শনিবার, ২৫ মে ২০১৩
English font info webmail RSS Feed
শিরোনাম
কী চান সংসদে এসে বলুন খালেদাকে প্রধানমন্ত্রী
কাল বুঝেশুনে কাজ করবেন ১৮ দলকে কামরুল
মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আপসকামিতা চাই না: সুলতানা কামাল
শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ করছে জাত
রোববারের এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার
robi
ng
Sat, 25 May, 2013 05:45:57 PM
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সরকারি এবং বিরোধী উভয় পক্ষের কর্মকাণ্ডে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জনগণ দুই নেত্রীর হাত ...
Sat, 25 May, 2013 01:04:22 PM
ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আন্দোলনের নামে গরিব মানুষের পেটে লাথি মারবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ হত্যা করবেন না। ...
Sat, 25 May, 2013 02:27:33 PM
ঢাকা: ১৮ দলের ডাকা রোববারের হরতাল প্রসঙ্গে জোটের নেতাকর্মীদের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “আগামীকাল (রোববার) বুঝেশুনে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে ...
Sat, 25 May, 2013 05:43:09 PM
ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “অন্যথায় এ দাবি আদায়ে স্বেচ্ছায় কারবরণসহ যে কোনো কঠোর কর্মসূচি দিতে আমরা প্রস্তুত আছি।” তিনি ...
Sat, 25 May, 2013 03:44:39 PM
ঢাকা: টিআইবির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, “মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কোনো ধরনের আপসকামিতা দেখতে চাই না। তিনি মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস দমনে সরকারকে ...
Sat, 25 May, 2013 02:31:54 PM
বরিশাল: শর্তসাপেক্ষে আহসান হাবিব কামালকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী এবায়েদুল হক চান। ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন চান তার প্রার্থিতা প্রত্যাহার করবেন- এমন ...
Sat, 25 May, 2013 12:48:42 PM
ঢাকা: দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ...
Sat, 25 May, 2013 07:11:12 PM
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় খুনি ও নেপথ্যের গডফাদারদের রুখতে ছয় মাস পর জনগণকে নিয়ে মাঠে ...
Sat, 25 May, 2013 01:07:55 PM
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি না মেনে, সরকার জোর করে কোনো নির্বাচন দিতে চাইলে তা করতে দেয়া হবে না।”   ওই ...
Sat, 25 May, 2013 10:44:27 AM
ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।ওই পরীক্ষা আগামী ৩০ মে হবে। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম পরীক্ষা পেছানোর খবরটি ...
Sat, 25 May, 2013 02:49:52 PM
ঢাকা: গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। চট্টগ্রাম, ...
সর্বশেষ সংবাদ
নতুন বার্তা ডটকমে একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি পোড়া বাস
ইসলামাবাদে খোলা হাওয়া
বিক্রমজিৎ ভট্টাচার্য
রাজনৈতিক ‘আকালের সন্ধানে’
ড. মাহবুব হাসান
আরো খবরসর্বাধিক পঠিত
Sat, 25 May, 2013 05:23:48 PM
নতুন বার্তা ডেস্ক

মুম্বাই: মুম্বাই পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পনের৷ মুম্বাই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের দাবি, আইপিএলে বেটিং করার কথা জেরায় স্বীকার করেছেন ময়াপ্পন। এমনকি চলতি আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডে ধৃত বলিউড অভিনেতা বিন্দু দারা সিংহ ও ময়াপ্পনের মধ্যে ২৩০ বার ফোনে কথা হয়েছে৷ প্রতিবারই দুজনের কথা শেষে ফোন গেছে কোনো বুকির কাছে৷ তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ আজ দুপুরে ময়াপ্পনকে কিলা আদালতে তোলা হয়৷তার বিরুদ্ধে জুয়া,প্রতারণা, জালিয়াতির মতো অভিযোগ আনা হবে বলে জানা গেছে। আদালতে তোলার আগে তাকে বিন্দুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে জানা গেছে।

গত দু’দিনের টানটান চিত্রনাট্যে নতুন মোড়৷ বৃহস্পতিবার চেন্নাইতে গিয়ে ময়াপ্পনকে জেরা করতে পারেনি মুম্বাই পুলিশের বিশেষ দল। পুলিশ ময়াপ্পনের বাড়িতে সমনের নোটিশ ধরিয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শ্রীনির জামাই হাজিরা দেয়ার জন্য মুম্বাই পুলিশের কাছে সোমবার পর্যন্ত সময় চান। কিন্তু ওই আর্জি খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার রাতেই মাদুরাই থেকে মুম্বইতে আসেন ময়াপ্পন। বিমানবন্দর থেকেই তাকে হেফাজতে নেয় পুলিশ। অবশেষে রাতে গ্রেফতার করা হয় তাকে। দফায় দফায় জেরায় আইপিএলে বেটিং করতেন বলে স্বীকার করে নিলেন গুরুনাথ ময়াপ্পন৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে এমনটাই জানা গেছে৷ শ্রীনিবাসনের জামাইয়ের দাবি, বিন্দু দারা সিংহই তাকে বেটিংয়ে নিয়ে আসেন৷ শুক্রবার রাতে  প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মায়াপ্পনকে গ্রেফতার করে পুলিশ৷

ফিক্সিংকাণ্ডের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মুম্বাই পুলিশের হাতে৷ পুলিশ সূত্রে খবর, চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিন্দু ও ময়াপ্পনের মধ্যে ২৩০ বার কথা হয়েছে৷ আর প্রতিবারই দু’জনের কথা শেষে ফোন গেছে দুই বুকি সঞ্জয় জয়পুরি ও জুপিটারের কাছে৷  এ ধরনের ফোনকলের সূত্রে পুলিশ এখন স্পট ফিক্সিংয়েও ময়াপ্পনের ভূমিকা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

শুক্রবার ময়াপ্পনকে গ্রেফতার করার পর রাতভর তাকে দফায় দফায় জেরা করা হয়৷ বিন্দু দারা সিংহ ও শ্রীনিবাসনের জামাইকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ জেরায় বিন্দু দাবি করেছেন ময়াপ্পনের নির্দেশেই তিনি বুকিদের সঙ্গে যোগাযোগ করতেন৷

অন্যদিকে, মায়াপ্পনের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্টস৷ সংস্থার তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, গুরুনাথ চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টের সাম্মানিক সদস্যমাত্র৷ বিসিসিআইকে তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবে ইন্ডিয়া সিমেন্টস্৷ কেউ দোষী সাব্যস্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

নতুন বার্তা/এসএফ

...
দেশের আট শিল্পী ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নেবেন
ঢাকা:  ৫৫তম ভেনিস বিয়েনালে অংশ নিতে বাংলাদেশের আটজন শিল্পী ইতালি
এক শিল্পীর গল্প
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী৷ তাঁর ১৫০তম জন্মদিন ১২ মে ৷ বাংলা শিশুসাহিত্যে উপেন্দ্রকিশোরের
ভুবনজোড়া আসনখানি
রবীন্দ্রনাথের সৃজন -বিশ্বের নির্মাণের ইতিহাসে যাঁরা অপরিহার্য ছিলেন , কালের
শতবর্ষ পরে
যে-গীতাঞ্জলির একশো তিনটি কবিতার জন্য একশো বছর আগে রবীন্দ্রনাথের নোবেল
এ কেমন ভালোবাসা কে জানে
ব্যান্ডেল থেকে ত্রিচূড়, লাদাখ থেকে রাজকোট সাত দশক ধরে মান্না
Get our toolbar!
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >
‘অ্যামনেস্টি অপতৎপরতায় লিপ্ত’ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
 হ্যাঁ না মতামত নেই
Kaspersky in Bangladesh
আর্কাইভ ক্যালেন্ডার
নতুন চাকুরীর খবর
jobsinbd.com