ঢাকা: আগামী সপ্তাহেই রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আর গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ নেবেন ...
ঢাকা: গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় ১০ জন জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: এনায়তুল্লাহ ...
ঢাকা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “সিটি নির্বাচনে পরাজয় আওয়ামী লীগের জন্য সর্তক বার্তা। এ নির্বাচনে পরাজয়ে মন্ত্রী-এমপিদের সঙ্গে কর্মীদের যে দূরত্ব সেটা স্পষ্ট হয়েছে। কর্মীরা যে যথাযথভাবে কাজ ...
কলকাতা: বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদন ফিরিয়ে নিচ্ছেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। বাংলাদেশের সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজশাহী জেলে বন্দি চেটিয়া এই মর্মে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারকে। ...
ঢাকা: গত একদশকে দারিদ্র্য্ বিমোচনে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দরিদ্র মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক কোটি ৬০ লাখ। বাংলাদেশের দারিদ্র বিমোচন নিয়ে বিশ্বব্যাংকের ...
ঢাকা: পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, সাড়ে চার বছরের ক্ষমতামলে হাসিনা সরকারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকছে। দুর্নীতি থেকে অপশাসন, আইনশৃঙ্খলার অবনতি থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে শুধু বিরোধীরাই ...
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী মহিউদ্দিন সোহেল নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত মহিউদ্দিন সোহেল ...
সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদীর ধানগোড়া এলাকায় বৃহস্পতিবার সকালে র্যাব, বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথবাহিনীর সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে আমজাদ বাহিনীর প্রধান আমজাদসহ তিন বনদস্যু নিহত হয়েছে।
নিহতদের ...
ঢাকা: নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন এবং কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বেলা ১১টায় কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, নির্বাচন ...
সাভার: উপাচাযের্র পদত্যাগ দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।
বুধবার শিক্ষক সমিতির জরুরি সভা থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবার সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ ...
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। তারা হলেন তাইমুল (৩৫) ও পসিরুল (৩৪)।
৩০ বিজিবি’র অধিনায়ক আবু বকর জানান, বুধবার রাত দেড়টার দিকে বাংলাদেশী ...
লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী এলাকার মুগলীবাড়ী সীমান্তে বুধবার রাত দেড়টায় বিএসএফ এর গুলিতে শামিম (২২) নামের এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ...
ঢাকা: ইতালির বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেলে এশিয়ান ফুটবল জায়ান্ট জাপান। তবে যথারীতি কনফেডারেশন কাপের অপর ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।
জাপান বনাম ইতালি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল এশিয়ানরাই। পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন হোন্ডা। মাত্র ১১ মিনিট পর পাওয়া গোলে ব্যবধানটা ২-০ করেন জাপানের কাগাওয়া। তবে প্রথমার্ধের চার মিনিট বাকি থাকতে ড্যানিয়েল রোসির গোলে ব্যবধান ২-১-এ কমিয়ে আনে ইতালি। ৪১ মিনিটে দুর্দান্ত এক হেডে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন রোসি।
ম্যাচের ৫০ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন জাপানের উচিদা। ফলে ২-২-এ সমতা ফেরে ম্যাচে।
পরের চার মিনিটে এবং ইনজুরি টাইমে প্রাণপন চেষ্টা করেও আর ম্যাচে ফেলার সুযোগ পায়নি জাপান।
এই পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের দুটিতেই হারল জাপান। এর আগে ১৫ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারে এশিয়ানরা। ২২ জুন মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন কাপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জাপান।
দিনের অপর খেলায় যথারীতি জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ছিল মেক্সিকো। প্রথমার্ধের নয় মিনিটের মাথায় প্রথম গোলটা আসে নেইমারের পা থেকে। আর ঠিক ৯০ মিনিটে গোল পান জো।
এই জয়ের ফলে স্বাগতিক দল কনফেডারেশন কাপের প্রথম দুই ম্যাচে সাফল্যের ধারায় থাকল।
বার্সালোনায় সদ্য যোগ দেয়া নেইমার মেক্সিকোর রক্ষাব্যুহ খেলা শুরু হওয়ার নয় মিনিটে ভেঙে দেন। ড্যানিয়েল আলভেসের ভাসিয়ে দেয়া বলটি মেক্সিকোর ডিফেন্ডারের হেডে চলে যায় নেইমারের কাছে, পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন ২১ বছর বয়সী নেইমার। বল মাটিতে পড়ার
আগে বাম পা দিয়ে পাঠিয়ে দেন মেক্সিকোর গোলপোস্টে।
উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধেও প্রথম গোলটি করেছিলেন নেইমার।
ওই ম্যাচে তিন মিনিটের মাথায় করা ওই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোলখরাকে কাটিয়ে উঠেন সান্তোসের সাবেক এ ফরোয়ার্ড।
প্রথমার্ধে ফলাফল অপরিবর্তিতই থেকে যায়। দ্বিতীয়ার্থে মেক্সিকো গোল পরিশোধের চেষ্টায় আর ব্রাজিল ব্যবধান বাড়ানোর চেষ্টায় থাকে।
কিন্তু মেক্সিকানরা ব্যর্থ হয়েছেন ব্রাজিলের ফুটবল শৈলীর কাছে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে ইনজুরি টাইমের খেলা চলার সময়টাতে
আরেকটি গোল হজম করে মেক্সিকো। ব্রাজিল জেতে ২-০ ব্যবধানে।
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের সমালোচনা করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদক। তারা বলেছে, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন স্বতঃসিদ্ধ নয়। বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রতিবেদনে সাবেক যোগাযোগমন্ত্রীকে অভিযুক্ত না করায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি দুদকের তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়।
তবে সাবেক যোগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন ভিত্তি বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে নেই। অন্য দিকে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থমন্ত্রীও বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের লিখিত জবাব দিচ্ছেন।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছিল। কিন্তু মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অভিযুক্ত করা হয়নি।
এটিই মূল বিষয় হিসেবে উঠে এসেছে বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনের তালিকা থেকে সৈয়দ আবুল হোসেনের নাম বাদ দেয়ার কোনো আইনগত যুক্তি তারা দেখতে পায়নি।
কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের বক্তব্য হলো, তথ্যপ্রমাণ পাওয়া না পেলে জোর করে কাউকে অভিযুক্ত করা যায় না।
তিনি বলেন, ‘আমাদের অনুসন্ধানে কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া না গেলে, জোর করে আসামি করা যায় না। তবে আমরা সেই ব্যক্তি এবং আরও একজনকে সন্দেহভাজন হিসেবে এজাহারে উল্লেখ করেছি। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
প্রকল্পের শুরুতেই পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ যখন তোলা হয়েছিল বিশ্ব ব্যাংকের পক্ষে থেকে। তখন এক পর্যায়ে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হয়েছিল।
তবে এমন পদক্ষেপ নেয়া হলেও সরকার অভিযোগকে আমলে নেয়নি বা গুরুত্ব দেয়নি বলেই বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।
কিন্তু বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, ‘বিশ্বব্যাংকের প্রতিবেদনে মুল বিষয় হচ্ছে, মন্ত্রীই প্রকল্পের সব বিষয় অনুমোদনের মুল এবং চূড়ান্ত কর্তৃপক্ষ। কিন্তু এটা সত্য নয়।’
আবুল হোসেনের বক্তব্য, ‘এখানে মন্ত্রী অনুমোদনকারী কোনো কর্তৃপক্ষ নয়। এরপরও বিশ্ব ব্যাংক ওই বিষয়কে ধরে মন্ত্রীকেই পেঁচানোর চেষ্টা করছে।’
কিন্তু বিশ্ব ব্যাংক কানাডা এবং বাংলাদেশে দুদকসহ বিভিন্ন পর্যায়ে কথা বলে প্রতিবেদন তৈরি করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।
সে ব্যাপারে এক প্রশ্নে সৈয়দ আবুল হোসেন পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, ‘তারা কার সাথে কথা বলেছেন? কথা বললে তো যিনি কানাডায় ডায়েরিতে লিখেছেন তার সাথে কথা বলতে হবে।’
তিনি কিছুটা উত্তেজিত কণ্ঠে আরো বলছিলেন, ‘দুদক যত দূর পারে তদন্ত করে দেখুক,এখানে আমার কোন সংশ্লিষ্টতা আছে কি না। তিনি কী করে বলেন যে আমাকে আসামি করা দরকার ছিল? এর প্রমাণ কী?’
বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল দীর্ঘ সময় তদন্তের পর তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছেও পেশ করেছে।
অর্থমন্ত্রী লিখিতভাবে এর জবাব দেয়ার কথা জানিয়েছেন। প্রতিবেদনটিকে দুর্নীতি দমন কমিশন বা দুদকের তদন্তের স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।
গোলাম রহমান বলেছেন, ‘ড. মশিউর রহমানকে নিয়ে বিশ্বব্যাংক নানান বক্তব্য তুলেছিল এবং চাপ তৈরি করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তার কোনো সম্পৃক্ততা ছিল না। প্রতিবেদনে তার নামগন্ধও নেই।’
ফলে তার বক্তব্য, ‘এখন তারা যখন যা বলবে সেটাই যদি করি, তা যৌক্তিক হয় না। আমাদের আইন আছে। সেই আইনেই এর তদন্ত চলছে এবং চলবে।’
এদিকে বাংলাদেশের সরকার এখন নিজস্ব অর্থায়নে এ মাসেই পদ্মাসেতুর মূল নির্মাণ কাজের দরপত্র আহবান করতে যাচ্ছে।
বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তার কোন প্রভাব পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উপর পড়বে না। সূত্র: বিবিসি।
ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিল শুনানিতে আদালতকে সহায়তা করতে দুইজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেছেন আদালত।
অ্যামিকাস কউরি দুই জন হচ্ছেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম।
ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিল করার বিধান রেখে ট্রাইব্যুনালস আইনের যে সংশোধনী আনা হয়েছে,এ আইন কাদের মোল্লার মামলায় প্রযোজ্য হবে কি-না, সে বিষয়ে শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেন আদালত।
এরপর এ মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর পর্যন্ত মুলতুবি করেন আদালত। আগামী ২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “কাদের মোল্লার রায়ের পর উভয় পক্ষের আপিল করার বিধান রেখে ট্রাইব্যুনালস আইনের যে সংশোধনী আনা হয়েছে, সে বিষয়ে শুনানিতে আদালতে সহযোগিতা করতে দুইজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন।”
রাষ্ট্রপক্ষে ১৪তম দিনের মতো শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে গত ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে গত ৪ মার্চ অভিযোগ থেকে খালাস চেয়ে আপিল করেন আব্দুল কাদের মোল্লা। কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করে শাহবাগের গণজাগরণ মঞ্চ। এর পর গত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে উভয়পক্ষকে আপিল করার সুযোগ দেয়া হয়।
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১২ টায় ডিএসই’র সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয় ২৬০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৮৭টির এবং অপরির্বতিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, সামিট পূর্বাঞ্চল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, অলিম্পিক, ডেসকো, যমুনা অয়েল, আরএন স্পিনিং ও অরিয়ন ফার্মা।
অন্যদিকে, গতকাল বুধবার ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় এক হাজার ৭২ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৫ কোটি টাকা।যা দীর্ঘ আট মাস ২৩ দিন বা ১৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ১৩ লাখ টাকা।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং যুক্তরাজ্যের এসোসিয়েটেড বৃটিশ ফুডস্ (এবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বুধবার ভিসি দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং এবিএফ-এর পক্ষে এই প্রতিষ্ঠানের এথিক্যাল ট্রেড ডিরেক্টর মিজ ক্যাথরিন কার্ক স্বাক্ষর করেন।
এ সময় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এবিএফের উপদেষ্টা জন হোগান, আইডিএমভিএস-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, জনসংযোগ পরিচালক মো. আশরাফ আলী খান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় যে সকল কার্যক্রম পরিচালিত হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া, তাদের নাজুকতা নির্ণয় করা ও সেই অনুযায়ী নিরাপত্তা বলয় তৈরি করা, আহতদের চিকিৎসা সেবা দেয়া, বিভিন্ন সময়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা ইত্যাদি।
এছাড়া, এই স্মারকের আওতায় এসোসিয়েটেড বৃটিশ ফুডস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে একটি সংকট ব্যবস্থাপনা ইউনিট প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দেবে। এই ইউনিটের মাধ্যমে যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় এবং শারীরিক আহত, শ্রমিকদের অধিকার, আইনি সহায়তা প্রদান ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে।
ঢাকা: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তলিয়ে যাবে ভারতীয় উপমহাদেশের ১৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ আর ছয় মিটার বাড়লে বিলীন হয়ে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার উপকূলবর্তী এলাকা, জানাচ্ছে একটি সমীক্ষা৷
গ্রিন হাউসের প্রভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন৷ এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে৷ এই জলস্তর বাড়ার মাত্রা যদি এক মিটারের মতো হয়, তাহলে ভারতীয় উপ-মহাদেশের উপকূলবর্তী প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার এলাকা সমুদ্রের জলে ডুবে যাবার আশঙ্কা রয়েছে৷ ড. এম. জাফরুল ইসলামের নেতৃত্বে একদল পরিবেশ বিজ্ঞানীদের বিশেষ সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে একথা৷ এজন্য তারা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে৷
সমুদ্রের জলস্তর যদি বেড়ে যায় ছয় মিটারের মতো, তাহলে ডুবে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ সমুদ্রের জলস্তর বেড়ে যাবার কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়া, হিমবাহের বরফ গলা এবং বরফের ধস নামা৷ রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে যে, এক মিটার জলস্তর বাড়লে ভারতের ৪৮টি ইকো-অঞ্চলের মধ্যে বিপন্ন হবে ১৮টি৷ যার মধ্যে থাকছে কৃষ্ণা-গোদাবরি বাদাবনের এক-চতুর্থাংশ৷ হারিয়ে যাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা সুন্দরবনের অর্ধেক এবং গুজরাটের নোনা জলের রান অব কচ্ছের অর্ধেক৷ জলস্তর যদি ছয় মিটার বাড়ে তবে ডুবে যাবার আশঙ্কা থাকবে ২৭টি ইকো-অঞ্চলের৷
সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তার ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই থেমে থাকেনি৷ ডুবে যাবে সাতটি সংরক্ষিত এলাকা৷ যার মধ্যে আছে, ওড়িষার ভিতর কণিকা, চিল্কা লেক, পয়েন্ট কয়ালিমেয়ার দ্বীপ, ইন্টারভিউ দ্বীপ, লোথিয়ান দ্বীপ এবং পশ্চিমবঙ্গের সজনেখালি৷ এই বিপর্যয়ে হারিয়ে যাবে সেই সব শত শত বিরল প্রজাতির উদ্ভিদ যারা বেঁচে থাকে নিচু উপকূলের ইকো-সিস্টেমের ওপর৷ বিপন্ন হয়ে পড়বে বঙ্গোপসাগর এবং আরব সাগর উপকূল এলাকার সংরক্ষিত এবং অসংরক্ষিত জীববৈচিত্র্য৷
সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে যেসব দেশের বিপদ সবথেকে বেশি, তার শীর্ষে আছে ভৌগলিক দিক থেকে নিচু ভূখণ্ড বাংলাদেশ৷ সবথেকে ঝুঁকির মুখে ঢাকা শহর৷ বিশ্ব ব্যাংকের মতে, জলস্তর ১৪ সেন্টিমিটার বাড়লে দু'কোটি মানুষ বিপদাপন্ন হবে যারা বাস করে ৭০০ কিলোমিটার দীর্ঘ নিচু উপকূল এলাকায়৷ জলবায়ু পরিবর্তনের অভিঘাত রুখতে বাংলাদেশ সরকার ৪৭ কোটি ডলারের দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার একটি উপকূলবর্তী এলাকায় ঘন বনভূমি গড়ে তোলা৷
বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ালে উৎপন্ন হয় কার্বন-ডাই-অক্সাইড, তা থেকে গ্রিন হাউস গ্যাস৷ গ্রিন হাউস গ্যাসে বেড়ে যায় ভূপৃষ্ঠের তাপমাত্রা৷ সূত্র: ডিডব্লিউ
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ দেশের টাকা বিদেশে পাচার করা।”
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে ভোট চুরি করে; অর্থও চুরি করে। ঋণ খেলাপি তারাই চালু করেছে। আমরা যখন বিএনপি আমলের চুরি ধরতে গিয়েছি তখন সরকারকেই বলা হচ্ছে চোর।”
বৃহস্পতিবার দুপুরে গণভবনে পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপির প্রধান কাজ দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে জনগণের কষ্টে অর্জিত অর্থ ঋণের মাধ্যমে তুলে নিয়ে তা মাফ করিয়ে নেয়া। তারা দেশের জনগণের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করে না।”
তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের জন্য কাজ করে এবং জনগণ কিছু পায়। তাই ভবিষৎতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তবে জনগণের জন্য আরো বেশি কাজ করবে।”
মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
কাবুল: আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’র রাগ কমাতে গত ২৪ ঘণ্টায় তাকে দু’বার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মার্কিন সমর্থন নিয়ে কাতারে তালেবানের দফতর খোলার ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাই চরম ক্ষুব্ধ হয়ে রয়েছেন।
আমেরিকার অনুমোদনসাপেক্ষে মঙ্গলবার আফগানিস্তানের তালেবান কাতারে আনুষ্ঠানিকভাবে একটি দফতর খুললে দু’দেশের মধ্যে টানাপড়েন চরমে পৌঁছায়। বুধবার কাবুল ওয়াশিংটনের সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেয়।
কাতারের রাজধানী দোহায় স্থাপিত তালেবান দফতরের নাম দেয়া হয় “ইসলামি আমিরাত আফগানিস্তান”। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে ওই সরকারের পতনের আগ পর্যন্ত এটি ছিল দেশটির আনুষ্ঠানিক নাম।
হামিদ কারজাই এ সম্পর্কে বলেন, এর আগে ওয়াশিংটন তার সরকারকে যে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছে তার সঙ্গে তালেবানের দফতর খোলা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেন, মার্কিন মধ্যস্থতায় তালেবানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না কাবুল। আফগান সরকার তখনই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসবে যখন এর চালকের আসনে থাকবে কাবুল।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা।
অবশ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তালেবানের সঙ্গে এ ধরনের কোনো আলোচনায় বসার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। এ ছাড়া, আফগানিস্তানের শান্তি বিষয়ক উচ্চ পরিষদও সাফ জানিয়ে দিয়েছে, তালেবানের সঙ্গে আলোচনা করতে তাদের কেউ কাতার যাচ্ছে না। সূত্র: আইআরআইবি
কলকাতা: সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীরা জোট বেঁধে তাকে খুনের চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং দত্তপুকুরে দু'টি সভাতেই তার অভিযোগ, 'আমি বারাসতের কামদুনিতে না-গেলে বুঝতেই পারতাম না, ওখানে সিপিএম এবং মাওবাদীরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে৷ আমাকে আমার সিকিউরিটির লোকেরাও জানিয়েছেন, আর একটু হলেই আমি খুন হয়ে যেতাম৷'এর পরই তিনি বিরোধীদের উদ্দেশে 'তুই তোকারি' শুরুকরেন৷মুখ্যমন্ত্রীবলেন, 'লুকিয়ে খুন করবি কেন? সাহস থাকলে সামনে আয়৷ আমি সামনে দাঁড়াচ্ছি৷ফেট্টি বেঁধে মুখ ঢাকে কারা? যারা মুখ দেখাতে ভয় পায়৷ যে যতই চেষ্টা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যাবে না৷ মানুষ তার পাশে আছে৷ 'খুনের প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর প্রতিক্রিয়া, 'সম্পূর্ণ মিথ্যে কথা৷ উনি যে কামদুনিতে যাবেন তা পুলিশ বা সংবাদমাধ্যম জানত না৷ উনি লাল আতঙ্কে ভুগছেন৷'প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, 'আমাদের তো মাথা খারাপ হয়নি যে মুখ্যমন্ত্রীকে খুন করতে যাব৷'
আগামী ২ জুলাই আদৌ প্রথম দফার পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ সেটা নিয়ে এখনও রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন এবং আদালতের মধ্যে টানাপোড়েন চলছে৷ তার মধ্যেই মুখ্যমন্ত্রী এ দিন থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন৷আর প্রথম প্রচারের জেলা হিসেবে বেছে নিলেন উত্তর ২৪ পরগনাকে, যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম৷
সোমবার কামদুনিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্থানীয় কিছু মহিলার তুমুল বিক্ষোভের মুখে পড়েন৷ তার অভিযোগ, সিপিএম এই বিক্ষোভ করিয়েছে৷ তার পরই তিনি এবং তার দলের নেতারা এর পিছনে 'সিপিএম-মাওবাদী আঁতাত'-এর গন্ধপান৷ বাম আমলে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে ঠিক এইভাবেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার দলও জমি আন্দোলনে তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আবিষ্কারকরেছিলেন৷ যদিও পরবর্তিকালে সিপিআই (মাওবাদী) দলনন্দী গ্রামে মাওবাদীরা প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নিয়েছিল বলে তাদের দলিলে স্বীকার করে৷কামদুনি, গাইঘাটা, গেদে, রানিতলায় একের পর এক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বৃহস্পতিবারই কলকাতায় নাগরিক মিছিলেরডাক দিয়েছে বিদ্বজ্জনেদের একটি অংশ৷ এ দিনের দু'টি সভাতেই তিনি বলেন, 'ছোট ঘটনা বড় করে দেখানো হচ্ছে৷কামদুনি নিয়ে বড় বেশিরাজনীতি হচ্ছে৷'
বুদ্ধবাবুর মতোই তার উত্তরসূরি মমতাও সেই মাওবাদী যোগাযোগই খুঁজে পেয়েছেন৷ বাম আমলে অবশ্য তখনকার বিরোধী নেত্রী মমতা মাওবাদীদের অস্তিত্ব স্বীকার করতেন না৷ তিনি বার বার বলতেন, 'ওসব মাও-ফাও বলে কিছু নেই৷মার্কসবাদীরাই দিনে সিপিএম আর রাতে মাওবাদী সেজে খুনখারাবি করছে৷'
কামদুনিতে মুখ্যমন্ত্রী সিপিএম এবং মাওবাদীদের আঁতাত এবং চক্রান্তের সুস্পষ্ট অভিযোগ করেছেন৷ তার সঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকেও জুড়ে দিয়েছেন৷গাইঘাটার জনসভায় মমতাবলেন, 'কাম দুনিতে ধর্ষণের ঘটনায় যারা ধরা পড়েছে, তারা সকলে সিপিএমের মজিদ মাস্টারের লোক ছিল৷সব কটার শাস্তি হবে৷এক মাসের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা করব ফাস্টট্রাক কোর্টের মাধ্যমে৷ 'তার কথায়, 'এখন যেখানে যা কিছু হচ্ছে, তার পিছনে আমিই জড়িত বলে গোয়েবলসের কায়দায় মিথ্যাপ্রচার চলছে৷ খুন হচ্ছে, রেপ হচ্ছে৷ বলা হচ্ছে, আমিই নাকি রেপ করেছি৷তা-ও না হয় আমি পুরুষ হলে কথা ছিল৷'
বুধবার দুই সভাতেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীদের এক হাত নেন৷ মমতা বলেন, 'আগে সিপিএম-কংগ্রেস-বিজেপির জোট ছিল৷ এখন আবারমাওবাদীরা যোগ দিয়েছে৷ মাও আরখাও৷সব একাকার৷' তার দাবি, পঞ্চায়েত ভোটের পর সিপিএমের নামই মুছে যাবে৷মুখ্যমন্ত্রী বলেন, 'অভিযোগ করা হচ্ছে, আমার ছবি নাকি সারদার কর্তা কিনেছেন ১ কোটি ৮২ লক্ষ টাকা দিয়ে৷ডাহা মিথ্যা কথা৷ আমার সব ছবি আমি 'জাগোবাংলা'কে দিয়েছি৷ ওরা তা বিক্রি করেছে৷সব লেনদেন চেকে হয়েছে৷ আমি মুকুলকে (রায়) বলেছি, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে৷ 'এর পরই তার সংযোজন, 'আরে মমতাকি তোদের মতো চোর-ডাকাত যে বালতি বালতি টাকা নেবে? তোদের পয়সায় খাব নাকি? আমি রাস্তায় বসে ছবি আঁকলে তা কোটি কোটি টাকায় বিক্রি হবে৷ 'দত্তপুকুরের জনসভায় তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, 'ওরা টাকাদিচ্ছে না৷ দরকার নেই ওদের টাকায়৷৩৫ বছরে সিপিএম রাজ্যটাকে শেষ করে দিয়েছে৷টাকা নেই, পয়সা নেই৷
সব ওরা মেরে দিয়েছে৷ এখন আমার অবস্থা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরামের মতো৷ আগে জানলে এই ফাঁদে পা দিতাম না৷ কত কষ্ট করে রাজ্যটা চালাচ্ছি৷আর কিছু লোক আছে শুধু আমাকে গালাগাল দেয়ার জন্য৷' দু'টি সভাতেই তেমন লোক হয়নি৷গাইঘাটার চাঁদপাড়ায় মিলন সঙ্ঘের মাঠ অনেকটাই ফাঁকা ছিল৷দত্তপুকুরে মমতার বক্তৃতা শেষ হওয়ার আগেই জনতা মাঠ ছাড়তে শুরু করে৷সূত্র: ওয়েবসাইট।
ঢাকা: প্রিন্ট মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ার জন্যও ওয়েজবোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া (সোম) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় নারী সাংবাদিকদের অবস্থা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।
সংগঠনের সভাপতি রাশেদা আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মিডিয়া কমিশন ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া (সাফমা) ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি রিয়াজউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, “ইলেকট্রনিক মিডিয়া ওয়েজবোর্ড ঘোষণা করা এখন সময়ের দাবি।” তথ্য মন্ত্রণালয় থেকে মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করে ইলেকট্রনিক মিডিয়ার ওয়েজ বোর্ড করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
ইনু বলেন, “ইদানীং এমন কিছু কাজ হচ্ছে যা আগে হতো না। এর মধ্যে নারী সাংবাদিকতা। এজন্য তাদের নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে। ট্রেড ইউনিয়নেও নারীর বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। অদক্ষ জনগোষ্ঠী টেনে তোলা রাষ্ট্রীয় দায়িত্ব। তাই তাদের উন্নত করে তুলতে নারী সাংবাদিকদের কোটা দেয়া উচিত।”
তিনি বলেন, “দুঃখের সঙ্গে স্বীকার করে নিচ্ছি, রাজনৈতিক দলগুলোতে নারীর বিষয়টি উপেক্ষিত। নারীর বিষয়ে কোনো আলোচনা আমার জানা মতে হয়নি। অর্থাৎ আমাদের রাজনীতি নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা এ দুটি আসন লিঙ্গ নিরপেক্ষ সিংহাসন। সুতরাং যেভাবে দাবি আদায় হয় সেভাবেই এগুতে হবে।”
মন্ত্রী বলেন, “নারীদের একটি বিশেষ ক্ষমতা আছে। সেটা যদি মেনে নেয়া না হয় তাহলে সমাজ ঠকবে। মাতৃত্বকালীন ছুটি দিয়ে করপোরেট হাউস, মিডিয়া হাউস এবং মিডিয়ার মালিকদের মানতে হবে। নারীদের ক্ষেত্রে চারটি চ্যালেঞ্জ মেনে নিতে হচ্ছে। তাদের মধ্যে একটি লিঙ্গ বৈষম্য। আমাদের সমাজে কুসংস্কার ও সাম্প্রদায়িকতা রয়েছে তাই নারীদের হীন করে দেখা হচ্ছে।”
ইনু বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় কাজে কিছু ঝুঁকি রয়েছে। তাই এখানে নারীদের বৈষম্য রাখলে চলবে না। নারীদের বাদ দিলে ইলেকট্রনিক মিডিয়া বন্ধ্যা হয়ে যাবে। তাদের সবধরনের সুযোগ-সবিধার বিষয়টি মালিকপক্ষকে মেনে নিতে হবে।”
আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাভিশনের নিউজ এডিটর শারমিন রিনভি। প্রবন্ধে তিনি নারী সাংবাদিকতার প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণ লাভের কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
এছাড়া পরিবেশবান্ধব কর্মস্থল, শারীরিক নির্যাতন বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা সেবা, সরাসরি পদোন্নতি, প্রেস ক্লাবের সদস্যপদ দেয়া, পরিবহণ সুবিধা, মাতৃত্বকালীন ছুটি, জীবন বিমা, ক্ষতিপূরণ, চ্যানেলে অনুমতি দেয়ার আগে নারী কোটা দেয়ার সুপারিশ করা হয়। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড দেয়ারও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
মুম্বাই: ফ্যাশনদুরস্ত সেলিব্রেটি হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তবে সেলিব্রেটি হওয়ার খ্যাতি একটুও পাল্টে দেয়নি তার জীবনকে। আরো দশটি সাধারণ মেয়ের মতোই জীবন যাপন করেন তিনি।
প্রত্যেক কাজ করার সময় বাবা বলিউড অভিনেতা অনিল কাপুর থেকে পরামর্শ নেন এ অভিনেত্রী। তিনি বলেন, “আমি যদি বাবার কাছ থেকে পরামর্শ না নিই তাহলে সেটা হবে বোকামি। যেকোনো চরিত্রে অভিনয় করতে হলে বাবার সঙ্গে আলোচনা করেই করি। বাবা যদি ভালো মনে না করে তাহলে আমি ওই ছবিটিই বাদ দিয়ে দিই।”
সোনম আরো বলেন, “বাবা খুবই অভিজ্ঞতাসম্পন্ন অভিনেতা। যেকোনো সিদ্ধান্ত দেয়ার ব্যপারে তিনি অনেক চিন্তা ভাবনা করেন। আমি তার সঙ্গে অনেক তর্ক করি কিন্তু এতে বাবা হাসেন, কখনই রাগ করেন না। কিন্তু একই সঙ্গে আমি জানি আমার বাবা খুব ভালো বাবাদের একজন এবং আমাকে সঠিক পথে পরিচালনা করেন।”
ঢাকা: ‘মুক্ত পেশা’ নিয়ে রাজশাহীতে দুইদিনের সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে অনলাইনে কাজের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইল্যান্স। আগামী ২১ ও ২২ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অুনষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং বিষয়ক দিনব্যাপী কার্যক্রম। মুক্ত পেশাজীবনে আগ্রহীদের সঠিক ও কার্যকরী তথ্য প্রদানের লক্ষ্যে আয়োজিত সেমিনার ও কর্মশালা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী অঞ্চলে সদ্য নিয়োগপ্রাপ্ত ইল্যান্স প্রতিনিধি ইব্রাহীম খলিল।
তিনি জানান, আয়োজনের প্রথম দিনে ‘অনলাইন ক্যারিয়ার’ বিষয়ক সেমিনারে ফ্রিল্যান্সিং’র মৌলিক বিষয় আলোচনা এবং সফল ফ্রিল্যান্সাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করবে।
এছাড়া পরদিন বিকাল ৩ টায় ইল্যান্সের অফিসিয়াল কর্মশালার প্রথমটিতে থাকছে ফ্রিল্যান্সিং কি কাদের জন্য, শুরু করার পদ্ধতি, কোন ধরনের কাজ পাওয়া যায় সেসব বিষয়ে হাতে কলমে শিক্ষা এবং ইল্যান্স সম্পর্কে পরিচিতি, প্রোফাইল তৈরির পদ্ধতি সম্পর্কে জানানো হবে বলেও তিনি জানান।
পাশাপাশি কর্মশালা শেষ দিন বিকাল ৫ টায় অ্যাডভান্স কর্মশালায় ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে কিছু এক্সক্লুসিভ টিপস অ্যান্ড গাইডলাইন, ইল্যান্সে সঠিকভাবে ক্লায়েন্ট এবং জব পাওয়ার পদ্ধতি, বিড করতে প্রপোজাল তৈরির পদ্ধতি দেখানো হবে। এছাড়াও ইল্যান্সের কিছু নিয়মনীতি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রতিটি সেশনের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
লন্ডন: স্বাস্থ্য ঠিক রাখতে আমরা কত কিছুই না করি। এই ডায়েট, সেই ডায়েট, এমনকি বাদ যায় না ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করা। অনেকেই আবার অতিমাত্রায় স্বাস্থ্য সচেতনতার বশবর্তী হয়ে সকালের নাশতা এড়িয়ে যান। এতে করে ওজন কমে না বরং বৃদ্ধি পায়।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা গ্রহণ না করলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। যারা নিয়মিত সকালের নাশতা এড়িয়ে যান, তাদের তুলনায় নিয়মিত নাশতা গ্রহণকারীদের ওজন কম হয়।
এর কারণ তাদের মস্তিষ্কের তাগিদ। সকালে নাশতা না করলে মানুষের মধ্যে পরবর্তীতে বেশি ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ প্রবণতাই মানুষের শরীরকে দ্রুত মোটা হতে সাহায্য করে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ২১ জনের ওপর চালানো গবেষণায় দেখা যায়, সকালের খাবার গ্রহণ না করায় তারা সবাই দুপুরে ও রাতে বেশি খাবার গ্রহণ করেন। তারা সকালের খাবার না খাওয়ার ঘাটতি পূরণ করতেই এ কাজটি করেন।
এতে দেখা যায়, তাদের খাবার তালিকায় থাকা বেশিরভাগ খাবারই উচ্চ ক্যালরিযুক্ত। এই উচ্চ ক্যালরি তাদের দ্রুত মোটা হওয়ার পথ প্রশস্ত করে। ফলে তারা অন্যদের তুলনায় অনেক আগেই মোটা হয়ে যায়।
তাই নিয়মিত সকালের খাবার গ্রহণ করার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। সকালে নিয়মিত খাবার গ্রহণ শুধু শরীরে ভারসাম্য ঠিক রাখে না, সেই সঙ্গে কর্মক্ষমতাও বৃদ্ধি করে।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।