ঢাকা: গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টিয়ে সরকারের কর্তৃত্ব বাড়ানোর সুপারিশকে বিশ্লেষকদের অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করছেন।
শিল্প ব্যাংক বা পল্লী বিদ্যুতের আদলে গ্রামীণ ব্যাংককে সাজানোর সরকারি কমিটির সুপারিশ নিয়ে ২ জুলাই ...
ঢাকা: আইনি জটিলতার কারণে আগামী অক্টো-বরের আগে দায়িত্ব নিতে পারছেন না চার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। ওই চার সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন হয়ে যাওয়ায় এই ...
ঢাকা: সিঙ্গাপুরে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন রওশন এরশাদ। আর লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির একটি বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে।
তবে সিঙ্গাপুরে ...
ঢাকা: চার সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতাকর্মীরা এখন ফুরফুরে মেজাজে। কিছুদিন আগেও সরকারের নানামুখী চাপে অনেকটা পথহারা পথিকের মতো অবস্থা হলেও এ জয়ের ...
ঢাকা: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শেষের দিকে দেশজুড়ে সহিংসতা ও বিক্ষোভ বাড়তে পারে এবং এতে নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী বৃটিশ ...
ঢাকা: প্রধানমন্ত্রীকে উদ্দেশ্ করে হেফাজতের নেতারা বলেন, “আপনার সরকারের কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীদের অতিকথন বন্ধ করুন। নইলে আপনাদের আম ও ছালা দুটোই হারানোর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে চার সিটি নির্বাচনে জনগণ আপনাদের প্রতি অনাস্থা ...
ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, “মঙ্গলবার বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত নিবন্ধে আমার অবস্থানকে ‘আত্মগোপন’বলে চালিয়ে দেয়া হয়েছে। যা ভিত্তিহীন, অমূলক এবং অনিভিপ্রেত।”
মঙ্গলবার বিকেলে শাহবাগে রাস্তার পাশে ...
খাগড়াছড়ি: ‘বিতর্কিত’ ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন ও পাশ করার ষড়য়ন্ত্রের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে মঙ্গলবার ভোর থেকে তিন পার্বত্য জেলায় ...
ঢাকা: হজ চুক্তি-২০১৩ অনুযায়ী চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
মঙ্গলবার নবম জাতীয় ...
ঢাকা: সন্ত্রাসবিরোধী আইন-২০১৩ জনগণের বিরুদ্ধে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল এবং ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জোটের সভাপতি বদরুদ্দিন উমর।
মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জোটের মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ...
ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফিতে মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় আবার ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থানের মুকুট ফিরে পেলেন সাকিব আল হাসান। মাত্র এক মাসের ব্যবধানে তিনি হারানো মুকুট ফিরে পান। মঙ্গলবার প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে এ খবর জানা যায়।
গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। দক্ষিণ আফ্রিকা সফরে তার বাজে পারফরম্যান্সে গত মার্চে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব।
কিন্তু জিম্বাবুয়ে সফরে সাকিব ভালো করতে না পারায় গত মে মাসে আবার তাকে পেছনে ফেলেন হাফিজ। চ্যাম্পিয়নস ট্রফিতে হাফিজের টানা ব্যর্থতা শীর্ষে ফেরায় সাকিবকে।
৩৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে হাফিজ। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতায় অনেকটা পিছিয়ে পড়েছেন তিন নম্বরে থাকা শেন ওয়াটসন (৩৭২)।
টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের দুই নম্বরে রয়েছেন সাকিব। ৩৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সাকিবের পয়েন্ট ৩৫৫।
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমানকে গত চার বছর মূলত ছয়টি বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। এগুলোর কোনোটিরই চূড়ান্ত সুরাহা করে যেতে পারেননি তিনি। ২৩ জুন অফিস করে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন । ওই দিন তার চার বছরের মেয়াদ শেষ হবে।
দুদক চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর গত চার বছরে দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয় দুদকের কার্যক্রম। বিশেষ করে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় দুদকের তদন্ত ও ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় বেশি।
প্রথম দিকে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রে বিশ্বব্যাংকের অভিযোগকে উড়িয়ে দিয়েছিল দুদক। এমনকি সন্দেহভাজন মন্ত্রী-কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের নির্দোষ বলে সনদও দেয়া হয়েছিল। একই ঘটনা ঘটে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায়।
আবার দুদক সরকারের আজ্ঞাবহ এবং রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হওয়ার অভিযোগও বিভিন্ন মহল থেকে উঠেছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করার। একই সঙ্গে দুর্নীতি ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কিছু ব্যক্তিকে তলব করে প্রশংসাও পেয়েছে দুদক।
স্বাধীন সংস্থা হলেও সরকারের চাপে কিংবা হস্তক্ষেপের কারণে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে নানা সময়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। আবার দুদকের কারো কারো বিরুদ্ধে সরকারের আজ্ঞাবহ থাকার অভিযোগও ওঠে।
গত চার বছরের দুদকে আলোচিত ঘটনাগুলো একনজর দেখা যাক।
দুদক চেয়ারম্যান গোলাম রহমানের আমলে আলোচিত মামলাগুলোর মধ্যে রয়েছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র, হলমার্ক গ্রুপের ঋণ কেলেংকারি, ডেসটিনি গ্রুপের মানি লন্ডারিং, বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেংকারি, ইউনিপে টুইউ প্রভৃতি গ্রুপ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।
সবচেয়ে সমালোচিত পদ্মা সেতু দুর্নীতি
দুদকের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানের যোগদানের পর সবচেয়ে আলোচিত-সমালোচিত ঘটনা ছিল পদ্মা সেতু দুর্নীতি। এই প্রকল্পে দুর্নীতির সন্দেহ করে বিশ্বব্যাংকের আশঙ্কার পর পদ্মা সেতু দেশে-বিদেশে আলোচনায় উঠে আসে। আর আন্তর্জাতিভাবে দুদক আলোচনা আসে যখন দুদকের অনুসন্ধান ও তদন্ত পর্যবেক্ষণের জন্য বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটির সর্বশেষ প্রতিবেদনে পদ্মা সেতু দুর্নীতির তদন্তে দুদকের কার্যক্রম যথাযথ হয়নি বলে অসন্তুষ্টি প্রকাশ করা হয়। অভিযোগ আছে, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী দুদক কাজ করেনি। বিশেষজ্ঞ কমিটি সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করলেও তা আমলে নেয়নি দুদক।
পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের মূলসূত্র কানাডিয়ান নাগরিক রমেশ শাহর ডায়েরি। দুদকের প্রতিনিধিদল কানাডা গিয়েও সেই ডায়েরি সংগ্রহ করতে পারেনি। মামলার তদন্তে নেই কোনো অগ্রগতি। এখন ফাইলবন্দি হয়ে আছে মামলার তদন্ত।
মন্ত্রী সুরঞ্জিতের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা
রেলের নিয়োগ-বাণিজ্যের ৭৪ লাখ টাকা মন্ত্রীর বাড়িতেই নেওয়া হচ্ছিল বলে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান দাবি করেছিলেন। তাকে আজও খোঁজে পায়নি দুদক। এ ঘটনার তদন্তে প্রথম দিকে দুদকের গা ছাড়া ভূমিকা তখন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এমনকি রেলমন্ত্রী ও তার এপিএসকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছিল দুদকের বিরুদ্ধে।
হলমার্ক কেলেঙ্কারি
দুদক চেয়ারম্যান গোলাম রহমানের দায়িত্ব নেওয়ার পর আরো একটি আলোচিত বিষয় ছিল সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ পাঁচটি কোম্পানির প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা লোপাটের ঘটনা। এই ঘটনায় দুদকের অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি টাকা লোপাটের অভিযোগে গত বছরের ৪ অক্টোবর হলমার্ক ও সোনালী ব্যাংকের ২৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। তবে আট মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি দুদক।
ডেসটিনি গ্রুপের মানি লন্ডারিং
বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির দুটি প্রতিষ্ঠান ডেসটিনি মালটিপারপাস কো-অপারেটিভ ও ট্রি-প্লান্টেশন লিমিটেডের তিন হাজার ২৮৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছরের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। এরপর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি দুদকের তদন্ত কমিটি।
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি
বিসমিল্লাহ গ্রুপের প্রায় এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান প্রতিবেদন তৈরির কাজ চলছে। তবে বর্তমান চেয়ারম্যানের সময়ে এর প্রতিবেদন সম্পন্ন হবে না বলে জানা গেছে। এই ঘটনায় পাঁচ ব্যাংকের ৬০ জনের বেশি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত ২৬ ফেব্রুয়ারি অনুসন্ধানের কাজ শুরু করে এই ঘটনায় গঠিত অনুসন্ধান কমিটি।
আইনি জটিলতায় রানা প্লাজা ট্র্যাজেডির অনুসন্ধান
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আবদুল খালেক ও মা মরজিনা বেগমের অবৈধ সম্পদের খোঁজে দুদকের অনুসন্ধান আইনি জটিলতায় থেমে আছে। সোহেল রানা ও তার বাবা জেলে থাকায় সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করতে পারেনি দুদক।
ঢাকা: ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী তার নিজের পক্ষে দ্বিতীয় দিনের সাফাই সাক্ষ্য দেন। সাক্ষ্যের এক পর্যাায় ট্রাইব্যুনালের কাছে তার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলার অনুমতি প্রার্থনা করে বলেন, “ফাঁসি দেয়ার আগে একটু দেখার অনুমতি দেন। পরে তো আর দেখতে পারবো না।”
মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের দুই সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
প্রতিদিনের মতো এদিন দুপুরে অর্ধবেলা সাক্ষ্য শেষে বিএনপির এ নেতা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুমতি প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল তখন তাকে বলেন, “সকালে এক ঘণ্টা আপনার আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করেছেন। গতকাল সবার সাথে কথা বলেছেন।”
এ সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, “ফাসিঁ তো দেবেনই। তার আগে দেখা করার একটু সুযোগ দেন। ফাসিঁ দিলে তো আর দেখা করতে পারবো না।” এরপর ট্রাইব্যুনাল তাকে অনুমতি দিয়ে এজলাস ত্যাগ করেন।
এর আগে সাক্ষ্যে তিনি বলেন, “আমি জন্মসূত্রে চট্টগ্রামের মানুষ। এটা কোনো দুর্ঘটনা নয়। ইতিহাসে চট্টগ্রাম কখনোই বাংলার অংশ ছিল না। নবাব সিরাজ-উদ-দৌলার রাজ্যের অংশ ছিল না চট্টগ্রাম।”
সাক্ষ্যের এক পর্যা য়ে তিনি বলেন, “একজন স্বনামধন্য রাজনৈতিক দার্শনিক বলেন, “আমি সাংস্কৃতিকভাবে মুসলিম, শিক্ষাগতভাবে ইংরেজ এবং দুর্ঘটনাবশত জন্মগতভাবে হিন্দু। আমি জন্মগতভাবে চিটাগোনিয়ান। এটা কোনো দুর্ঘটনা নয়।”
ইংরেজিতে দেয়া সাক্ষ্যের দ্বিতীয় দিনে সালাউদ্দিন কাদের বলেন, “১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বারা এ জাতিকে দেয়া উপহার সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী আমি ১৯৭৮ সালে রাজনীতিতে যোগ দেই। এই অনুচ্ছেদে ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যান্ত সাম্প্রদায়িক ভিত্তিতে নির্ধারিত তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমানাবেষ্ঠিত ভূমিকে স্বীকৃতি দিয়ে দ্বিজাতি তত্ত্বের প্রতি পরিষ্কার এবং সন্দেহাতীতভাবে বঙ্গবন্ধুর অঙ্গীকার প্রকাশ পায়।”
তিনি বলেন, “দ্বিজাতি তত্ত্বের সমালোচনা করে এ তত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর ব্যক্তিগত ত্যাগের বিরুদ্ধে এক স্থূল ঔদ্ধত্যের প্রকাশ।”
এসময় প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এর বিরোধিতা করে আদালতকে বলেন, “এ ইতিহাস বলে কোন লাভ আছে, এগুলো কি কোনোভাবে এ মামলার সঙ্গে সম্পর্কিত? বরং এর দ্বারা তিনি সময় নষ্ট করছেন।” তখন আসামিপক্ষের সঙ্গে প্রসিকিউশনের বাগবিতণ্ডা শুরু হয়। যদিও এর আগেও কয়েকবার উভয়পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
তবে সালাহউদ্দিন কাদের চৌধুরী সাক্ষ্যে ব্যবহৃত বলকানাইজেশন, সিকিমাইজেশনসহ আরো কিছু শব্দ নিয়ে প্রসিকিউশন জোর আপত্তি জানান। আসামিপক্ষের আইনজীবী প্রসিকউশনকে পারসিকউশন বলায় উভয়পক্ষের বিতণ্ডা তুঙ্গে উঠে।
এক পর্যালয় ট্রাইব্যুনাল উভয়পক্ষের আইনজীবীদেরকে সর্তক করে দেন। ট্রাইব্যুনাল বলেন, “এরপর যদি কোনো পক্ষ আরেক পক্ষকে আঘাত করে কথা বলেন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আইনে আমাদের তো কিছু ক্ষমতা দেয়া আছে তাই না?”
পরে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, “বলকানাইজেশন’ এবং ‘সিকিমাইজেশন’র মতো শব্দগুলো আমি ব্যবহার করতে চাই, তবে করবো না। কারণ আমি কাউকে আহত করতে চাই না।”
তিনি আরো বলেন, “দ্বিজাতি তত্ত্বের ফলাফল হিসেবে অনেক আলোকিত ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে পেয়েছে বাংলাদেশ। এদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি আব্দুস সাত্তার, ব্যারিস্টার রফিক উল হকসহ আরো অনেক উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক তৈরি হয়েছে।
তিনি এরপর আরো বলেন, “চট্টগ্রামের মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধসহ একটি জাতির দাবি করার মতো সবধরনের বৈশিষ্ট্য রয়েছে। তাদের দাবি করার মতো নিজস্ব পরিচয় রয়েছে।”
মধ্যাহ্ণ বিরতির পরে নিজের রাজনৈতিক জীবন বর্ণনা করার উদ্দেশ্যে মুসলিম জাতীয়তাবাদ ও বাঙালির বিভিন্ন আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।
এ পর্যায়ে বিচারক জাহাঙ্গীর হোসেন তাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো মূল বিষয়ের (ট্র্যাকের) বাইরে চলে যাচ্ছেন।”
এর উত্তরে তিনি বলেন, “আমি মূল বিষয়ে চলে আসছি প্রায়।”
ঢাকা: সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য তিন প্রতিষ্ঠানের প্রত্যেক পরিচালককে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৪৮৩ তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১০ ও ২০১১ সালের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য বাংলাদেশ ইলেক্ট্রিসিটি মিটার কোম্পানি লিমিটেডের (ইস্যুয়ার) প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে, ৩১ ডিসেম্বর ২০১১ সালের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য সালেহ কার্পেট মিলস লিমিটেডের (ইস্যুয়ার) প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে এবং মেটালেক্স করপোরেশন লিমিটেডের (ইস্যুয়ার) ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা: জবির বাসে তিন সাংবাদিককে পেটানোর অপরাধে ছাত্রলীগের তিনজন কর্মীকে মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল আলম প্রিন্স, আবদুল্লাহ-আস্-সাদিক ও কামরুজ্জামান জুয়েল।
মঙ্গলবার ছাত্রলীগের জবি শাখার সভাপতি এফ এম শরীফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
শরীফুল বলেন, “আমরা সাংগঠনিকভাবে কারণ দর্শানোর জন্য ছাত্রলীগের ওই তিন কর্মীকে বলেছিলাম, কিন্তু তারা কারণ দর্শাননি। এ কারণে তাদের ছাত্রলীগ থেকে মৌখিকভাবে বহিষ্কার করা হলো।”
এদিকে, মঙ্গলবার বেলা ১১টায় জবি শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে যান ছাত্রলীগ-কর্মীদের বিচারের জন্য। কিন্তু তারা প্রশাসনের কাছে উল্টো সাংবাদিকদের নামে বিচার চান। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা উপাচার্যকে বিষয়টি মৌখিকভাবে জানান।
এই বিষয়ে দৈনিক ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার জবি প্রতিনিধি নুর সোলায়মান ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক ‘মানবকণ্ঠ’ পত্রিকার প্রতিনিধি সোহায়েল মিয়া সাংবাদিকদের বলেন, তারা এর সুষ্ঠু বিচার চান, যাতে এ রকম ঘটনা আর না ঘটে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অশোক কুমার সাহা নতুন বার্তা ডটকমকে বলেন, “ছাত্রলীগ নামধারী এই ক্যাডাররা বিভিন্নভাবে বাসে কমিটি বানায়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় না।”
প্রসঙ্গত, গত ৩০ মে বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার পথে স্বপ্নচূড়া বাসে করে যাওয়ার সময় বাসের নিচতলায় দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। পরে সাংবাদিক পরিচয় পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাদের পেটান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দৈনিক ‘মানবকণ্ঠ’,‘আমাদের অর্থনীতি’ ও রেডিও আমার-এর প্রতিনিধি আহত হন।
জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।”
ঢাকা: দক্ষিণ মেরুতে আইস শেলফ নামধারী ভাসন্ত বরফের পাতগুলো পরীক্ষা করে দেখার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, আইস শেলফগুলি সাগরের পানির নিচেই সবচেয়ে বেশি গলছে৷
আইস শেলফ বা ‘বরফের তাক' সৃষ্টি হয় যখন কোনো হিমবাহ কি অন্য ধরনের বরফের প্রবাহ উপকূলে পৌঁছে সাগরের পানির উপর এসে পড়ে৷ আইস শেলফ শুধুমাত্র দক্ষিণ মেরু, গ্রিনল্যান্ড আর ক্যানাডায় পাওয়া যায়৷ এ ধরনের আইস শেলফ একশো থেকে এক হাজার মিটার ঘনত্বের হতে পারে৷
বিশ্বের উষ্ণায়নের ফলে সাগরের পানির তাপমাত্রাও বেড়েছে এবং তার ফলে কুমেরুর আইস শেলফগুলি তলা থেকে গলে যাচ্ছে, ‘সায়েন্স' জার্নালে প্রকাশিত সমীক্ষাটিতে বলা হয়েছে৷ ‘‘তলা থেকে'' – এটাই হলো লক্ষণীয়৷ আইস শেলফের তলা থেকেও যে বরফ গলে, তা বিজ্ঞানীদের অনেক দিন ধরেই জানা৷ পরিভাষায় একে বলা হয় ‘বেসাল মেল্ট', অর্থাৎ ‘ভিত থেকে গলা'৷ তবে বিজ্ঞানীরা ধরে নিচ্ছিলেন যে, আইস শেল্ফ থেকে আইসবার্গ বা হিমশৈল ভেঙে যাওয়ার ফলেই আইস শেল্ফের তলা থেকেও বরফ গলে৷
গোড়ায় নয়, তলায় গলদ
এবার পুরো ব্যাপারটি ব্যাপকভাবে অনুসন্ধান করে বিজ্ঞানীরা দেখেছেন, আইস শেল্ফের যত বরফ গলছে, তার বৃহত্তর অংশটি আসছে শেলফের তলা থেকে৷ সেখানেই বেশি করে বরফ গলছে৷ পরিসংখ্যান বলছে: ২০০৩ থেকে ২০০৮ সাল অবধি কুমেরুর আইস শেল্ফগুলি থেকে বছরে ১,৩২৫ ট্রিলিয়ন কিলোগ্রাম বরফ খোয়া গেছে বেসাল মেল্ট বা তলা থেকে বরফ গলার কারণে৷ সে তুলনায় আইসবার্গ বা হিমশৈল হয়ে প্রতিবছর খোয়া গেছে ১,০০৮ ট্রিলিয়ন কিলোগ্রাম বরফ৷ যা স্পষ্ট প্রমাণ করছে যে, আইস শেল্ফের তলা থেকেই বেশি বরফ গলছে৷
তবে প্রকৃতিতে কোনো প্রক্রিয়া সরল নয়, সহজ নয়৷ যেমন কুমেরুর সামগ্রিক আইস শেল্ফ এলাকার দুই তৃতীয়াংশ যে তিনটি সুবৃহৎ আইস শেল্ফকে নিয়ে, তাদের সব ক'টি কিন্তু মোট বেসাল মেল্টের মাত্র ১৫ শতাংশের জন্য দায়ী৷ আবার যে আইস শেল্ফগুলিতে বেশি বেসাল মেল্ট ঘটছে, সেগুলোও গোটা দক্ষিণ মেরুতে ছড়ানো৷
ধাঁধা ওখানেই শেষ নয়৷ কুমেরুর উপরিভাগের আস্তরণ যে গতিতে বরফ হারাচ্ছে, আইস শেল্ফগুলি থেকে বরফ গলছে তার দ্বিগুণ গতিতে৷ অবশ্য এ ধাঁধাঁর উত্তরটা সহজ: আইস শেল্ফের উপর ও নিচ, দু'দিক থেকেই বরফ গলার সম্ভাবনা রয়েছে৷ আবার আইস শেল্ফের বরফ গলার মানেই যে শেল্ফটা ছোট হয়ে আসছে, এমন নয়৷ কেননা কুমেরুর মূল অংশ থেকে হিমরাশি এসে সেই ঘাটতি আবার পূরণ করে দিতে পারে৷
জরিপে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, এ সব কিছু বিবেচনা করলেও বলতে হয় যে, কুমেরুর কয়েকটি অংশে আইস শেল্ফগুলি বড় তাড়াতাড়ি গলছে৷ এবং তার ফলে কুমেরুর হিমবাহগুলি, এমনকি গোটা মহাদেশটার ধারাপ্রকৃতি বদলে যাচ্ছে৷ মুশকিল শুধু এই যে, পৃথিবীর মোট পানযোগ্য পানির ৬০ শতাংশই রক্ষিত আছে কুমেরুর ওই বরফের আস্তরণের ভিতরে৷ সূত্র: ডিডব্লিউ
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নয়দিন পর দেশে ফিরলেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরেছেন তিনি। নতুনবার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভরায়।
গত নয় জুন স্ত্রী রওশন এরশাদ ও পুত্র সাদকে নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ।
এরশাদকে স্বাগত জানাতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম মহাসচিবসহ শতাধিত নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ওয়াশিংটন: আগামী সপ্তাহে দোহায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় তালেবানদের সঙ্গে বসছে আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউজ কর্মকর্তারা এই খবর জানান।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, বন্দি বিনিময় থাকবে আলোচনার মূল বিষয়। তবে এর সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। এই বৈঠক হবে কাতারে, যেখানে তালেবানরা ইতিমধ্যেই একটি অফিস খুলেছে।
এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও বলেছেন তার সরকারও তালেবানের সাথে আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কাতারে পাঠাবে।
তবে তালেবান হামিদ কারজাইকে আমেরিকার হাতের পুতুল বলে মনে করে এবং কখনোই তার সাথে আলোচনা করেনি।
এর আগে মঙ্গলবার কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যমে আফগানিস্তানে সামরিক কার্যক্রমের নিয়ন্ত্রণের দায়িত্ব নেটোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিজের হাতে নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী।
কাবুলে দায়িত্ব হস্তান্তরের এই অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, এটি এক ঐতিহাসিক মুহুর্ত এবং এর মধ্যে দিয়ে সামরিক ক্যৌশলেরও পরিবর্তন আসবে, আফগানদের বাড়িঘর ও গ্রামের ওপর বিমান হামলা বন্ধ হবে।
মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী আফগানিস্তানে ঢোকার প্রায় ১২ বছর পর এই দায়িত্ব হস্তান্তর ঘটলো।
তবে আন্তর্জাতিক বাহিনী ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে থাকবে, যদিও তাদের ভূমিকা হবে সহায়তা করার ও প্রশিক্ষণ দেওয়ার।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আরো বলেছেন, তালেবানের সাথে আনুষ্ঠানিক আলোচনার জন্য তার সরকার যত তাড়াতাড়ি সম্ভব কাতারে প্রতিনিধি পাঠাবে।
আফগান তালেবানের দিক থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য অবশ্য এখনো পাওয়া যায়নি।
এরআগে চলতি বছর কাতার সফরে দেশটির আমিরের কাছে দোহায় তালেবানদের জন্য আঞ্চলিক কার্যালয় চালু করার বিষয়ে আহ্বান জানান কারজাই। সূত্র: আলজাজিরা।
কলকাতা: ফের পথে নামতে চলেছে নাগরিক সমাজ৷ আগামী ২১ তারিখ, শুক্রবার কলেজ স্কোয়্যার থেকে শুরু মিছিলে পা মেলাবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, মৃণাল সেন, নবনীতা দেবসেন, সব্যসাচী চক্রবর্তী, তরুণ মজুমদার, তরুণ সান্যালের মতো বিশিষ্টজনেরা৷ অসুস্থতার কারণে মিছিলে না-ও থাকতে পারেন কবি শঙ্খ ঘোষ৷
মঙ্গলবার একটি প্রেস বিবৃতিতে তাঁদের তরফে বলা হয়েছে, 'রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই চলছে বেপরোয়া নারী নিগ্রহ, ধর্ষণ আর হত্যার তাণ্ডব৷ দুষ্কৃতীদের আচরণ দেখে মনে হয় তারা ধরেই নিয়েছে তাদের শাসক করার কেউ নেই, যে কোনও কুকীর্তির অধিকারই তাদের আছে৷ অন্য দিকে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তৈরি হয়ে উঠেছে এক আতঙ্কের আবহ৷ প্রশাসন যদি এখনও এর প্রতিবিধানের জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে না পারে, গোটা রাজ্যজুড়ে তা হলে দেখা দেবে এক ভয়াবহ বিপর্যয়৷ শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, আমরা এ-ও মনে করি যে চারদিকের এই অপশক্তির বিরুদ্ধে আমাদের গড়ে তুলতে হবে প্রবল এবং সাংগঠনিক সামাজিক প্রতিরোধ৷ সমস্ত রকম বিভেদ ভুলে সবাইকে একত্র হয়ে প্রতিবাদ জানাতে হবে আজ, দলীয় রাজনীতির বাইরে এসে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদের পথ দেখিয়েছেন কামদুনিরই সাধারণ মানুষজন৷' সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: কলকাতার আনন্দবাজার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক রজত রায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে কনসালট্যান্ট টু দ্য নিউজ রুম হিসেবে যোগ দিয়েছেন।নতুন বার্তা ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন প্রথম আলোর দুজন সিনিয়র সাংবাদিক। তবে বিষয়টি অস্বীকার করেছেন রজত রায়।
মঙ্গলবার রাতে প্রথম আলোর ল্যান্ড ফোনে যোগাযোগ করা হলে পিএবিএক্স থেকে রজত রায়ের সঙ্গে সংযোগ দেয়া হয়।প্রথম আলোতে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। তবে পরে বলেন, ‘‘প্রথম আলো বাংলাদেশের একটি বড় গণমাধ্যম প্রতিষ্ঠান। এখানে আমি এসেছি মূলত আড্ডা দিতে। ঢাকায় আমার অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আছেন। তাদের সঙ্গেও আড্ডা দিচ্ছি। কলকাতায় প্রথম আলোর সম্পাদকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি নিমন্ত্রণ করলেন। তাই এলাম।’’
রজত রায় জানান, বর্তমানে তিনি দিল্লির বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সঙ্গে জড়িত। সেখানে লেখালেখি করেন।তিনি আরও জানান, আনন্দবাজারে তিনি দিল্লি ব্যুরো চিফ, নিউজ এডিটর এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে প্রথম আলোর দুজন সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, রজত রায় প্রথম আলোর কনসালট্যান্ট টু দ্য নিউজ রুম হিসেবে যোগ দিয়েছেন। তার সঙ্গে প্রথম আলোর এক বছরের জন্য চুক্তি হয়েছে। সপ্তাহ খানেক হলো তিনি ঢাকায় এসেছেন। দুয়েকদিনের মধ্যে কলকাতায় চলে যাবেন। পরে আবার আসবেন।
এ বিষয়ে প্রথম আলোর দায়িত্বশীল কেউ নিজের নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি।
মুম্বাই: বলিউড বাদশা শাহরুখ খানের শিবির থেকে বের হয়ে বলিউড অভিনেতা সালমান খানের শিবিরে যোগ দিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই প্রথমবারের মতো সালমানের বিপরীতে অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে ২৫ বছর বয়সী এ অভিনেত্রীর।
এর আগে আনুশকাকে দাবাং তারকা সালমানের খানের বিপরীতে কিক ও নো এন্ট্রির সিকুয়েলে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু শাহরুখ খানের প্রতি আনুগত্য বজায় রাখতে গিয়ে রাজি হননি আনুশকা। কিন্তু এবার মনে হচ্ছে সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ আর হারাতে চান না এ অভিনেত্রী। ২০১৪ সালের প্রথমদিকে ছবিটির শুটিং শুরু হবে।
শাহরুখের বিপরীতে ‘রাব নে বানা দে জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। বর্তমানে বলিউড অভিনেতা আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবি শুটিং নিয়ে ব্যস্ত আনুশকা।
ঢাকা: আগামী জুলাই থেকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) অনলাইনে বিতরণ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া, বর্তমানে যারা টিআইএনধারী, তাদেরও অনলাইনে নতুন করে তথ্য হালনাগাদ করতে হবে।
পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ছাড়া নতুন কোনো টিআইএন হস্তান্তর করা হবে না। হয়রানি ও ভুয়া টিআইএনের সংখ্যা কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাজেট অধিবেশনের পর জুলাই মাসে সরকার এই ঘোষণা দেবে বলে জানিয়েছেন এনবিআর সদস্য বশির উদ্দিন আহমদ।
বশির উদ্দিন আহমদ বলেন, কারো অনলাইনের সুবিধা না থাকলে সংশ্লিষ্ট কর অফিসে গিয়ে অনলাইনে টিআইএন নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রতিটি কর অঞ্চলে অনলাইন সুবিধাসংবলিত সহায়তা কেন্দ্র থাকবে।
বর্তমানে ১২ সংখ্যাবিশিষ্ট টিআইএন দেওয়া হয়। ডিজিটাল পদ্ধতিতে ১০ সংখ্যাবিশিষ্ট টিআইএন দেওয়া হবে। এ জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) সঙ্গে এনবিআর কাজ করছে।
টিআইএন পেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ‘লগইন’ করতে হবে। আর জাতীয় পরিচয়পত্রের নম্বর (আইডি) দিলেই সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিআইএন তথ্যসম্ভারে সন্নিবেশিত হবে। টিআইএন পেতে ইচ্ছুক ব্যক্তিরা তথ্য দেওয়ার পর অনলাইনেই স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে টিআইএন সনদ, শুধু প্রিন্ট নিতে হবে টিআইএনধারীকে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তথ্য ব্যবহারের জন্য এনবিআরের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অনলাইনে টিআইএন নিতে হবে। পুরোনো প্রতিষ্ঠানের মধ্যে যাদের টিআইএন রয়েছে, তাদের ইনকরপোরেট সার্টিফিকেট নম্বর (আইসি নম্বর) অনলাইনে সন্নিবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য হালনাগাদ হয়ে যাবে। এ জন্য যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (আরজেএসসি) কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক করেছে এনবিআর।
বর্তমানে দেশে ৩৩ লাখ টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩ লাখ টিআইএনধারী তাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেন। তবে অনেকের একাধিক টিআইএন রয়েছে।
ঢাকা: সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিকল হয়ে পড়ে থাকা যন্ত্রপাতির তালিকা তৈরি এবং স্বল্প সময়ে মেরামতের জন্য একটি গবেষণা সেল গঠন করেছে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁতে কেন্দ্রীয় ওষুধ গবেষণাগারে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য আইসিইউ যন্ত্রপাতি ও রোগীদের বেড বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক একথা জানান।
এ অনুষ্ঠানে দুই হাজার ৩৮৮টি হাসপাতাল বেড এবং ২৫টি আল্ট্রাসনোগ্রাম মেশিন ছাড়াও চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রান্তিক জনগণের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সরকারি হাসপাতালের যন্ত্রপাতি নানা অজুহাতে বিকল রেখে বেসরকারি ক্লিনিকে রোগীদের যেতে উৎসাহিত করার অপচেষ্টা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।
প্রভাবশালী বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শেষ দিকে দেশজুড়ে সহিংসতা ও বিক্ষোভ বাড়তে পারে এবং এতে নির্বাচন বিঘ্নিত হতে পারে। আপনিও কি তাই মনে করেন?