নয়া দিল্লি: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ম্যাচ ফিক্সিং বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। ম্যাচ পাতানো বিতর্কে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ম্যাচ কর্মকর্তা প্যানেল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানি আম্পার আসাদ রউফ-এর নাম প্রত্যাহার করায় শুরু হয়েছে নতুন নাটকীয়তা।
আইসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ থেকে ২৩ জুন অনুষ্ঠেয় টুর্নামেন্টের আম্পায়ার প্যানেল থেকে আসাদ রউফের নাম বাদ দেয়া হয়েছে।
আইসিসি’র দেয়া বিবৃতিতে বলা হয়, ওই আম্পায়ার মুম্বাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে- গত বুধবার গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, “আসাদ রউফের কর্মকান্ডের বিষয়ে মুম্বাই পুলিশ তদন্ত করবে এমন খবর প্রকাশিত হওয়ার পর আমরা মনে করছি আসাদের নিজের, ক্রিকেটের এবং এ টুর্নামেন্টের স্বার্থেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।”
লীনা কাপুর নামে স্বল্প পরিচিত এক মডেল অভিযোগ করেন, পাকিস্তানি এ আম্পার তাকে মাসের পর মাস ভোগ করার পর বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত বছর ওই মডেলের এমন অভিযোগের পরই বিতর্কিত হয়ে পড়েন রউফ।
নতুন বার্তা/জাই
...