এবং গুজরাটের নোনা জলের রান অব কচ্ছের অর্ধেক৷ জলস্তর যদি ছয় মিটার বাড়ে তবে ডুবে যাবার আশঙ্কা থাকবে ২৭টি ইকো-অঞ্চলের৷
সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তার ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই থেমে থাকেনি৷ ডুবে যাবে সাতটি সংরক্ষিত এলাকা৷ যার মধ্যে আছে, ওড়িষার ভিতর কণিকা, চিল্কা লেক, পয়েন্ট কয়ালিমেয়ার দ্বীপ, ইন্টারভিউ দ্বীপ, লোথিয়ান দ্বীপ এবং পশ্চিমবঙ্গের সজনেখালি৷ এই বিপর্যয়ে হারিয়ে যাবে সেই সব শত শত বিরল প্রজাতির উদ্ভিদ যারা বেঁচে থাকে নিচু উপকূলের ইকো-সিস্টেমের ওপর৷ বিপন্ন হয়ে পড়বে বঙ্গোপসাগর এবং আরব সাগর উপকূল এলাকার সংরক্ষিত এবং অসংরক্ষিত জীববৈচিত্র্য৷
সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে যেসব দেশের বিপদ সবথেকে বেশি, তার শীর্ষে আছে ভৌগলিক দিক থেকে নিচু ভূখণ্ড বাংলাদেশ৷ সবথেকে ঝুঁকির মুখে ঢাকা শহর৷ বিশ্ব ব্যাংকের মতে, জলস্তর ১৪ সেন্টিমিটার বাড়লে দু'কোটি মানুষ বিপদাপন্ন হবে যারা বাস করে ৭০০ কিলোমিটার দীর্ঘ নিচু উপকূল এলাকায়৷ জলবায়ু পরিবর্তনের অভিঘাত রুখতে বাংলাদেশ সরকার ৪৭ কোটি ডলারের দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার একটি উপকূলবর্তী এলাকায় ঘন বনভূমি গড়ে তোলা৷
বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ালে উৎপন্ন হয় কার্বন-ডাই-অক্সাইড, তা থেকে গ্রিন হাউস গ্যাস৷ গ্রিন হাউস গ্যাসে বেড়ে যায় ভূপৃষ্ঠের তাপমাত্রা৷ সূত্র: ডিডব্লিউ
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ দেশের টাকা বিদেশে পাচার করা।”
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে ভোট চুরি করে; অর্থও চুরি করে। ঋণ খেলাপি তারাই চালু করেছে। আমরা যখন বিএনপি আমলের চুরি ধরতে গিয়েছি তখন সরকারকেই বলা হচ্ছে চোর।”
বৃহস্পতিবার দুপুরে গণভবনে পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপির প্রধান কাজ দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে জনগণের কষ্টে অর্জিত অর্থ ঋণের মাধ্যমে তুলে নিয়ে তা মাফ করিয়ে নেয়া। তারা দেশের জনগণের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করে না।”
তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের জন্য কাজ করে এবং জনগণ কিছু পায়। তাই ভবিষৎতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তবে জনগণের জন্য আরো বেশি কাজ করবে।”
মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
নয়া দিল্লি: ভারতে নাবালিকা ধর্ষণ এবং যৌন নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তা লজ্জায় গোটা জাতির মাথা হেঁট হবার পক্ষে যথেষ্ট৷ গত ছয় বছরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী শিশুদের ওপর যৌন নিগ্রহের ঘটনা বেড়েছে ৩০০ শতাংশ৷
সম্প্রতি রাজধানী দিল্লিতে পাঁচ বছরের একটি শিশু পাশবিক যৌন নির্যাতনের শিকার হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঢল নামে৷ অপরাধীকে কঠোরতম শাস্তির দেবার দাবি জানানো হয়৷ জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান তুলে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস-এর রিপোর্টে বলা হয়, গত দশ বছরে শিশু ও নাবালিকা ধর্ষণ এবং যৌন নির্যাতনের ৪৮৩৩৮টি ঘটনা ঘটে৷ গত বছর, অর্থাৎ ২০১২ সালেই ঘটেছে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের মোট ৮৫৪১টি ঘটনা৷ তার মানে দৈনিক গড়ে অন্তত ২৪টি শিশু যৌন নিগ্রহের শিকার হচ্ছে৷ এরকম ঘটনা সবথেকে বেশি হয়েছে মিজোরামে৷ এছাড়া, সাবালিকা ধর্ষণের ঘটনা তো আলাদা৷
এই তালিকার শীর্ষে আছে মধ্যপ্রদেশে ৯৪৬৫টি, মহারাষ্ট্রে ৬৮৬৮টি, উত্তরপ্রদেশে ৫৯৪৯টি এবং দিল্লিতে ৩০০০টি৷ অবশ্য এই সংখ্যা হিমশৈলের চূড়ামাত্র৷ নাবালিকা বা শিশুর ওপর যৌন হেনস্থার অনেক বেশি ঘটনা পরিবারের মধ্যেই চেপে রাখা হয় নানা কারণে৷ এইভাবে প্রতিদিন অসংখ্য পরিবারে বা পারিপার্শ্বিকে বিকৃত যৌন নির্যাতনে হারিয়ে যেতে থাকা শৈশবের কথা গোপনই থেকে যায়৷ এই ধরণের ঘটনা পুলিশের কাছে আদৌ পৌঁছোয় না, মনে করেন এসিএইচআর-এর অধিকর্তা৷ তার ওপর ধর্ষণের পর খুনের ঘটনাও আতঙ্কজনক৷ গত বছর এ সংখ্যা প্রায় ১৬০০, যার মধ্যে উত্তরপ্রদেশেই খুন হয় ৪৫০ জন নাবালিকা৷
পাঁচ বছরের যে শিশুটিকে কিছুদিন আগে দিল্লিতে ধর্ষণ করে ৪৮ ঘন্টা আটকে রাখা হয়েছিল, তার মা-বাবাকে পুলিশ থানায় হয়রানি করায় এবং ডাইরি নিতে গড়িমসি করার অভিযোগে দিল্লির শিশু অধিকার সুরক্ষা কমিশন কৈফিয়ত তলব করেছেন দিল্লি পুলিশের কাছে৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন শিশুটির স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট নিয়মিত দেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশও দিয়েছে শিশু সুরক্ষা কমিশন৷
সমাজবিদদের মতে, শিশুরাই বিকৃতকাম মানুষের সহজ শিকার৷ সারল্যের সুযোগ নিয়ে তাদের সহজে ভোলানো যায়৷ প্রথমত তারা বুঝতে পারে না৷ আর বুঝলেও প্রতিবাদ বা প্রতিরোধ করতে জানে না৷ এজন্য আগাম সতর্কতার দায়িত্ব নিতে হবে অভিভাবকদের এবং স্কুল শিক্ষকদের৷ গল্পচ্ছলে শিশুদের এ বিষয়ে কিছুটা ধারণা গড়ে তোলাও যেতে পারে৷ কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির আচরণ অস্বস্তিকর ঠেকলে, তা যেন বাড়িতে মা-বাবাকে জানায় তারা, বলছেন সমাজবিদরা৷ সূত্র: ডিডব্লিউ
কলকাতা: সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীরা জোট বেঁধে তাকে খুনের চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং দত্তপুকুরে দু'টি সভাতেই তার অভিযোগ, 'আমি বারাসতের কামদুনিতে না-গেলে বুঝতেই পারতাম না, ওখানে সিপিএম এবং মাওবাদীরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে৷ আমাকে আমার সিকিউরিটির লোকেরাও জানিয়েছেন, আর একটু হলেই আমি খুন হয়ে যেতাম৷'এর পরই তিনি বিরোধীদের উদ্দেশে 'তুই তোকারি' শুরুকরেন৷মুখ্যমন্ত্রীবলেন, 'লুকিয়ে খুন করবি কেন? সাহস থাকলে সামনে আয়৷ আমি সামনে দাঁড়াচ্ছি৷ফেট্টি বেঁধে মুখ ঢাকে কারা? যারা মুখ দেখাতে ভয় পায়৷ যে যতই চেষ্টা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যাবে না৷ মানুষ তার পাশে আছে৷ 'খুনের প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর প্রতিক্রিয়া, 'সম্পূর্ণ মিথ্যে কথা৷ উনি যে কামদুনিতে যাবেন তা পুলিশ বা সংবাদমাধ্যম জানত না৷ উনি লাল আতঙ্কে ভুগছেন৷'প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, 'আমাদের তো মাথা খারাপ হয়নি যে মুখ্যমন্ত্রীকে খুন করতে যাব৷'
আগামী ২ জুলাই আদৌ প্রথম দফার পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ সেটা নিয়ে এখনও রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন এবং আদালতের মধ্যে টানাপোড়েন চলছে৷ তার মধ্যেই মুখ্যমন্ত্রী এ দিন থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন৷আর প্রথম প্রচারের জেলা হিসেবে বেছে নিলেন উত্তর ২৪ পরগনাকে, যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম৷
সোমবার কামদুনিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্থানীয় কিছু মহিলার তুমুল বিক্ষোভের মুখে পড়েন৷ তার অভিযোগ, সিপিএম এই বিক্ষোভ করিয়েছে৷ তার পরই তিনি এবং তার দলের নেতারা এর পিছনে 'সিপিএম-মাওবাদী আঁতাত'-এর গন্ধপান৷ বাম আমলে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে ঠিক এইভাবেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার দলও জমি আন্দোলনে তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আবিষ্কারকরেছিলেন৷ যদিও পরবর্তিকালে সিপিআই (মাওবাদী) দলনন্দী গ্রামে মাওবাদীরা প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নিয়েছিল বলে তাদের দলিলে স্বীকার করে৷কামদুনি, গাইঘাটা, গেদে, রানিতলায় একের পর এক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বৃহস্পতিবারই কলকাতায় নাগরিক মিছিলেরডাক দিয়েছে বিদ্বজ্জনেদের একটি অংশ৷ এ দিনের দু'টি সভাতেই তিনি বলেন, 'ছোট ঘটনা বড় করে দেখানো হচ্ছে৷কামদুনি নিয়ে বড় বেশিরাজনীতি হচ্ছে৷'
বুদ্ধবাবুর মতোই তার উত্তরসূরি মমতাও সেই মাওবাদী যোগাযোগই খুঁজে পেয়েছেন৷ বাম আমলে অবশ্য তখনকার বিরোধী নেত্রী মমতা মাওবাদীদের অস্তিত্ব স্বীকার করতেন না৷ তিনি বার বার বলতেন, 'ওসব মাও-ফাও বলে কিছু নেই৷মার্কসবাদীরাই দিনে সিপিএম আর রাতে মাওবাদী সেজে খুনখারাবি করছে৷'
কামদুনিতে মুখ্যমন্ত্রী সিপিএম এবং মাওবাদীদের আঁতাত এবং চক্রান্তের সুস্পষ্ট অভিযোগ করেছেন৷ তার সঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকেও জুড়ে দিয়েছেন৷গাইঘাটার জনসভায় মমতাবলেন, 'কাম দুনিতে ধর্ষণের ঘটনায় যারা ধরা পড়েছে, তারা সকলে সিপিএমের মজিদ মাস্টারের লোক ছিল৷সব কটার শাস্তি হবে৷এক মাসের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা করব ফাস্টট্রাক কোর্টের মাধ্যমে৷ 'তার কথায়, 'এখন যেখানে যা কিছু হচ্ছে, তার পিছনে আমিই জড়িত বলে গোয়েবলসের কায়দায় মিথ্যাপ্রচার চলছে৷ খুন হচ্ছে, রেপ হচ্ছে৷ বলা হচ্ছে, আমিই নাকি রেপ করেছি৷তা-ও না হয় আমি পুরুষ হলে কথা ছিল৷'
বুধবার দুই সভাতেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীদের এক হাত নেন৷ মমতা বলেন, 'আগে সিপিএম-কংগ্রেস-বিজেপির জোট ছিল৷ এখন আবারমাওবাদীরা যোগ দিয়েছে৷ মাও আরখাও৷সব একাকার৷' তার দাবি, পঞ্চায়েত ভোটের পর সিপিএমের নামই মুছে যাবে৷মুখ্যমন্ত্রী বলেন, 'অভিযোগ করা হচ্ছে, আমার ছবি নাকি সারদার কর্তা কিনেছেন ১ কোটি ৮২ লক্ষ টাকা দিয়ে৷ডাহা মিথ্যা কথা৷ আমার সব ছবি আমি 'জাগোবাংলা'কে দিয়েছি৷ ওরা তা বিক্রি করেছে৷সব লেনদেন চেকে হয়েছে৷ আমি মুকুলকে (রায়) বলেছি, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে৷ 'এর পরই তার সংযোজন, 'আরে মমতাকি তোদের মতো চোর-ডাকাত যে বালতি বালতি টাকা নেবে? তোদের পয়সায় খাব নাকি? আমি রাস্তায় বসে ছবি আঁকলে তা কোটি কোটি টাকায় বিক্রি হবে৷ 'দত্তপুকুরের জনসভায় তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, 'ওরা টাকাদিচ্ছে না৷ দরকার নেই ওদের টাকায়৷৩৫ বছরে সিপিএম রাজ্যটাকে শেষ করে দিয়েছে৷টাকা নেই, পয়সা নেই৷
সব ওরা মেরে দিয়েছে৷ এখন আমার অবস্থা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরামের মতো৷ আগে জানলে এই ফাঁদে পা দিতাম না৷ কত কষ্ট করে রাজ্যটা চালাচ্ছি৷আর কিছু লোক আছে শুধু আমাকে গালাগাল দেয়ার জন্য৷' দু'টি সভাতেই তেমন লোক হয়নি৷গাইঘাটার চাঁদপাড়ায় মিলন সঙ্ঘের মাঠ অনেকটাই ফাঁকা ছিল৷দত্তপুকুরে মমতার বক্তৃতা শেষ হওয়ার আগেই জনতা মাঠ ছাড়তে শুরু করে৷সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: প্রিন্ট মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ার জন্যও ওয়েজবোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া (সোম) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় নারী সাংবাদিকদের অবস্থা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।
সংগঠনের সভাপতি রাশেদা আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মিডিয়া কমিশন ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া (সাফমা) ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি রিয়াজউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, “ইলেকট্রনিক মিডিয়া ওয়েজবোর্ড ঘোষণা করা এখন সময়ের দাবি।” তথ্য মন্ত্রণালয় থেকে মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করে ইলেকট্রনিক মিডিয়ার ওয়েজ বোর্ড করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
ইনু বলেন, “ইদানীং এমন কিছু কাজ হচ্ছে যা আগে হতো না। এর মধ্যে নারী সাংবাদিকতা। এজন্য তাদের নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে। ট্রেড ইউনিয়নেও নারীর বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। অদক্ষ জনগোষ্ঠী টেনে তোলা রাষ্ট্রীয় দায়িত্ব। তাই তাদের উন্নত করে তুলতে নারী সাংবাদিকদের কোটা দেয়া উচিত।”
তিনি বলেন, “দুঃখের সঙ্গে স্বীকার করে নিচ্ছি, রাজনৈতিক দলগুলোতে নারীর বিষয়টি উপেক্ষিত। নারীর বিষয়ে কোনো আলোচনা আমার জানা মতে হয়নি। অর্থাৎ আমাদের রাজনীতি নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা এ দুটি আসন লিঙ্গ নিরপেক্ষ সিংহাসন। সুতরাং যেভাবে দাবি আদায় হয় সেভাবেই এগুতে হবে।”
মন্ত্রী বলেন, “নারীদের একটি বিশেষ ক্ষমতা আছে। সেটা যদি মেনে নেয়া না হয় তাহলে সমাজ ঠকবে। মাতৃত্বকালীন ছুটি দিয়ে করপোরেট হাউস, মিডিয়া হাউস এবং মিডিয়ার মালিকদের মানতে হবে। নারীদের ক্ষেত্রে চারটি চ্যালেঞ্জ মেনে নিতে হচ্ছে। তাদের মধ্যে একটি লিঙ্গ বৈষম্য। আমাদের সমাজে কুসংস্কার ও সাম্প্রদায়িকতা রয়েছে তাই নারীদের হীন করে দেখা হচ্ছে।”
ইনু বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় কাজে কিছু ঝুঁকি রয়েছে। তাই এখানে নারীদের বৈষম্য রাখলে চলবে না। নারীদের বাদ দিলে ইলেকট্রনিক মিডিয়া বন্ধ্যা হয়ে যাবে। তাদের সবধরনের সুযোগ-সবিধার বিষয়টি মালিকপক্ষকে মেনে নিতে হবে।”
আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাভিশনের নিউজ এডিটর শারমিন রিনভি। প্রবন্ধে তিনি নারী সাংবাদিকতার প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণ লাভের কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
এছাড়া পরিবেশবান্ধব কর্মস্থল, শারীরিক নির্যাতন বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা সেবা, সরাসরি পদোন্নতি, প্রেস ক্লাবের সদস্যপদ দেয়া, পরিবহণ সুবিধা, মাতৃত্বকালীন ছুটি, জীবন বিমা, ক্ষতিপূরণ, চ্যানেলে অনুমতি দেয়ার আগে নারী কোটা দেয়ার সুপারিশ করা হয়। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড দেয়ারও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
লন্ডন: ২০১১ সালে অভিনেতা রাসেল ব্রান্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন গায়িকা ও গীতিকার কেটি পেরি। বর্তমানে একজন স্বপ্নপুরুষের অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। কেটি মনে করেন তিনি এমন একজন পুরুষ খুঁজে পাবেন যে শুধু তাকেই ভালোবাসবে।
কেটি জানান, এখনো তিনি ভালোবাসায় বিশ্বাস করেন। ২৮ বছর বয়সী এ অভিনেত্রী সম্প্রতি প্রেমিক জন মেয়ারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। বলিউড অভিনেত্রী রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কেটি সম্প্রতি এমন খবর শোনা গেলেও নিজেকে একা বলে দাবি করছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, “আমি কোনো সম্পর্কে নেই। আমি একা এবং সুখী। আমি বিশ্বাস করি আমি আবারো ভালোবাসবো এবং সঠিক পথেই। আমি জানি আমি ভালোবাসা পাওয়ার যোগ্য।”
ঢাকা: শনিবার থেকে তৈরি পোশাক শিল্পের জন্য ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী 'বিজনেস সফ্ওয়্যার শোকেস' শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাওরান বাজার বিডিবিএল ভবনে অবস্থিত বেসিস মিলনায়তনে প্রতি দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
দুদিনব্যাপী এই প্রদর্শনীতে কেবল গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার প্রদর্শন করা হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে- আসুন, তুলনা করুন এবং বেছে নিন।
প্রদর্শনীতে অংশ নিচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপণনে জড়িত ১২টি বেসিস সদস্য কোম্পানি।
বেসিস’র পক্ষ থেকে বলা হয়েছে, একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই বেসিসের এই নিয়মিত প্রদর্শনীর আয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে এবার স্পন্সর হিসেবে রয়েছে সিসটেক ডিজিটাল লিমিটেড এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড।
প্রসঙ্গত, বেসিস বছরজুড়ে প্রায় প্রতি মাসেই এ ধরনের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে। গত ২৫-২৭ মে বিজনেস সফটওয়্যার শোকেস এর প্রথম প্রদর্শনীতে শুধুমাত্র আকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হয়, যেখানে ১৩টি বেসিস সদস্য কোম্পানি অংশগ্রহণ করে।
জানা গেছে, আগামী এক বছরে এইচআর অ্যান্ড পে-রোল, ইআরপি অ্যান্ড ইন্টিগ্রেটেড বিজনেস সলিউশনস, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড হোস্টিং সার্ভিস, এডুকেশন সফটওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, রিয়েল এস্টেট সফটওয়্যার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ই-কমার্স বিষয়ে এ ধরনের প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বেসিস।
লন্ডন: স্বাস্থ্য ঠিক রাখতে আমরা কত কিছুই না করি। এই ডায়েট, সেই ডায়েট, এমনকি বাদ যায় না ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করা। অনেকেই আবার অতিমাত্রায় স্বাস্থ্য সচেতনতার বশবর্তী হয়ে সকালের নাশতা এড়িয়ে যান। এতে করে ওজন কমে না বরং বৃদ্ধি পায়।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা গ্রহণ না করলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। যারা নিয়মিত সকালের নাশতা এড়িয়ে যান, তাদের তুলনায় নিয়মিত নাশতা গ্রহণকারীদের ওজন কম হয়।
এর কারণ তাদের মস্তিষ্কের তাগিদ। সকালে নাশতা না করলে মানুষের মধ্যে পরবর্তীতে বেশি ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ প্রবণতাই মানুষের শরীরকে দ্রুত মোটা হতে সাহায্য করে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ২১ জনের ওপর চালানো গবেষণায় দেখা যায়, সকালের খাবার গ্রহণ না করায় তারা সবাই দুপুরে ও রাতে বেশি খাবার গ্রহণ করেন। তারা সকালের খাবার না খাওয়ার ঘাটতি পূরণ করতেই এ কাজটি করেন।
এতে দেখা যায়, তাদের খাবার তালিকায় থাকা বেশিরভাগ খাবারই উচ্চ ক্যালরিযুক্ত। এই উচ্চ ক্যালরি তাদের দ্রুত মোটা হওয়ার পথ প্রশস্ত করে। ফলে তারা অন্যদের তুলনায় অনেক আগেই মোটা হয়ে যায়।
তাই নিয়মিত সকালের খাবার গ্রহণ করার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। সকালে নিয়মিত খাবার গ্রহণ শুধু শরীরে ভারসাম্য ঠিক রাখে না, সেই সঙ্গে কর্মক্ষমতাও বৃদ্ধি করে।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।