ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷ বুধবার জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা এলে নির্বাচনই হবে না৷’’
এ মন্তব্যের ...
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের সমালোচনা করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদক। তারা বলেছে, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন স্বতঃসিদ্ধ নয়। বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রতিবেদনে ...
ঢাকা: সরকারি ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যদের বিতর্কে সত্যিই প্রাণবন্ত হয়ে উঠল জাতীয় সংসদ। শুধু তাই নয়, সরকারি ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যদের বাহাসে যোগ দিলেন খোদ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ ...
ঢাকা্: ‘নির্বাচনই হবে না’ সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংবিধান যেভাবে সংশোধন করা হয়েছে, সেভাবেই তারা কথা বলছেন। সংবিধান সংশোধন ...
ঢাকা: অবশেষে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিল জাপানি দাতা সংস্থা জাইকা। ভারত সফররত জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা মঙ্গলবার রাতে তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
পদ্মা ...
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে সরে দাঁড়াতে বাধ্য করেছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আ স ম হান্নান ...
ঢাকা: আষাঢ়ের চার দিন চলে গেলেও বৃষ্টির দেখা পায়নি রাজধানীবাসী। উল্টো তীব্র গরমে গত কয়েকটা দিন দিশেহারা ছিল সবাই। অবশেষে পঞ্চম দিন বুধবার বিকেলে হঠাৎ করেই বৃষ্টির দেখা পায় নগরবাসী।
ক্ষণিকের মধ্যেই স্বস্তির ...
ঢাকা: রাজধানীর গুলশানে বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন ওয়াসিম (২০) ও সোহেল (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বুধবার বিকাল ৩টার দিকে জাপানের রাষ্ট্রদূতের বাড়ির কাছে এই ...
ঢাকা: সারা দেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবারে দুপুরে বজ্রপাতে রাজধানী ঢাকাসহ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, গাইবান্ধা, নীলফামারী ও শেরপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা: রাজধানীর গুলশানে বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ...
যশোর: বিড়ির ওপর কর বৃদ্ধির প্রতিবাদে আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার সকাল ৯টার দিকে যশোরের নাভারণে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে শ্রমিকদের ...
ওভাল: ইংল্যান্ডের কাছে সর্বনিম্ন ৮৩ রানে অলআউট হওয়ার লজ্জা এড়ালেও চোকার অপবাদ ঘোচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বুধবার কেনিংটন ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ১৭৫ রানে অলআউট হওয়ার পর সাত উইকেটে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে প্রোটিয়াসরা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষেই ম্যাচ জয় দেখছিল ইংল্যান্ড। কারণ, লক্ষ্য মাত্র ১৭৬। সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল সাহস দেখিয়ে এগিয়ে যাওয়া। ওভালের গুমোট বিকেলে এই দায়িত্বটা ভালোভাবেই পালন করেছে জোনাথন ট্রট ও জো রুটটা। লক্ষ্য তাড়ার শুরুতেই দলপতি অ্যালিস্টার কুক ও দলীয় ৪২ রানে ইয়ান বেলকে হারালেও ভয় পায়নি ট্রট-রুটরা। এই জোড় তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রান করে জয়ের অনেকটা কাছে নিয়ে যায় দলকে।
৩২তম ওভারে ১৪৬ রানে যখন রুটের (৪৬) বিদায় হয় ততক্ষণে জয়ের দোরগোড়ায় ইংলিশরা। হাফ সেঞ্চুরিয়ান ট্টট (৬৬) নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গানকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন। ৮৪ বলে ১১ চারে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ট্রট। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, রোরি ক্লেইনভেল্ট ও জেপি ডুমিনি একটি করে উইকেট নেন।
এর আগে শুরুটা ভালো হয়নি এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার। টস ভাগ্য সঙ্গ দেয়নি প্রোটিয়াদের। ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানরাও নিজেদের কাজটা করতে পারেনি। ইনিংসের গোড়াপত্তনেই নির্ভরযোগ্য কলিন ইনগ্রাম ও হাশিম আমলা বিদায় নেন। জেমস এন্ডারসনের বলে ইনগ্রামের এলবিডব্লিউয়ের পরের ওভারেই অফসাইডে ক্যাচ দেন আমলা। চার রানে দুই উইকেটের পতনের পর তৃতীয় উইকেটে সাময়িক প্রতিরোধ দেখায় দক্ষিণ আফ্রিকানরা। কিন্তু ১১তম ওভারে পিটারসনের বিদায়ের পর আবারো তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ২২.৩ ওভারে ৮০ রানে আট উইকেট হারায় দলটি। তবে নবম উইকেট জুটিতে মিলান-ক্লেইনভেল্টের অবিশ্বাস্য ৯৫ রানের জুটি মান বাঁচায় দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান করে ডি ভিলিয়ার্সরা। মিলার সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান করেন। ৪৩ রান আসে ক্লেইনভেল্টের ব্যাটে। ইংল্যান্ডের জেমস ট্রেডওয়েল ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট নেন।
ঢাকা: ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় এক বৃদ্ধাসহ পাঁচ শিশুকে পাওয়া গেছে। তারা হলো ফাতেমা আক্তার (১১), কামরুন্নাহার (৮), নূরন্নবী (৫), রিয়াজ (৫) ও জায়েদা বেগম (৭০)।
তাদেরকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক ই-মেইল বার্তায় এ সংবাদ জানানো হয়।
সাপোর্ট সেন্টারে থাকা শিশু ফাতেমার বরাত দিয়ে পুলিশ জানায়, সে রাজধানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। নির্যাতনের ফলে সে বাসা থেকে পালিয়ে আসে। তাকে আইন ও শালিক কেন্দ্রের (আশক) মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। তার ঠিকানা বার্মার (মিয়ানমার) নীলা বাজারের দরীয়াখাঁচা এলাকায়। সে তার পিতার নাম বলতে পারে না। তাকে ভাটারা থানা এলাকায় পাওয়া যায়।
পুলিশ জানায়, কামরুন্নাহার একটি বাসায় কাজ করতো। সে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসে। ঢাকায় তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। তার পিতার নাম আ. জব্বার, ঠিকানা: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাইটা গ্রামে বলে সে জানায়। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে পাওয়া যায়।
নূরন্নবীর বরাত দিয়ে পুলিশ জানায়, সে তার মামার সাথে ঢাকার রায়ের বাজার এলাকায় বেড়াতে এসে তার দাদীর সাথে উত্তর বাড্ডার বাসায় যায়। হঠাৎ দাদীকে ফুপুর বাসায় না পেয়ে খুঁজতে বের হয়ে পথ হারিয়ে ফেলে। তাকে উত্তর বাড্ডা এলাকা থেকে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে (আশক) ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। তার পিতার নাম সেলিম, গ্রামের বাড়ি বরিশালে বলে সে জানায়।
পুলিশ জানায়, রিয়াজ ভোলা থেকে ঢাকায় তার খালার বাসায় বেড়াতে এসে পথ ভুলে হারিয়ে যায়। তাকে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে (আশক) ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। তার পিতার নাম শামসুদ্দীন, গ্রামের বাড়ি ভোলায় বলে সে জানায় ।
বৃদ্ধা মোছা. জায়েদা বেগম সম্পর্কে পুলিশ জানায়, বৃদ্ধাকে কামরাঙ্গীরচর থানা এলাকার বড়গ্রাম আল আকসা মসজিদের সামনে পাওয়া যায়। ঢাকায় তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। তার স্বামীর নাম মৃত. আশরাফ আলী, গ্রামের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কোঠাপাড়া গ্রামে বলে তিনি জানান।
উল্লিখিতদের পিতা-মাতা/অভিভাবক/আত্মীয়-স্বজনকে সহকারী পুলিশ কমিশনার, ভিকটিম সাপোর্ট সেন্টার (তেজগাঁও থানা সংলগ্ন), তেজগাঁও, ঢাকা ঠিকানায় অথবা ফোন-৯৯৯-২৬৩৪, ৯১১০৮৮৫, মোবাইল-০১৭১৩৩৯৮৩৬০, ০১৭৪৫৭৭৪৪৮৬-৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেছেন, “আমরা যদি ইমোশনাল হয়ে যাই, তাহলে কি ন্যায়বিচার হবে!”
বুধবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চের শুনানিতে অ্যাটর্নি জেনারেলেরে এক বক্তব্যের পরিপেক্ষিতে বিচারপতি ওয়াহহাব মিয়া এ কথা বলেন।
এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আদালতের প্রশ্ন হলো ট্রাইব্যুনাল আইনের চতুর্থ সংশোধনী কাদের মোল্লার মামলায় প্রযোজ্য কি না। এ প্রশ্নে আমার জবাব হলো, প্রযোজ্য।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “ট্রাইব্যুনাল রায় প্রদানের পর এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে আপিলের সমান সুযোগ দিয়ে আইনের আপিলসংক্রান্ত ধারা সংশোধন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এ সংশোধনী কার্যকর হবে। আপনাদের ধরে নিতে হবে, এই সংশোধনী ২০০৯ সাল থেকে কার্যকর।”
অ্যাটর্নি বলেন, “কাদের মোল্লার রায় হওয়ার আগে থেকেই, অর্থাৎ ২০০৯ সাল থেকে, রাষ্ট্রপক্ষের আপিলের সমান সুযোগ ছিল বলে ধরে নিতে হবে। সেখানে কবে রায় হলো এবং কবে আইন সংশোধন হলো, এটা গৌন বিষয়। কারণ সংশোধনীতে বলা হয়েছে, এ সংশোধনী ২০০৯ সাল থেকে কার্যকর।”
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৭ ধারা মোতাবেক ১৯৭৩ সালের আইন একটি সংরিক্ষত আইন। এ আইনকে চ্যালেঞ্জ করা যাবে না। সে হিসেবে আইনের চতুর্থ সংশোধনীকেও চ্যালেঞ্জ করা যাবে না।
জবাবে আদালত বলেন, “আমরা কোনো আইন বা সংশোধনী চ্যালেঞ্জ করছি না। আমরা শুধু জানতে চাইছি, ১৮ ফেব্রুয়ারি যে সংশোধনী হয়েছে, তা কাদের মোল্লার মামলার ক্ষেত্রে প্রযোজ্য কি না।”
প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “এই সংশোধনী, বিশেষ করে এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য কি না তা বলেন।”
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকালের মতো আজও জানতে চান, “ভারতীয় উপমহাদেশে বা ইংল্যান্ডে যেকোনো একটি সিঙ্গেল বেঞ্চের উদাহরণ দেখান, যেখানে রায় হওয়ার পর এ ধরনের আইন সংশোধন করে রেট্রোসপেকটিভ ইফেক্ট কার্যকর করা হয়েছে।”
তখন অ্যাটর্নি জেনারেল বলেন, পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ৩০ লাখ লোক মারা যায়নি, এত লোক ধর্মান্তরিত, দেশান্তরিত হয়নি এবং এত নারী ইজ্জত হারায়নি।
এ সময় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “এ রকম হলে আসামি ন্যায়বিচার পাবেন না। ইমোশনাল হবেন না।”
বিচারপতি ওয়াহহাব মিয়া বলেন, “১৯৭১ সালে কী হয়েছিল, তা কি আমরা জানি না! আমরা যদি ইমোশনাল হয়ে যাই, তাহলে কি ন্যায়বিচার হবে?”
এর একপর্যায়ে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “ঠিক আছে, আপনি কন্টিনিউ (চালিয়ে যান) করেন। আমরা কম ইন্টারফেয়ার করব।”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া বলেন, “আমরা কি প্রশ্ন করব না? আমরা কি ক্লিয়ার হব না? মনে করুন আমরা আসামিকে ফাঁসি দিয়ে দিলাম। তাহলে এর বিরুদ্ধে আসামির আপিলের সুযোগ কোথায়?”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া অ্যাটর্নি জেনারেলকে বলেন, “তাহলে আপনারা আপিলের বিধান না রাখলেই পারতেন। মনে রাখবেন, আমাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। আমরা এখানে যে ব্যাখ্যা দেব, তা-ই আইন। এর ভবিষ্যৎ গুরুত্ব অনেক বেশি। তাই এখানে সাবধানে বলতে হবে।”
আগামীকালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই প্রধান শেয়ারবাজারে ডিএসই ও সিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। এদিন দুই বাজারে লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে দুই বাজারে লেনদেন বেড়েছে ৩৭৯ কোটি টাকা। গতকাল মঙ্গলবার দুই বাজারে লেনদেন হয়েছিল ৯২৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে এক হাজার ৭২ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৫ কোটি টাকা।যা দীর্ঘ আট মাস ২৩ দিন বা ১৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ১৩ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৯টির এবং অপরির্বতিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হল-বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো, তিতাস গ্যাস, অলিম্পিক, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েলম সামিট পূর্বাঞ্চল ও স্কয়ার ফার্মা।
অপরদিকে বুধবার সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। এদিন সিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৭ পয়েন্ট বেড়ে আট হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টি কমেছে ৮৬ এবং অপরিবতির্ত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।
ঢাকা: টানা তাপদাহের মধ্যে বুধবার বিকেলে এক পশলা বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়। ছবি: নতুন বার্তা ডটকম/১৯ জুন, ২০১৩
ঢাকা: নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৩ উপলক্ষে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জরুরি প্রসূতি সেবায় অবদানের জন্য পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস।
ঢাকা: দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।ছবি: নতুন বার্তা, ১৯ জুন ২০১৩
ঢাকা: দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।ছবি: নতুন বার্তা, ১৯ জুন ২০১৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং যুক্তরাজ্যের এসোসিয়েটেড বৃটিশ ফুডস্ (এবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বুধবার ভিসি দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং এবিএফ-এর পক্ষে এই প্রতিষ্ঠানের এথিক্যাল ট্রেড ডিরেক্টর মিজ ক্যাথরিন কার্ক স্বাক্ষর করেন।
এ সময় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এবিএফের উপদেষ্টা জন হোগান, আইডিএমভিএস-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, জনসংযোগ পরিচালক মো. আশরাফ আলী খান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় যে সকল কার্যক্রম পরিচালিত হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া, তাদের নাজুকতা নির্ণয় করা ও সেই অনুযায়ী নিরাপত্তা বলয় তৈরি করা, আহতদের চিকিৎসা সেবা দেয়া, বিভিন্ন সময়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা ইত্যাদি।
এছাড়া, এই স্মারকের আওতায় এসোসিয়েটেড বৃটিশ ফুডস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে একটি সংকট ব্যবস্থাপনা ইউনিট প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দেবে। এই ইউনিটের মাধ্যমে যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় এবং শারীরিক আহত, শ্রমিকদের অধিকার, আইনি সহায়তা প্রদান ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম: দেশীয় প্রজাতির কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদী রক্ষায় সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ ও একে জাতীয় নদী ঘোষণার দাবি জানিয়েছে হালদা নদী রক্ষা কমিটি।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘রহস্যময়ী হালদা’ শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা নদী রক্ষা কমিটির সভাপতি মোঃ মনজুরুল কিবরিয়া প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিকরা অভিযোগ করেন, কোনো ধরনের গবেষণা ছাড়া হালদা নদী রক্ষার নামে অপরিকল্পিতভাবে নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে হালদার অনন্য বৈশিষ্ট্যাবলি ও রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্র হিসেবে এর অস্তিত্ব এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে হালদা নদীর অনন্যতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মোঃ ইসমাঈল মিয়া, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, হালদা নদী রক্ষা কমিটির উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দরী ও সাংবাদিক মোহাম্মদ আলী আলোচনায় অংশ নেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “বাংলাদেশের নানা এলাকা ও প্রান্তের অনন্য সাধারণ বৈশিষ্ট্যাবলি এখনো আমাদের অনেকের দৃষ্টি ও চেতনার বাইরে রয়ে গেছে। এগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে ভবিষ্যতে এসব গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।” হালদার গুরুত্ব ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে এই নদীর ব্যাপারে আরো বেশি ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের নদীগুলোর অস্তিত্ব রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে ফারাহ কবির মনে করেন, আন্তর্জাতিকভাবে জলবায়ু রক্ষার যে আন্দোলন চলছে, হালদা নদী রক্ষার আন্দোলনকে সেখানে নিয়ে যতে হবে।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির উপদেষ্টা শামসুল হক হায়দরী বলেন, দেশের অন্যান্য নদীর মতো কর্ণফুলী ও হালদা নদীও দখলদার ও দূষণকারীদের শিকার। এ অবস্থা বেশিদিন অব্যাহত থাকলে এই দুই নদী শীর্ণকায় রূপ নিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হালদা নদী শুধু দেশে নয় , বিশ্বেও অনন্য উল্লেখ করে শামসুল হক হায়দরী দাবি করেন, জাতীয় নদী হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, তার সবই হালাদায় রয়েছে।
প্রামাণ্যচিত্রে হালদা নদীর বৈশিষ্ট্য, হালদাপারের মানুষের জীবনজীবিকা, হালদার ভাঙনে দুঃখ-দুর্দশা, মাছের পোনা সংগ্রহের উৎসব, হালদার দূষণসহ নানা বিষয় তুলে ধরা হয়।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা মনজুরুল কিবরিয়া বলেন, হালদাকে বাঁচাতে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন হালদাকে জাতীয় নদী ও প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা।
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১ জন বাংলাদেশীর পরিবারপ্রতি প্রায় ৪২ লাখ ৫১ হাজার টাকা (দুই লাখ দিরহাম) করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সংঘর্ষের জন্য দায়ী ট্রাকের চালককে এই ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হত্যার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং আরো প্রায় ১১ লাখ চার হাজার টাকা (৫২ হাজার দিরহাম) জরিমানা করেছেন আদালত। সোমবার স্থানীয় দ্য নাশনাল পত্রিকা এ খবর দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি আমিরাতের আল আইন-আবুধাবি সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ বাংলাদেশী প্রাণ হারান। বাসে করে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চালক তার যানে ধারণক্ষমতার অতিরিক্ত মাল বহন করছিলেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে ট্রাক চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর আল আইন ট্রাফিক পুলিশ ওই দেশের ফৌজদারি আদালতে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করে। শুনানি শেষে বিচারক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেন। রায়ে দায়ী চালককে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ দিরহাম করে মোট ৪২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। এ ছাড়া আদালত হত্যাকাণ্ডের দায়ে ওই ট্রাক চালককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা: সিটি নির্বাচনে সরকারের অবস্থা তছনছ হয়ে গেছে। এটা তারা বুঝতে পেরেছে। তাই তাদের মন্ত্রীরা এটাকে বলেছেন ‘বিপদ সংকেত’ আবার কেউ বলেছেন মহাবিপদ সংকেত। আর তত্ত্বাবধায়ক না দিলে শিগগিরই আওয়ামী লীগ সরকার ও তাদের নেত্রীর ক্ষমতার মৃত্যুর ঘণ্টা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আয়োজিত ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল শাহজাহান মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, মেজর মাহবুব, এবিএম মোশারফ, হেলেন জেরিন খান।
জেনারেল মাহবুব বলেন, “সরকারের এ তছনছ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে তত্ত্বাবধায়ক দিতে হবে। সিটি নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আরো বেগবান হয়েছে। সরকারের দুর্নীতির কারণে জনগণ ভোটের মাধ্যমে মুখ ফিরিয়ে নিয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর তা হতে পারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে। আর গণতন্ত্র বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে।”
‘তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচন হবে না’ সংসদে প্রধানমন্ত্রীর এমন কথার সমালোচনা করে বিএনপি এ নেতা বলেন, “নির্বাচন না হলে আপনারা (ক্ষমতায়) থাকবেন কিভাবে? আর একথা একটা স্বৈরাচারী মনোভাবের বক্তব্য। আর এটাই যদি সত্যি হয় তাহলে আপনাদের নৈতিক অবস্থানও থাকে না।”
ওয়াশিংটন: পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমাতে আহ্বান জানাবেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনের কর্মকর্তারা জানান, বুধবার বার্লিনে প্রদেয় এক ভাষণে আমেরিকা এবং রাশিয়ার পরমাণু অস্ত্র কমানোর আহ্বান জানাবেন ওবামা। তিনি বর্তমানে জার্মানি সফর করছেন।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এটাই বারাক ওবামার প্রথম জার্মানি সফর।
কর্মকর্তারা আরো জানান, ২০১০ সালে সাক্ষরিত এক চুক্তি অনুযায়ী রাশিয়া এবং আমেরিকার প্রায় এক-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান জানাবেন ওবামা।
এই চুক্তি অনুযায়ী, উভয়দেশ একহাজার পাঁচশ ৫০ টি ওয়্যারহেড এবং সাতশ’র বেশি লাঞ্চার রাখতে পারবে না।
জেনেভায় জি-৮ সম্মেলন শেষে সিরিয়া শান্তি আলোচনা পেছানোর পর এই ভাষণ দেবেন ওবামা।
এদিকে ইন্টারনেট এবং ফোনের মাধ্যমে গোয়েন্দগিরির সমালোচনা করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি বলেন,“নিরাপত্তার খাতিরে তথ্য সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। কিন্তু সেই কারণে গোয়েন্দাগিরির কোনো দরকার নেই।”
এই বিষয়ে ওবামা জানান, নজরদারির কারণে অন্তত ৫০টি হামলা থেকে আমেরিকাকে রক্ষা করা গেছে। সূত্র: বিবিসি।
কলকাতা: ভারতের কলকাতায় ২০১২ সালে গণধর্ষণের শিকার এক নারী প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটি ক্লাব থেকে রাতে ফেরার পথে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন নামের ওই নারী জানান, তিনি নিজে কোনো অপরাধ করেননি। তাই নিজেকে আর তিনি আড়ালে রাখতে চান না।
সুজেট জর্ডন কলকাতার প্রাণকেন্দ্রে একটি চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণে অভিযুক্ত তিনজন ধরা পড়লেও মূল অভিযুক্ত দুইজন এখনো পলাতক।
ঘটনার পর একবছর চার মাস কেটে গেলেও বিচার শেষ হয়নি। অতি সম্প্রতি জর্ডনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বহুল আলোচিত হওয়া সত্বেও এই মামলাটি নিষ্পত্তি হতে বা দোষীদের শাস্তিদানের প্রক্রিয়ায় কেন বিলম্ব হচ্ছে তা বিবিসিকে জানান জর্ডনের প্রাক্তন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।
গুহঠাকুরতার বলেন, “ওই মামলার দুই প্রধান অভিযুক্ত পলাতক ছিল। তাই চার্জ গঠনের প্রক্রিয়াতেই অনেক দেরি হয়। এছাড়াও যে তিনজন ধরা পড়েছিল তারা বারবার জামিনের আবেদন জানাতে থাকে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধিও গিয়েছিলেন তারা। আর জামিনের আবেদন করলে সব নথি উচ্চ আদালতে পাঠাতে হতো। মামলাটায় দেরি হওয়ার এটা একটা কারণ।”
তিনি আরো বলেন, “এছাড়া ভারতের বিচারব্যবস্থায় সব মামলাই তো বিলম্বিত হয়। সেই সব কারণগুলোও জর্ডনের মামলার ক্ষেত্রেও দেরি ঘটিয়েছে।”
ভারতে ধর্ষণসহ নারী নির্যাতনের মামলাগুলির নিষ্পত্তি হতে লেগে যায় দীর্ঘ সময়।
কলকাতার আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, “দেরি হওয়ার একটা কারণ সচেতনতার অভাব। ধর্ষিতা হওয়ার পরে যে গোসল করা যায় না সেটা ওই মেয়েটিকে কেউ বলারও নেই। গ্রামবাংলার মেয়েরা ওই জঘন্য ঘটনার পরে ক্লেদ মুছে ফেলতে গোসল করেন আর পোশাক ধুয়ে ফেলেন। সেখানেই তো সব প্রমাণ শেষ।”
তিনি আরো বলেন, “ডাক্তারি পরীক্ষা করাতে হবে, পুলিশের কাছে যেতে হবে, এই সচেতনতাও গড়ে তোলা যায়নি।”
২০১২ সালের শেষে ভারতের রাজধানী দিল্লিতে এক কলেজ ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনার পরে দেশ জুড়ে যে তীব্র প্রতিবাদ উঠেছিল ও ব্যাপক বিক্ষোভ চলেছিল, তারপরে কীভাবে মহিলা নির্যাতনের বিচার দ্রুত শেষ করা যায়, তা নিয়ে চর্চা করেছিলেন রাজনীতিবিদরা।
কিন্তু দ্রুততর সেই ব্যবস্থা এখনো চালু করে উঠতে পারেনি সরকার। আর তার মধ্যেই কলকাতার উপকন্ঠে কামদুনিতে আরো এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে মারা গেছেন। সূত্র: বিবিসি।
ঢাকা: পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দুই সম্পাদকসহ তিনজন। তারা হলেন, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান।
আসামিরা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২২ মে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মামলাটি দায়ের করলে আদালত আসামিদের ২৩ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ মে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই একই প্রতিবেদন গত ১৯ মে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, “দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএ’র শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ম্যানেজ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরির সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলে আশ্বস্ত করেছেন। আগামী নির্বোচনের খরচ যোগাতে এখনই কিছু তহবিল গুছিয়ে রাখার কথা ভাবছেন তিনি। তবে মন্ত্রীর এমন প্রস্তাবে অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।”
এই প্রতিবেদনে দেশে ও আন্তর্জাতিক মহলে মন্ত্রীর সন্মানহানি হয়েছে বলে অভিযোগে বলা হয়।
মুম্বাই: বলিউডের চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের বোন কারিশমা খানের। জিয়ার মা রাবেয়া আমিন খানও বলিউডের ছবিতে মেয়েকে সুযোগ পাইয়ে দিতে চেষ্টার কমতি রাখছেন না। এজন্য তিনি কয়েকজন প্রযোজকের সঙ্গে কথা বলেছেন।
২০০৭ সালে বলিউড কিংবদন্তী অভিনেতা অমিতাভের বিপরীতে নিঃশব্দ ছবিতে অভিনয়ে অভিষেক ঘটে জিয়ার। এ ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দুর্ভাগ্যজনকভাবে ২৫ বছর বয়সে ৩ জুন আত্মহত্যা করেন জিয়া খান।
ঢাকা: আন্তর্জাতিক ফ্লেক্সিলোড সেবা চালু করেছে দেশের শীর্ষ সেলফোন অপারেটর গ্রামীণফোন। এর ফলে বিশ্বের যে কোনো দেশ থেকে অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। আর গ্রাহকদের এই সুবিধা নিশ্চিত করতে বুধবার থেকে ‘দেশজুড়ে নেটওয়ার্ক বিশ্বজুড়ে ফ্লেক্সিলোড’ স্লোগানে ইন্টারন্যাশনাল ইজিটআপ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, ইজিটপ এর মাধ্যমে প্রবাসী বাঙালিরা তাদের দেশে থাকা পরিবারের সদস্যদের কিংবা বন্ধুদের সহজেই মোবাইল রিচার্জ করে দিতে পারবেন।এই সেবাটি ২০টি দেশের সাড়ে চার লাখ খুচরা বিক্রেতার দোকানে লভ্য এবং সৌদি আরব, বাহারাইন ও ওমানের মোবাইল অপারেটর হতে সরাসরি এই সুবিধা উপভোগ করা যাবে। ইজিটপ ইন্টারন্যাশনাল অনলাইন রিচার্জ সাইটগুলোর মধ্যে অন্যতম অনলাইন অফার।
ঢাকা: কিডনি রোগ নিরাময়ের সর্বাধুনিক তথ্য সহজ এবং দ্রুততার সঙ্গে সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ওয়েবসাইটভিত্তিক নতুন একটি শিক্ষা কার্যক্রম। অনলাইন এই পোর্টালের নাম অরোরা। লাতিন অরেরা শব্দের অর্থ সকালের প্রথম আলো। ইংরেজিতে এর পূর্ণরূপ Accelerated Updated information Solution Renal Association.
ওয়েবসাইট সম্পর্কে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম জানান, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং বিশ্বে এই প্রথম। ওয়েবভিত্তিক এ প্রকল্পের উদ্দেশ্য কিডনি চিকিৎসার সর্বাধুনিক তথ্য সহজ ও দ্রুততার সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেয়া।
গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা আরোরা বিডি ডট অর্গ সম্পর্কে কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর হারুন-অর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসর মহিবুর রহমান জানান, ভবিষ্যতে এ প্রকল্পকে কিডনি চিকিৎসার ওপর শিক্ষা ও গবেষণার একটি ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ফিরোজ খান জানান, রাজধানীর রূপসী বাংলা হোটেলে কেক কেটে রোনাল’র কার্যক্রমের উদ্বোধনকালে প্রফেসর হারুন অর রশিদকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির কাউন্সিলর মেম্বার হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির জন্য সংবর্ধিত করা হয়।
এছাড়াও প্রফেসর মহিবুর রহমান জানান, রোনল’র কার্যক্রম শুরু করতে রোশ বাংলাদেশ লিমিটেড আর্থিক সহযোগিতা করেছে।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন ছড়াসাহিত্যে দ্বিতীয়বারের মতো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। গত ১০ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
ছড়াকার ওবায়দুল গনি চন্দন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মানবকণ্ঠ পত্রিকায় ফিচার এডিটর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ছিলেন ডেপুটি নিউজ এডিটর।
চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লেখেন নিয়মিত। সাগর পাবলিশার্স থেকে ৩০০ বাছাই ছড়া নিয়ে ‘চন্দনের ছন্দ নে’ নামে ছড়াসমগ্র বেরোবে আগামী বছর।
নিয়মিত ছড়ার বই বের হয় না কেন-এ প্রশ্নের জবাবে ওবায়দুল গনি চন্দন বলেন, বছর বছর ছড়ার বই বের করে নিজেকে টিকিয়ে রাখার যে অসম প্রতিযোগিতা চলে, আমি সেই ধারায় বিশ্বাসী নই। একজন ভালো লেখকের খুব বেশি বইয়ের প্রয়োজন নেই। ফি বছর সাতটি বই বের করলে ২০ বছরে ১৪০টি বই বের হয়। একজন ভালো লেখকের এতোগুলো বই নেই।
এতোকিছুর পরও চন্দনের অ্যামবিশন কী- জানতে চাইলে তিনি বলেন, জীবনে ৩০টি ছোট গল্প লেখার ইচ্ছে। সেগুলো বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার স্বপ্ন দেখি। তবে এগুলো বিবেচনা করবে কাল। চন্দনের প্রিয় লেখক এডগার অ্যালান পো।